সংকটে নাক গলাতে চাইছে না আমেরিকা! চিনের ভরসায় এগোবে পাকিস্তান?

US on Operation Sindoor: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "আমার অবস্থান হলো আমি দুইয়ের সঙ্গেই একমত। আমি দুই পক্ষকেই খুব ভালোভাবে জানি."

inscript
২ মিনিট
সংকটে নাক গলাতে চাইছে না আমেরিকা! চিনের ভরসায় এগোবে পাকিস্তান?

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স যখন ভারতে ছিলেন, ঠিক তখনই পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের উপর হামলা করে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। তারপর ভারত ও পাকিস্তানের তরফে উত্তেজনা বাড়তেই মার্কিন বিদেশ সচিব, প্রতিরক্ষা সচিবের ফোন আসে পাক প্রধানমন্ত্রীর কাছে, এস জয়শঙ্করের কাছেও। বলা হয় সন্ত্রাসদমনে শান্ত হয়ে একসঙ্গে কাজ করতে। তারপর ভারত পাকিস্তানকে প্রত্যাঘাত করে অপারেশন সিঁদুর দিয়ে। পাকিস্তানও পাল্টা হামলা চালাচ্ছে, ভারতও জবাব দিচ্ছে। এমন অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতে তাঁদের কিচ্ছুটি করার নেই। তবে তিনি এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুইজনই, দুই দেশকেই উত্তেজনা কমাতে ক্রমাগত উৎসাহিত কর চলেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জে.ডি. ভ্যান্স বলেছেন, "আমরা যা করতে পারি তা হচ্ছে এই মানুষজনকে উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা মাত্র, তবে আমরা এমন যুদ্ধের মাঝামাঝি জড়াতে চাইবই না যেটা নিয়ে আমাদের কিছু করারই নেই। আমেরিকার এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। আমেরিকা ভারতীয়দের অস্ত্র সমর্পণ করতে বলতে পারে না। পাকিস্তানিদেরও অস্ত্র ফেলে দিতে বলতে পারি না। তাই, আমরা কূটনৈতিক পর্যায়েই এই বিষয়টি অনুসরণ করে যাব।” আন্তর্জাতিক সংঘাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে রাখার সমর্থক জে.ডি. ভ্যান্স আরও বলেছেন, মার্কিন মুলুকের প্রত্যাশা হচ্ছে, বিষয়টা যেন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ বা কোনওভাবেই যেন পারমাণবিক সংঘাতে পরিণত না হয়। এমন সম্ভাবনা আছে বলেও অবশ্য তারা মনে করছেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোটা রাতজুড়ে বারবার আক্রমণ পাকিস্তানের, যেভাবে প্রতিহত করল ভারত

Operation Sindoor: প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে ভারতের ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুতই অকার্যকরী করে ফেলে।

অপারেশন সিঁদুরের প্রাথমিক ধাপের পর মরিয়া হয়ে ভারতের নানা সামরিক পরিকাঠামোয় হামলার ছক কষেছিল পাকিস্তান। তবে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের নিক্ষেপ করা কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে ছক বানচাল করে দেয়।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি চান ভারত ও পাকিস্তান 'টিট ফর ট্যাট' কর্মকাণ্ড বন্ধ করুক। বলেছিলেন, তিনি যদি "সাহায্য করার জন্য" কিছু করতে পারেন, তবে পাশে আছেন। "আমার অবস্থান হলো আমি দুইয়ের সঙ্গেই একমত। আমি দুই পক্ষকেই খুব ভালোভাবে জানি এবং আমি তাদের এই সমস্যার সমাধান করতে দেখতে চাই। আমি তাদের থামাতে দেখতে চাই এবং আশা করি তারা এখনই থামাতে পারে। আমার দুইজনের সঙ্গেই ভালো সম্পর্ক এবং তাই আমি এটা বন্ধ হতে দেখতে চাই,” ভারত ও পাকিস্তানের 'যুদ্ধ' প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছিলেন ট্রাম্প।

ভারতের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক অজানা নয়। ওদিকে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কিঞ্চিৎ তিক্ত, চিন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ। চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলছেন, চিন "বর্তমান উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে প্রস্তুত। লিন বলেছেন, "আমরা ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মনে করি এবং ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।" তিনি আরও বলছেন, "ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবেও। তারা দুই জনই আবার চিনেরও প্রতিবেশী। চিন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?