মালদ্বীপে জুজু দেখছেন তারকারা, কেন এই মশকরা বীর দাসের?

Vir Das: ভারতীয় অভিনেতা-কমেডিয়ান বীর দাস মন্তব্য করেছেন, মালদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতে ভয় পাচ্ছেন ভারতীয় তারকারা।

Sindhu Som
২ মিনিট
মালদ্বীপে জুজু দেখছেন তারকারা, কেন এই মশকরা বীর দাসের?

ভারত-মালদ্বীপ বিতর্ক নিয়ে সরব হয়েছেন ভারতের তারকারা। বিভিন্ন ভাবে সমাজমাধ্যমে লাক্ষাদ্বীপ ভ্রমণকে মহিমান্বিত করছেন তাঁরা। এমন এক সময়ে, ভারতীয় অভিনেতা-কমেডিয়ান বীর দাস মন্তব্য করেছেন, আসলে মালদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতে ভয় পাচ্ছেন ভারতীয় তারকারা।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমনে গিয়েছিলেন। তারপরেই লাক্ষাদ্বীপ নিয়ে বিতর্কিত মন্তব্য করে রোষের মুখে পড়েন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। এই ঘটনায় তিন আধিকারিককে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। ভারত সরকার এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে। এই বিতর্কে সরব হয়েছেন ভারতের তারকারাও। অক্ষয় কুমার ভারতীয়দের লাক্ষাদ্বীপ ভ্রমণের পরামর্শ দিয়েছেন। এই প্রেক্ষিতেই অভিনেতা-কমেডিয়ান এমি পুরস্কার জয়ী বীর দাসের মন্তব্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সলিল-সমাধি রুখতে সমুদ্রের ওপর শহর, মালদ্বীপের এই উদ্ভাবন যে পথ দেখাচ্ছে

হঠাৎ মালদ্বীপ এই প্রকল্পে হাত দিল কেন? কারণ ১,১৯০টি দ্বীপ নিয়ে তৈরি এই রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে একেবারে বিপদসীমায় দাঁড়িয়ে রয়েছে। আশঙ্কা রয়েছে, আগামী কয়েক দশকের মধ্যে পুরো দেশটাই একেবারে সমুদ্রের জলের তলায় চলে যাবে।

নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বীর দাস ট্যুইট করেন, ভারতের যে সব ইনফ্লুয়েন্সার ও তারকারা মালদ্বীপে ছুটি কাটানোর ছবিটবি পোস্ট করার জন্যে খুব প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরা এখন ভয়ে আর সে সব পোস্ট করতে পারছেন না। বীর দাসের সোমবারের ট্যুইটটিতে লেখা ছিল, “প্রথমত, লাক্ষাদ্বীপ সকলের চোখের মণি হয়ে উঠেছে, খুবই আনন্দের ব্যাপার। দ্বিতীয়ত, মালদ্বীপের কোনও এক প্রান্তে, এ'সময়, একজন ভারতীয় তারকা, খুব ভয় পাচ্ছে। দু'সপ্তাহ ধরে শর্করা না খেয়ে সেরা ছুটির ছবিটা সে তুলেছিল। কিন্তু এখন ভয়ে আর পোস্ট করতে পারছে না।"

এই ট্যুইটের উত্তরে একজন উত্তর দিয়েছেন, “লাক্ষাদ্বীপ বলে চালিয়ে দিলেই তো পারে, একই রকম দেখতে! এ'সময় প্রচুর লাইক কমেন্ট পাবে।" আরেকজন লিখেছেন, “আগের গুলো মুছতেই সবাই ব্যস্ত!” কেউ বা উত্তর দিয়েছেন, “একজন গত হপ্তাতেই ছবি দিয়েছিল, এখন সবাইকে যেতে বারণ করছে।"

ইতিমধ্যে জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর সহ বলিউডের বহু অভিনেতা, সারা আলি খান, জাহ্নবী কাপুর, উর্বশী রাউতেলা লাক্ষাদ্বীপের ছবি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের পর মালদ্বীপের মন্ত্রী লাক্ষাদ্বীপ নিয়ে উপহাস করায় মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ। এরপরই সক্রিয় ভূমিকায় দেখা যায় বলিউডের তারকাদের। মোদী সুমাজমাধ্যমে লাক্ষাদ্বীপের অনেকগুলি ছবি পোস্ট করেছিলেন।

রবিবার, এক বন্ধু লাক্ষাদ্বীপের সমুদ্রতীরের ছবি শেয়ার করলে, সেখানে সারা মন্তব্য করেন, “উত্তর ভারতের কত জায়গায় আমি তোমাকে নিয়ে গিয়েছি। এ'বার আমাদের দেশের এই দ্বীপপুঞ্জ, জঙ্গল─আমাকে এ'সব জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার।" জাহ্নবী কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “এখানে জল সত্যিই এমন নীল? লাক্ষাদ্বীপ তো বড্ড সুন্দর! আমাদের দেশের গর্ব এই জায়গাগুলি মানুষের সামনে উঠে আসছে, এ সত্যি খুব আনন্দের। এরই মধ্যে একদিন ঘুরতে যেতেই হবে লাক্ষাদ্বীপে।" উর্বশীও সম্প্রতি ইন্সটাগ্রামে লিখেছেন, “লাক্ষাদ্বীপে যাব এর মধ্যেই। আমাদের দেশে এমন এমন সব সুন্দর জায়গা রয়েছে, ভাবা যায় না! কতজন আর ঘোরেন এ'সব জায়গায়। আমি যে ছবিগুলো পোস্ট করেছি, তা থেকে আপনারা আন্দাজ করতে পেরেছিলেন এই স্বর্গ ভারতেই? ঘুরে আসুন লাক্ষাদ্বীপ।"

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।