বাংলা থিয়েটারকে নতুন ভাষা দিয়েছিলেন শম্ভু মিত্র
Sombhu Mitra: সুদীর্ঘ সময় ধরে তিনি থিয়েটার করেছেন, নাটক লিখেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। এবং সমস্ত ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন। অমিত মৈত্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত তাঁর ‘জাগতে রহো’ চলচ্চিত্রটি বিশ্বমঞ্চে ‘গ্রাঁ প্রিঁ’ (Grand Prix) পুরস্কার পেয়েছিল। তবে এরপর তিনি চলচ্চিত্রে আর বিশেষ আগ্রহ দেখাননি।
শম্ভু মিত্র যে সময়টায় থিয়েটার করতে এসেছিলেন, তখন মূলত বাণিজ্যিক থিয়েটারের যুগ। উনি নিজের থিয়েটার জীবন শুরুও করেছিলেন এই বাণিজ্যিক ধারার মধ্য দিয়ে। পরবর্তীকালে যখন ‘অ্যান্টি-ফ্যাসিস্ট লেখক ও শিল্পী সংঘ’ এবং সেখান থেকে ‘গণনাট্য সংঘ’ তৈরি হলো, সেখানে পর পর তিনটি গুরুত্বপূর্ণ নাটক মঞ্চস্থ হয়—‘জবানবন্দী’, ‘আগুন’ এবং ‘নবান্ন’। এর মধ্যে ‘নবান্ন’ নাটকটি উনি বিজন ভট্টাচার্যের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন।
‘নবান্ন’ শুধু বাংলা থিয়েটার নয়, সামগ্রিকভাবে ভারতীয় থিয়েটারের মোড় ঘুরিয়ে দেয়। এর আগে নাটকের বিষয়ব...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








