পাকিস্তানের ড্রোন হামলায় অগ্নিদগ্ধ! পঞ্জাবের প্রৌঢ়ার মৃত্যুতে উঠছে যে প্রশ্ন

Pakistan Drone Attack: পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত পঞ্জাবে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

inscript
২ মিনিট
পাকিস্তানের ড্রোন হামলায় অগ্নিদগ্ধ! পঞ্জাবের প্রৌঢ়ার মৃত্যুতে উঠছে যে প্রশ্ন

অপারেশন সিঁদুরের পাল্টা আঘাত দিতে পাকিস্তান মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ভারতে। যুদ্ধবিরতির পরেও তা থেকেছে অব্যাহত। এই হামলা মূলত চলেছে জম্মু-কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবের সীমান্তে। যুদ্ধে উলুখাগড়ার প্রাণ যায় চিরকালই, সেই তালিকা দীর্ঘায়িত করছে আরও কিছু সাম্প্রতিক মৃত্যু। পাকিস্তানের ড্রোন হামলায় পুড়ে গিয়ে প্রাণ গেল এক ভারতীয় মহিলার। ড্রোন হামলায় গুরুতর দগ্ধ হওয়ার পাঁচ দিন পর, ১৩ মে ভোরে পঞ্জাবের বাসিন্দা বছর ৫০-এর সুখবিন্দর কৌর মারা গেলেন।

গত ৯ মে রাতে তাঁদের বাড়িতে ড্রোন পড়ার পর সুখবিন্দর, তাঁর স্বামী লক্ষবিন্দর সিং এবং ছেলে যশবন্ত সিং গুরুতর দগ্ধ হন। কৌর পরিবারের বাস ফিরোজপুর জেলার খাই ফেমে কি গ্রামে। ড্রোন হামলায় ভয়াবহভাবে পুড়ে যাওয়ার পরে চিকিৎসকরা দগ্ধ হওয়ার পরিমাণ দেখে, সিদ্ধান্ত নেন সুখবিন্দর এবং লক্ষবিন্দরকে ফিরোজপুর থেকে লুধিয়ানার দয়ানন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পুত্র যশবন্ত অবশ্য ফিরোজপুরেই চিকিৎসাধীন ছিলেন। লুধিয়ানার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে, প্রাণ হারালেন সুখবিন্দর।

হামলা-পাল্টা হামলার মধ্যে পড়ে ড্রোন বিস্ফোরণে দগ্ধ হওয়ার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নানা ভিডিওতে দেখা গেছে কৌর পরিবারের বাড়ি, গাড়ি এবং অন্যান্য জিনিসপত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটি আগুনে একেবারে পুড়ে গেছে। গ্রামবাসীদের আহতদের বাঁচানোর এবং আগুন নেভানোর চেষ্টা করতেও দেখা গেছে অজস্র ভিডিওতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি থাকতে কেন ট্রাম্প তড়িঘড়ি যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন?

Donald Trump ceasefire: ভারত কিন্তু দীর্ঘকাল ধরে বলে এসেছে যে, পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব দ্বিপাক্ষিক বিষয় এবং ভারত অন্যের মধ্যস্থতা চায় না।

দ্য ওয়ারের একটি প্রতিবেদন অনুসারে, অপারেশন সিঁদুরের পর প্রতিশোধ হিসেবে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত পঞ্জাবে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ভারত সরকার যদিও এখনও পর্যন্ত বেসামরিক মৃত্যুর কোনও সরকারি পরিসংখ্যান দেয়নি। তবে জানা যাচ্ছে, পাঁচজন সেনাকর্মীর মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ২০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন দুই দেশের আঘাত-প্রত্যাঘাতের দ্বন্দ্বে।

এর আগে, ভাটিন্ডা জেলার আকলিয়া কালান গ্রামে এক হরিয়ানার এক শ্রমিক নিহত হন। ওই গ্রামে একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এসে পড়ে। এই ঘটনায় নয়জন আহত হন।

দ্য ওয়ারের ওই প্রতিবেদন বলছে, হরিয়ানার চরখি দাদরি গ্রামের বাসিন্দা গোবিন্দা বিস্ফোরণে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোবিন্দা সম্ভবত বিমানটি প্রথম দেখতে পেয়েছিলেন। ভিডিও রেকর্ড করার জন্য ছুটে গিয়েছিলেন তিনি। তারপরেই ঘটে বিস্ফোরণ, প্রাণ হারান গোবিন্দ।

পঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে একটি হলো ফিরোজপুর। ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর গত তিন দিনে পাকিস্তান অজস্রবার ড্রোন আক্রমণ করেছে এই এলাকায়। পাঠানকোট, অমৃতসর, গুরুদাসপুর, তরন তারান, জলন্ধর, হোশিয়ারপুর এবং কাপুরথালার মতো অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলিতেও এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে।

১২ মে রাতে অমৃতসর, জলন্ধর এবং হোশিয়ারপুর জেলার কিছু অংশে ড্রোন দেখা যাওয়ার খবরের পর ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে জেলা প্রশাসন আংশিকভাবে ব্ল্যাকআউট করে। জম্মু অঞ্চলের কিছু অংশ থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

দক্ষিণ চব্বিশে প্রার্থনাসভায় বাধার অভিযোগ: শমীকের মন্তব্যের পর খ্রিস্টানদের আশঙ্কাই কি সত্যি হচ্ছে?

