পদ্মশ্রী মণিলাল নাগের হাত ধরে জীবন্ত ছিল বিষ্ণুপুর ঘরানা
Manilal Nag: এই সমৃদ্ধ সাংগীতিক আবহে উত্তরপাড়ায় বেড়ে ওঠা মণিলালের। সঙ্গীতশিক্ষা শুরু হয়েছিল পাঁচ-ছয় বছর বয়সে, তবে সেতারে নয়—কণ্ঠসঙ্গীতে, বিশুদ্ধ ধ্রুপদে। প্রায় চোদ্দো বছর গান গাওয়ার পর টনসিলের জটিলতায় কণ্ঠচর্চায় বাধা পড়লে তিনি সম্পূর্ণ মনোযোগ দেন সেতারে।
২০০৫ সালের এক সন্ধ্যায় কলকাতার এক আসরে দেখা যায় মঞ্চে সেতার হাতে প্রবীণ পণ্ডিত মণিলাল নাগ। পাশে তাঁর কন্যা ও শিষ্যা মিতা নাগ, যিনি অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন। সেদিন আসরে শুধু সমকালীন সেতারের সুর বাজেনি; স্পিকারে বেজে উঠেছিল বহু দশকের পুরনো এক রেকর্ডিং—মণিলালের পিতা গোকুল নাগের ঝিঁঝোটি ও ভৈরবীর সেতারবাদন। পিতা, পুত্র আর কন্যার এই ত্রিমাত্রিক উপস্থিতির মধ্য দিয়েই সেদিন স্পষ্ট হচ্ছিল, বিষ্ণুপুর ঘরানা কোনো স্থির জাদুঘরের স্মারক নয়, বরং চলমান শব্দ-ইতিহাস।
সেই আসরেই উঠে এসেছিল মণিলাল...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








