রেলকর্মীর ছোট্ট ভুলের মাশুল! ফের বড় দুর্ঘটনা ভারতীয় রেলে

Andhra Pradesh Train Accident: বিজয়নগরম জেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে লাইনচ্যুত হয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনটি। ঘটনায় মৃত্যু অন্তত ১৪ জনের।

Sohini Das
৩ মিনিট
রেলকর্মীর ছোট্ট ভুলের মাশুল! ফের বড় দুর্ঘটনা ভারতীয় রেলে

একের পর এক রেলদুর্ঘটনা। মৃত মানুষের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। তবু যেন টনকই নড়ছে না রেল কর্তৃপক্ষের। শুধুমাত্র ক্ষতিপূরণটুকু ঘোষণা করেই দায় এড়াচ্ছে রেলমন্ত্রক! মাস কয়েক আগেই ঘুম উড়িয়েছিল ওড়িশার বালেশ্বরের রেলদুর্ঘটনা। ওড়িশা, বিহারের পর এবার অন্ধ্রপ্রদেশ। বিজয়নগরম জেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে লাইনচ্যুত হয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনটি। ঘটনায় মৃত্যু অন্তত ১৪ জনের। জখম অন্তত ৫০। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাস কয়েক আগেই বালেশ্বরে দুটি যাত্রীবাহি ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছিল মোট ২৮০ জনের। জখম হন অসংখ্য মানুষ। দিন কয়েক আগেই বিহারের বক্সারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হন। জখম হন অন্তত একশো জন। আর ওড়িশা, বিহারের পর এবার অন্ধ্রপ্রদেশ। রবিবার বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল ট্রেনটি। জানা যায়, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। আর সেই ট্রেনটিতে এসে ধাক্কা মারে পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। আর সেই ধাক্কাতেই কান্তকাপল্লীর কাছে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে । খবর ছড়াতেই শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় এনডিআপএফ। পাঠানো হয় অ্যাম্বুলেন্স। উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে পাঠানো হয় আরও একটি ট্রেন। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।

রেল সূত্রে জানা গিয়েছে, রেল কর্মীদের ভুলেই এই দুর্ঘটনা। লোকো পাইলট ভালো করে সিগন্যাল দেখতে না পাওয়াতেই বিপর্যয়। ইতিমধ্যেই ইস্টকোস্ট রেলওয়ের তরফে হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থানের বিভিন্ন ছবি সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে লাইনচ্য়ুত হয়ে পড়ে রয়েছে রেলগাড়িটির তিনটি কামরা। সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই জখমদের স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করমণ্ডলের পর ফের বড়সড় রেলদুর্ঘটনা বিহারে! ঠিক কত হাজার মরলে টনক নড়বে কেন্দ্রের?

Bihar Train Derailment: দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে এ রাজ্যের বাসিন্দাদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহতদের পরিবার প্রতি ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

ঘটনার পরেই তড়িঘড়ি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। আশ্বাস দেন সব রকম সাহায্যের। মৃতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। আরও আছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনার মৃতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ও সামান্য চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে রেলের তরফে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেনচলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। ঘুরিয়েও দেওয়া হয়েছে বেশ কয়েকটি শাখার ট্রেন।

ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, "বিজয়নগরম জেলার কণ্টকাপল্লিতে ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।" বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলে কাছের জেলা বিশাখাপত্তনম এবং আনাকাপল্লি থেকে যত বেশি সম্ভব অ্যাম্বুল্যান্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সময়ে সময়ে তাঁকে ঘটনার বিষয়ে জানানোর কথা বলা হয়েছে।

বারবার কেন রেল দুর্ঘটনা! স্বাভাবিক ভাবেই উঠে গিয়েছে প্রশ্ন। ঘটনায় রেলমন্ত্রকের বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় তদন্তের দাবি জানিয়ে রেলমন্ত্রককে এক হাত নেন তিনি। "কবে ঘুম থেকে জাগবে রেল?" - প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। তবে সত্যিই কি ঘুম ভাঙবে রেলের। পরের পর এতগুলো দুর্ঘটনা, এত মৃত্যু, এই গাফিলতির দায় কি এড়াতে পারবে ভারতের রেলমন্ত্রক। নাকি ক্ষতিপূরণটুকু দিয়েই দায় এড়াবে? প্রশ্নটা থাকছেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?