Christian Community Safety in West Bengal: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ধুকরিঝাড়া গ্রামে একটি গৃহমণ্ডলীর থ্যাঙ্কসগিভিং ডে বা ধন্যবাদ জ্ঞাপন দিবসের প্রার্থনাসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে ওই মণ্ডলীর সিনিয়র পাদ্রি নিরঞ্জন সাহা জানিয়েছেন, সাত-আট জনের একটি দল সেখানে এসে প্রথমে ছবি তুলতে শুরু করে। পরে সভা বন্ধ করার নির্দেশ দিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, প্রার্থনাসভার জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না এবং বিদেশ থেকে কোনো আর্থিক সাহায্য আসে কি না।

আগামীর অদ্ভুত শূন্যতা: এম জন হ্যারিসনের ‘দ্য এন্ড অফ এভরিথিং’

M. John Harrison The End of Everything book review: মাত্র তেরো বছর বয়সেই বাবাকে হারান হ্যারিসন। এই আকস্মিক শূন্যতা তাঁকে ভীষণ একঘেয়ে, বিচ্ছিন্ন, ক্ষুব্ধ এবং দমবন্ধ এক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল।

কপ৩১-এ ঐকমত্যের অভাব, জীবাশ্ম জ্বালানির স্বার্থেই কি হারল জলবায়ু ন্যায়বিচার?

COP31 Climate Summit: সম্মেলনের প্রথম দিকের খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার আহ্বান ছিল। কিন্তু পরবর্তী খসড়াগুলিতে সেই ভাষা ক্রমশ দুর্বল করা হয়। ১৯ নভেম্বর প্রকাশিত সংশোধিত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে সরাসরি উল্লেখ সম্পূর্ণ বাদ দেওয়া হয়।

১৬ই ডিসেম্বর হাসিনার ফেরা: কতটা চমক, কতটা বাস্তব?

Hasina's gamble: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বিশেষ বিমানে ঢাকায় ফেরার কথা ঘোষণা করেছেন নির্বাসিত শেখ হাসিনা। যদিও পাসপোর্ট বাতিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় এবং তারেক রহমান সরকারের গ্রেফতারির হুঁশিয়ারির মুখে তাঁর সশরীরে বাংলাদেশে ফেরা প্রায় অসম্ভব।

কেন হঠাৎ সস্তা হয়ে যাচ্ছে সোনা, আরও কি কমবে দাম?

Why Gold Price Falling: জানুয়ারিতে ৫,৫৯৫ ডলার থেকে নভেম্বরে ৩,৫০৩ ডলারে নেমে সোনা কেন এত সস্তা হলো? ডলার শক্তিশালী হওয়া, বন্ডে ৫% রিটার্ন, সুদের হার বাড়ার প্রবণতা, নাকি এআই শেয়ারে লোকসান- কোনটা দায়ী? দাম কি আরও কমবে? নাকি এটাই কেনার সেরা সুযোগ? ইউবিএসের ৫,০০০ ডলারের পূর্বাভাস কি সত্যি হবে?

হালদার বাড়ির অশান্তি মেটাতে এসেছিলেন ধনঞ্জয়, বাঙালির মনে রয়ে গেলেন রবি ঘোষ

Ravi Ghosh in Galpo Holeo Sotti: রবি ঘোষকে অনেকেই কেবল কৌতুকাভিনেতা হিসেবে চেনেন, কিন্তু ‘গল্প হলেও সত্যি’ প্রমাণ করে দিয়েছিল তিনি কত বড় মাপের একজন পূর্ণাঙ্গ অভিনেতা।

ডেনি’স রেস্তরাঁ থেকে এনভিডিয়ার শীর্ষপদ, বিতর্কে ইস্তফা, আবার প্রত্যাবর্তন! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের কাহিনি

Jensen Huang Returns: ডেনি’স রেস্তরাঁয় বাসন মাজার কাজ থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার শীর্ষপদ। জেনসেন হুয়াংয়ের উত্থান, ৩৩ বছরের নেতৃত্ব, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, চিনের গুপ্তচর সন্দেহ এবং পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় প্রত্যাবর্তন—কীভাবে বদলে গেল তাঁর ভাগ্য?

দু’সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প, কেন বারবার কাঁপছে উত্তরবঙ্গ?

North Bengal Earthquake: মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। নেপালে উৎপত্তি হওয়া ৫.৩ মাত্রার এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম-সহ একাধিক জায়গায়। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের কেন কাঁপল উত্তরবঙ্গ? হিমালয় সংলগ্ন এই অঞ্চলে কি ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে?