আজও নিখোঁজ পরিচালক উৎসব| কেন অন্তর্ধান? যা বলছেন স্ত্রী
Utsav Mukhopadhyay missing: মৌপিয়া ইনস্ক্রিপ্টকে জানান, "ইদানীংকালে অত্যন্ত বেশি বেড়ে গিয়েছিল এই উপদ্রব। আমাদের বিয়ের পর এই একই জিনিস আমার সঙ্গেও হচ্ছিল। তাই উৎসব আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। এমনকী আন্তর্জাতিক ওয়েবসাইট IMDb-তে তাঁর প্রোফাইলে একটা কুৎসিত বায়ো লিখে আছে। এখনও সেটা দেখা যাবে। ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। যারা কাজ দেবেন, তাঁরা তো এগুলো দেখেই দেবেন। এই কারণে ওর কেরিয়ারে প্রভাব পড়ছিল ভীষণভাবে। "
টলিউড স্টুডিও পাড়ায় একের পর এক দুঃসংবাদ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই টলিপাড়ায় আরেক দুঃসংবাদ—নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন উৎসব। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুপুর ২টো ২২ মিনিটে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁদের। উৎসব জানিয়েছিলেন, তিনি ব্যাঙ্কের ভিতরে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







