গোটা রাতজুড়ে বারবার আক্রমণ পাকিস্তানের, যেভাবে প্রতিহত করল ভারত

Operation Sindoor: প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে ভারতের ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুতই অকার্যকরী করে ফেলে।

inscript
৩ মিনিট
গোটা রাতজুড়ে বারবার আক্রমণ পাকিস্তানের, যেভাবে প্রতিহত করল ভারত

৭ মে ভারতের "সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক" অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান, মরিয়া পাকিস্তান ৭ এবং ৮ মে মধ্যরাতে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করেছিল। কমপক্ষে ১৫টি ভারতীয় শহরের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে পাকিস্তান যে দুঃসাহসিক অভিযান চালিয়েছিল, তা যে বস্তুত তাসের ঘরের মতোই পলকা ছিল, তা হাড়েহাড়ে টের পাইয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের সুচারু আত্মরক্ষা ব্যবস্থায় পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ঝাঁক মাটিতে মৃত মাছির মতোই খসে পড়ে। ছিন্নভিন্ন সেসব ক্ষেপণাস্ত্রের দেহাবশেষ এখন জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরা থেকে কচ্ছের রানের ভূজ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

সেনাসূত্রে বলা হচ্ছে, "মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। পড়শি দেশের এই ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার জবাব বল প্রয়োগের মাধ্যমেই দেওয়া হবে।"

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে ভারতের ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুতই অকার্যকরী করে ফেলে। ভারতকে ভারতীয় ভূখণ্ডের ১,৮০০ কিলোমিটার আকাশ দূরত্ব জুড়ে ছড়িয়ে আছে এই গ্রিড, যা মূলত আক্রমণ প্রতিহত করতে সাহায্য করেছে। ইন্টিগ্রেটেড কাউন্টার-ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কী? কীভাবে তা পাকিস্তানের তরফে এমন বড় আক্রমণ প্রতিহত করতে পারল সহজেই?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের সম্প্রীতি নষ্ট করার জবাব! অপারেশন সিঁদুর নিয়ে যা জানাচ্ছেন বিক্রম মিশ্রী

Operation Sindoor: জম্মু ও কাশ্মীর-সহ দেশের বাকি অংশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির লক্ষ্যেও এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন বিদেশ সচিব।

ইন্টিগ্রেটেড কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (সি-ইউএএস) হচ্ছে বিস্তৃত এক প্রতিরক্ষা ব্যবস্থা যা অননুমোদিত ড্রোন শনাক্ত করতে, গতিবিধি নজরে রাখতে এবং অকার্যকরী করার জন্যই তৈরি করা হয়েছে। কোনও সম্ভাব্য হুমকির খবর এলেই আকাশসীমা পর্যবেক্ষণের জন্য রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর, অপটিক্যাল ক্যামেরা এবং অ্যাকোস্টিক ডিটেক্টর সহ প্রযুক্তির সংমিশ্রণ ব্যবহার করে এই সিস্টেম।

কোনও হুমকি চিহ্নিত করা গেলেই একটি সি-ইউএএস প্ল্যাটফর্ম সিগন্যাল জ্যামিং, জিপিএস স্পুফিং-এর মতো বিভিন্ন প্রতি-ব্যবস্থা স্থাপন করতে পারে। তবে, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং এবং জটিল কারণ এর আকার বিশাল, ৩.২ মিলিয়ন বর্গকিলোমিটারেরও বেশি। দেশের প্রতিটি অংশ সমানভাবে ঝুঁকিপূর্ণ নয় ঠিকই, তবে এত বৃহৎ অংশ জুড়ে অবিরাম নজরদারি চালানো এবং প্রস্তুতি বজায় রাখা কঠিন। এখানেই এই ধরনের গ্রিডগুলি কার্যকর হয়। অজানা শত্রুপক্ষের মনুষ্যবিহীন বিমানকে বাধা দেওয়া এবং ধ্বংস করার জন্য ভারতে যে নেটওয়ার্ক রয়েছে, তাকেই বলা হয় ইন্টিগ্রেটেড কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (C-UAS) গ্রিড।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কর্নেল সোফিয়া কুরেশি: একতা ও সম্প্রীতির প্রশ্নে অপারেশন সিঁদুরের মাস্টারস্ট্রোক

