ছ’বছর ধরে জেলবন্দি, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষক সম্মান পেলেন উমর খালিদ

Umar Khalid Human Rights Award: এ বছর তাঁর সঙ্গে আরও চার জন মানবাধিকারকর্মী এই সম্মান পেয়েছেন। তাঁরা হলেন ইরানের মৃত্যুদণ্ড-বিরোধী আন্দোলনকর্মী আহমদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার গণতন্ত্রকর্মী লরিন্ডা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের ব্ল্যাক ট্রান্স নারী ও অধিকারকর্মী আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার শান্তি ও নারীবাদী আন্দোলনের কর্মী লিলিয়ানা নেশিচ।

inscript
৩ মিনিট
ছ’বছর ধরে জেলবন্দি, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষক সম্মান পেলেন উমর খালিদ

দীর্ঘ ছ’বছর ধরে জেলবন্দি ছাত্রনেতা ও মানবাধিকারকর্মী উমর খালিদকে ২০২৬ সালের ‘অ্যাওয়ার্ড ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’ সম্মানে ভূষিত করল আয়ারল্যান্ডের মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স। ৮ অক্টোবর ডাবলিনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হয়। তবে জেলে থাকার কারণে অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি উমর।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লির দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল উমর খালিদকে। তার পর থেকে এখনও পর্যন্ত বিচার শুরু হয়নি। সংশ্লিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক আইনে মামলা রয়েছে। ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের বক্তব্য, উমরের দীর্ঘদিনের কারাবাস ভারতে ভিন্নমতের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইন ব্যবহারের ‘বাড়তে থাকা প্রবণতা’র একটি উদাহরণ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয় এবং কয়েকশো মানুষ আহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। পুলিশের অভিযোগ, এই হিংসা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সিএএ-বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন পরিকল্পিত ভাবে এই হিংসার ষড়যন্ত্র করেছিলেন। সেই মামলাতেই উমর খালিদ, ছাত্রনেতা শারজিল ইমাম-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ইউএপিএ, আর্মস অ্যাক্ট, প্রিভেনশন অব ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে লড়াই লড়ছি, সেটাও স্বাধীনতারই লড়াই

Umar Khalid: ফলত, প্রান্তিক মানুষদের ভোটার তালিকায় আনার যে চেষ্টা, দেশের নাগরিকদের ভোট দেওয়ার অধিকার- তার একেবার মূলে গিয়ে আঘাত করা হচ্ছে।

তবে উমর খালিদের পাশে দাঁড়িয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার প্রয়োগ করার কারণে মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং ছাত্রদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের প্রবণতা তৈরি হয়েছে। জামিন পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্তও অনেক সময় বিচার শেষ হওয়ার আগেই শাস্তির মতো কাজ করছে বলে অভিযোগ সংগঠনটির।

উমর খালিদের বিরুদ্ধে মামলায় বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের অমরাবতীতে তাঁর দেওয়া একটি বক্তৃতার কথা। সেই বক্তৃতাকে তদন্তকারী সংস্থা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখেছে। কিন্তু ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের দাবি, ওই বক্তৃতায় হিংসায় উস্কানি দেওয়ার মতো কিছু ছিল না। বরং উমর সেখানে সিএএ-বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রশংসা করেছিলেন। ‘ইনকিলাবি সালাম’ এবং ‘ক্রান্তিকারি ইস্তিকবাল’-এর মতো শব্দ ব্যবহার করার পাশাপাশি তিনি মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন।

উমরের কারাবাস নিয়ে আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞদের একটি যোগাযোগে তাঁর দীর্ঘদিনের বিচারবিহীন আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচার ছাড়াই বন্দি রাখা এবং ফের জামিনের আবেদনের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার শর্ত তাঁর স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের প্রশ্ন তুলছে। একই সঙ্গে ইউএপিএ-র প্রয়োগ নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যের প্রশ্ন তোলা হয়েছে।

২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল। আদালত জানিয়েছিল, সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলে অথবা এক বছর পর, যে সময়টি আগে আসে, তখন তাঁরা ফের জামিনের আবেদন করতে পারবেন। এর পর ৩০ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টও দু’জনের জামিনের আবেদন খারিজ করে দেয়। হাই কোর্ট জানায়, সুপ্রিম কোর্টের আগের নির্দেশের কারণে তারা সেই শর্ত পরিবর্তন করতে পারছে না।

এই পরিস্থিতিতেই উমর খালিদকে দেওয়া হলো ২০২৬ সালের ‘অ্যাওয়ার্ড ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’। এ বছর তাঁর সঙ্গে আরও চার জন মানবাধিকারকর্মী এই সম্মান পেয়েছেন। তাঁরা হলেন ইরানের মৃত্যুদণ্ড-বিরোধী আন্দোলনকর্মী আহমদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার গণতন্ত্রকর্মী লরিন্ডা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের ব্ল্যাক ট্রান্স নারী ও অধিকারকর্মী আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার শান্তি ও নারীবাদী আন্দোলনের কর্মী লিলিয়ানা নেশিচ।

ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের মতে, উমর খালিদের ক্ষেত্রে এই সম্মান শুধু একজন ব্যক্তির স্বীকৃতি নয়। তাঁর দীর্ঘ কারাবাসকে সংগঠনটি ভারতে মতপ্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ভিন্নমতের উপর চাপের বৃহত্তর ছবির অংশ হিসেবেও দেখছে। জেলে থেকেই আন্তর্জাতিক এই সম্মান পেলেন উমর। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচার এখনও শুরু হয়নি। ফলে পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর দীর্ঘ বিচারবিহীন কারাবাসও ফের আন্তর্জাতিক আলোচনায় উঠে এল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

তিন দিনে তিনবার আটক রাহুল, রাজঘাটে বিরোধীদের ধর্না: SIR নিয়ে সংঘাত কোথায় গিয়ে ঠেকল?

Rahul Gandhi SIR protest: গত তিন দিন ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি। মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা দিয়ে শুরু হয় এই প্রতিরোধ। পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা নাড়ান এবং সহকর্মীদের নিয়ে ঢুকে পড়েন সংলগ্ন আকাশবাণী ভবনে।

বেঙ্গালুরুতে জনতার ট্রাইব্যুনাল, এসআইআর-এর বিরুদ্ধে সরব প্রকাশ রাজ-ধ্রুব রাঠী

Bengaluru Protest Against SIR: এসআইআর-এর বিরুদ্ধে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে পথে নামলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করলেন প্রকাশ রাজ, ধ্রুব রাঠী-সহ প্রতিবাদীরা। ‘পিপলস ট্রাইব্যুনাল’-এ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠল?

মোদির ২৫ বছর: গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের দীর্ঘতম সরকারপ্রধান

Modi's Quarter Century in Power: ৭ অক্টোবর ২০২৬, গুজরাটের ভূমিকম্পোত্তর পুনর্গঠন থেকে ক্ষমতার শীর্ষে, টানা ২৫ বছর সরকারপ্রধানের পদে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। গত ১০ জুন, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর ৪,৩৯৮ দিনের রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন। তাঁর আমলে ভারতের জিডিপি হয়েছে তিনগুণ, বৈদেশিক রফতানি পৌঁছেছে বিলিয়ন ডলারের হিসাবে, কিন্তু শিক্ষিত যুবদের বেকারত্বও হয়েছে আকাশছোঁয়া, তাঁর করা নোটবাতিলে দরিদ্রতমরা হয়েছেন ক্ষতিগ্রস্ত, একাডেমিক ফ্রিডমের প্রশ্নে দেশের নাম ডুবেছে বারবার। এক নজরে দেখে নেওয়া যাক, মোদিযুগের অর্জন, ব্যর্থতা ও গণতান্ত্রিক অবক্ষয়ের হিসাব।

গাজা ধ্বংসের তিন বছর: স্কুল নেই, শিক্ষক নেই, হারিয়ে যাচ্ছে একটি প্রজন্ম

Gaza education crisis: ইউনিসেফের হিসেব অনুযায়ী, গাজার ৪ থেকে ১৭ বছর বয়সি প্রায় ৭ লক্ষ শিশু টানা তিন শিক্ষাবর্ষ ধরে নিয়মিত স্কুলশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়েও গাজার প্রায় ৪ লক্ষ ২০ হাজার শিশু সরাসরি স্কুলে গিয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত ছিল।

এসআইআর: সর্বোচ্চ আদালতের ভূমিকা নিয়েও কথা হোক

SIR controversy: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন একের পর এক অভিযোগ উঠছে, তখন সুপ্রিম কোর্টের নিষ্ক্রিয়তা নিয়েও কি প্রশ্ন উঠবে না? ফর্ম ৬, ভোটার তালিকা থেকে বাদ এবং ট্রাইবুনালে দীর্ঘসূত্রিতার মতো ঘটনায় সর্বোচ্চ আদালত কি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে?

নেহা বোরার সভার পরেই যাদবপুরে কমিটি ভাঙল! রাজনৈতিক অনুষ্ঠান ঘিরে কেন তুঙ্গে বিতর্ক?

Neha Bora Jadavpur University: আয়োজক ছাত্র সংগঠন আইসার যাদবপুর ইউনিট দাবি করেছে যে তারা যথাযথ নিয়ম মেনে ২০ সেপ্টেম্বরই আবেদনপত্র জমা দিয়েছিল এবং ২৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কমিটি থেকে অনুষ্ঠানটির অনুমোদনও পেয়েছিল। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত দাবি করেন, এই ধরনের কোনো ফাইল বা অনুমতির চিঠি তাঁর দপ্তরে পৌঁছয়নি।

এসআইআর ফর্ম ৭ বিতর্ক, ৩০ জন মুসলিম ভোটারের নাম বাদের অভিযোগে এফআইআর

SIR Form 7 Controversy: হায়দরাবাদে এসআইআর-এ ফর্ম ৭ নিয়ে বিতর্ক। ৩০ জন মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করার অভিযোগে বিজেপির এক বুথ এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নির্বাচন আধিকারিকদের যাচাইয়ে ওই ভোটারদের ঠিকানায় থাকার প্রমাণ মেলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।