বিকশিত ভারতের হোয়াটস্যাপ পেয়েছেন? ভোটের আগে ভয়াবহ অভিযোগ মোদির বিরুদ্ধে

Viksit Bharat Sampark Message: নরেন্দ্র মোদির একটি চিঠি সংযুক্ত করে ‘বিকশিত ভারত সম্পর্ক’ থেকে লাখে লাখে ভারতীয়দের কাছে হোয়াটসঅ্যাপে এই গুচ্ছ মেসেজ পাঠানো হয়েছে

inscript
৩ মিনিট
বিকশিত ভারতের হোয়াটস্যাপ পেয়েছেন? ভোটের আগে ভয়াবহ অভিযোগ মোদির বিরুদ্ধে

হোয়াটস্যাপ চ্যাটে বিজেপি সরকারের মেসেজ পেয়েছেন? দেশজুড়ে বহু নাগরিকই কেন্দ্র সরকারের হোয়াটস্যাপ পেয়ে চমকে উঠেছেন। এমনিতে সরকারের নানা বিভাগের তরফে অনেক সময়ই টেক্সট মেসেজ পাঠানো হয়। তবে সরাসরি হোয়াটস্যাপ নম্বরে যোগাযোগ? বিকশিত ভারত সম্পর্ক নামের এই অ্যাকাউন্ট থেকে এই মেসেজটি আসছে। চণ্ডীগড়ের নির্বাচনী কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, সাধারণ নির্বাচন ঘোষণা করার পরে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি যে গুচ্ছ মেসেজ পাঠিয়েছে তা আসলে মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) বা আদর্শ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

যেহেতু এই বার্তা সারা দেশব্যাপী মানুষের হোয়াটস্যাপে পাঠানো হচ্ছে, তাই চণ্ডীগড় প্রশাসন এই নির্বাচনী বিধিভঙ্গের বিষয়ে 'প্রয়োজনীয় পদক্ষেপ' করার জন্য ভারতের নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি সংযুক্ত করে ‘বিকশিত ভারত সম্পর্ক’ থেকে লাখে লাখে ভারতীয়দের কাছে হোয়াটসঅ্যাপে এই গুচ্ছ মেসেজ পাঠিয়ে মূলত বিজেপি দরকারের দশ বছরের কাজের সাফল্য বর্ণনা করা হয়েছে। আর বলা হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের বিবিধ প্রকল্পে ১৪০ কোটি মানুষ উপকৃত হয়েছেন এই দশ বছরে। তাই কীভাবে জনগণের আরও উপকার করা যায় এই নিয়ে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনীতিতে শূন্য! দিদি নম্বর ১ দিয়ে ভোটে জিততে পারবেন রচনা বন্দ্যোপাধ্যায়?

Rachana Banerjee TMC Candidate: রাজনীতি আর টেলিভিশনের পর্দাকে গুলিয়ে ফেলেছেন রচনা। পরপর বেফাঁস মন্তব্য করেছেন।

নরেন্দ্র মোদির স্বাক্ষরিত একটি চিঠিতে গত দশ বছরে তাঁর সরকারের সাফল্য তুলে ধরে বলা হয়েছে, মানুষের জীবনে রূপান্তরই তাঁর সরকারের সবচেয়ে বড় অর্জন। এরপর তিনি সাধারণ মানুষের মতামত জানতে চান।

গত ১৭ মার্চ লোকসভার নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। চণ্ডীগড়ের একজন বাসিন্দা যিনি ভোট ঘোষণার একদিন পরে মোদির এই চিঠি পেয়েছিলেন। তিনি ইসিআই-এর সি-ভিজিল অ্যাপের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সাধারণ নির্বাচনের সময় সরকারি ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে।

চণ্ডীগড়ের রিটার্নিং অফিসার তথা ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং দ্য ওয়্যারকে বলছেন, বিষয়টি যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে করা হয়েছিল, তাই চণ্ডীগড়ের জেলা মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে কমিটি এটিকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বলেই উল্লেখ করেছে। যেহেতু বিষয়টি ভারত সরকার এবং মেটার সঙ্গে সম্পর্কিত, এবং কেবল চণ্ডীগড়ের এক্তিয়ারেই সীমাবদ্ধ নয় তাই এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছেই আর্জি জানানো হয়েছে।

শশী থারুর এবং মণীশ তেওয়ারি সহ বিরোধী দলের নেতারা এই মেসেজ নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন। শশী থারুর X-এ এক বিবৃতিতে জিজ্ঞাসা প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষপাতমূলক রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য সরকারি ব্যবস্থা এবং সরকারি তথ্যের এমন নির্লজ্জ অপব্যবহারের বিষয়টি নিয়ে কি কোনও পদক্ষেপ করবে?

সংযুক্ত আরব আমিরশাহীর এক নাগরিকের স্ক্রিনশটও শেয়ার করেছেন শশী। ওই ব্যক্তিও ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কার্যালয়ের ঠিকানা সহ 'বিকশিত ভারত সম্পর্ক' অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে মোদির চিঠি পাওয়ার পরে তথ্য লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কয়েকজন ব্যক্তিও তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই মেসেজ পাওয়ার কথা স্বীকার করেছেন।

সরকার কীভাবে সাধারণ মানুষের মোবাইল নম্বর পাচ্ছে, সেখানে কী কী আরও তথ্য তাঁদের হাতে আছে এই প্রশ্ন উঠছেই। তাহলে কি সাধারণ মানুষের কোনও কিছুই ব্যক্তিগত নয়? বিজেপি আসলে ভোটারদের তথ্য একাধিক উৎস থেকে জোগাড় করে। বিষয়টা এক বিরাট নেটওয়ার্কের মাধ্যমে হয়। তাতে অজস্র সরকারি ব্যবস্থা, তথ্য দালাল এবং দলীয় কর্মীরা যুক্ত। প্রায়ই দলীয় তথ্য সরকারের কাছে যায় এবং সরকারি তথ্য দালালদের কাছে যায়। তাই বিকশিত ভারত সম্পর্ক থেকে আসা মেসেজ শুধু এড়িয়ে গেলেই চিন্তা কমে না। সরকার কোন নাগরিকের কোন তথ্য মুঠোয় রেখেছে সেই প্রশ্ন আবারও জাগে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?