Colonel Sophia Qureshi: বর্তমানে কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার ‘সিগন্যাল কর্পস’-এর কর্নেল, তাঁর স্বামী মেজর তাজউদ্দিন কুরেশি, ‘মেকানাইজড ইনফ্যান্ট্রি’ ইউনিটে কর্মরত।

ব্যাপক হামলার মধ্যেই, দু'টি পাকিস্তানি জেএফ-১৭ জেট এবং একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে লক্ষ্য করে হামলা চালানোর খবর এসেছে অসমর্থিত সূত্রে। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন হামলা চালানোর পরপরই ভারতীয় বিমানবাহিনী ইজরায়েলি হারোপ এবং হার্পি কামিকাজে ড্রোন মোতায়েন করে। এই ড্রোনগুলি মূলত শত্রুর লক্ষ্যবস্তু এবং রাডারে বিস্ফোরিত হয়ে ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গেও পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আবার শুরু হয়। জয়সলমের বিমান ঘাঁটি, অমৃতসর এবং জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটি সহ একাধিক স্থান ছিল পাকিস্তানের লক্ষ্যবস্তু। সাম্বা এবং আর্নিয়ার মতো অন্যান্য জায়গাও ছিল তালিকায়। বিস্ফোরণের পর জম্মু শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ কড়া পাহারায় মুড়ে থাকা বিমানবন্দরটিও ছিল পাকিস্তানের লক্ষ্যবস্তু।

লাহোরে একটি চিনে তৈরি এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম ধ্বংস করে দেয় ভারতের বিমানবাহিনী। পাকিস্তানে ভারতের নিশানায় থাকা অন্যান্য জায়গাগুলির মধ্যে ছিল রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, খেনজু (সিন্ধু), অ্যাটক, মিয়ানো, বাহাওয়ালপুর এবং করাচির কাছের একটি এলাকা। আগের রাতেই, পাকিস্তান ভারতীয় সামরিক সম্পদের উপর আক্রমণ শুরু করে, যার মধ্যে রয়েছে অবন্তীপুরা, শ্রীনগর এবং উত্তরলাইতে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এবং জম্মু, অমৃতসর, জলন্ধর, ভাটিন্ডা এবং চণ্ডীগড়ে সেনাবাহিনীর পরিকাঠামো। তবে ভারত রাশিয়ার তৈরি এস-৪০০ 'ট্রায়াম্ফ' ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ছক বানচাল করে দেয়।

ভারতের প্রতিশোধের পর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারত সবসময়ই অত্যন্ত সংযম প্রদর্শন করেছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে একটি দায়িত্বশীল রাষ্ট্রের ভূমিকা পালন করেছে। "কিন্তু যদি কেউ আমাদের সংযমের সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে গতকালের মতোই একই ব্যবস্থা নেওয়া হবে,” হুঁশিয়ারি রাজনাথের। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অপারেশন সিঁদুরের পরেই স্পষ্ট করে দেন যে, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ডই ছিল 'মূল উত্তেজনা', ভারতীয় সশস্ত্র বাহিনী কেবল এর জবাব দিচ্ছে। "ভারতের প্রতিক্রিয়া উত্তেজনাপূর্ণ নয়, সুনির্দিষ্ট এবং পরিমিত। আমাদের উদ্দেশ্য, বিষয়গুলিকে আরও বাড়িয়ে তোলা নয়। আমরা কেবল উত্তেজনার জবাব দিচ্ছি," বলেছিলেন সচিব।

উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছিলেন, পাকিস্তান ৭৭৮ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরিতে গোলাবারুদ ব্যবহার করেছে, যার ফলে তিন মহিলা এবং পাঁচ শিশু সহ ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।