‘মহিলারা গালাগালি দিচ্ছে? তারা শিখল কোথায়? সমাজ থেকেই তো?’—বিস্ফোরক নেহা বোরা
Neha Bora Interview: দিল্লিতে পুলিশি দমনপীড়ন থেকে কলকাতার রাজপথ—রাষ্ট্রীয় আঘাতের মুখোমুখি দাঁড়িয়ে ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত লড়াই গড়ে তুলেছে এক অনন্য প্রতিরোধ। উত্তরাখণ্ডের রক্ষণশীল পরিমণ্ডল ভেঙে উঠে আসা বামপন্থী আন্দোলনকর্মী নেহা বোরার চোখে এই সংগ্রাম স্রেফ ক্ষোভের বহির্প্রকাশ নয়, বরং অধিকার ছিনিয়ে নেওয়ার এক দীর্ঘ পথচলা। স্বস্তিক চৌধুরীর সঙ্গে কথাবার্তায় তিনি তুলে ধরলেন আন্দোলন, পুলিশের লাঠি এবং গণসংগ্রামের নানা দিক নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধি।
একটা দেশ। যে দেশ নিপীড়িত, নির্যাতিত, অবদমিত মানুষের। তবু সেই দেশে কেউ কেউ লড়ে যায় সময়ের দাবি মেনে। যে দেশে প্রতি ১৮ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ২৪ শতাংশ নাবালিকা যে দেশে বাল্যবিবাহের শিকার। তবু সেই দেশই রাত জাগে রাস্তায়। নিজের অধিকারের দাবিতে। কল্পনা দত্তের দেশ, প্রীতিলতার দেশ আবার নির্ভয়ারও দেশ। মানচিত্রে বিভাজন দানা বাঁধে। চওড়া হয়। আবার দীর্ঘ ছায়াপথ পেরিয়ে মানুষ হেঁটে যায় সেই ভাঙা দেশ জুড়তে। পিতৃতন্ত্রের মূল স্বরে আঘাত হানে শতসহস্র বেঁচে যাওয়া ভ্রূণ। প্রশ্ন করে, করে সংগ্রাম। তারপর একদিন মুষ্...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








