রোটি-বেটি’‌র সম্পর্ক নিয়ে যা ভাবছে দিল্লি

Roti-Beti relationship: নেপালের এই পট পরিবর্তনের আবহে সবচেয়ে আলোচিত বিষয়টি হল ভারতের ভূমিকা। কেপি শর্মা ওলি বরাবরই রাষ্ট্রক্ষমতার কেন্দ্র থেকে ভারত-‌বিরোধী অবস্থান নিয়ে চলেছিলেন।

Rajib Dey
৪ মিনিট
রোটি-বেটি’‌র সম্পর্ক নিয়ে যা ভাবছে দিল্লি

রুটির অর্থ জীবনধারণ, আর বেটি মানে তো আত্মীয়তা, সামাজিক মর্যাদা ও পারস্পরিক বিশ্বাস। তাই ‘‌রোটি-‌বোটির সম্পর্ক’‌ এই সংক্ষিপ্ত বাক্যেই লুকিয়ে আছে ভারত ও নেপালের ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস ও সহমর্মিতার এক দীর্ঘ অধ্যায়। এই দুই উপাদানই ভারত ও নেপালের সম্পর্কের ভিত্তি। সীমান্তের ওপারে যে সাংস্কৃতিক সাদৃশ্য, পারিবারিক যোগাযোগ, বাণিজ্য, শ্রমবিনিময় এবং ধর্মীয় ঐক্য বহু দশক ধরে বজায় রয়েছে, তা এই বন্ধনকে শুধু রাজনৈতিক নয়, মানবিক সম্পর্কের গভীরতায় পৌঁছে দিয়েছে। তবে কাঠমান্ডুর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সেই ঐতিহ্যকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। শুধু নেপাল নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈকি। নেপালের তরুণ সমাজের নেতৃত্বে যে গণআন্দোলন ছড়িয়ে পড়েছে, তা এখন শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের সীমায় আটকে নেই। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, সংসদ ভবনে আগুন, বিভিন্ন শহরে বিক্ষোভ এবং অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। এই সব ঘটনা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। দক্ষিণ এশিয়া জুড়ে চিন্তার কালো মেঘ। কী হচ্ছে, কেন হচ্ছে, নেপথ্যে কে, কারা করাচ্ছে -‌ এমন শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ওলি ছিলেন চিনের গুণমুগ্ধ বন্ধু। অন্তত গত এক দশক ধরে ভারত তা-‌ই মনে করে আসছে। সম্প্রতি চিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে তা আরও স্পষ্ট করে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। ওই সম্মেলনে ভারতের বিরোধিতা করতে শোনা গিয়েছে তাঁকে। কালাপানি ও লিপুলেখ অঞ্চল নিয়ে ছিল বিরোধিতা। এই বিতর্কিত ভূখণ্ড নেপাল দাবি করছে তাদের অংশ, অথচ ভারতের মানচিত্রেও তা অন্তর্ভুক্ত। ভারত ও চিন এই পথ ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণ করতে চাইলে নেপালের সম্মতি প্রয়োজন। এই যুক্তিতে তিনি আপত্তি তুলেছেন। দ্বিতীয়ত, পৌরাণিক চরিত্র রামচন্দ্রের জন্মভূমি নিয়ে তাঁর বক্তব্য ভারতীয় ধর্মীয় অনুভূতিকে নাড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, আসল অযোধ্যা নেপালেই অবস্থিত, ভারতের অযোধ্যা নকল। যেমন জনকপুরে সীতার জন্মের তত্ত্ব সকলে মেনে নিয়েছেন, রামচন্দ্রের জন্মভূমি যে নেপালের অযোধ্যায় তা-‌ও মেনে নিক ভারত। ওলির এই বক্তব্য ভারতকে কত মাত্রায় নাড়া দিতে পারে তা সহজেই অনুমেয়। সদ্য গদিচ্যুত হয়ে সেনার হেপাজতে থাকাকালীন ওলি তাঁর দলের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে, ভারতের বিরোধিতার কারণেই তাঁকে পদত্যাগ করতে হয়েছে এবং এহেন পরিস্থিতির শিকার হতে হয়েছে তাঁকে। অর্থাৎ,নেপালের অশান্তির জন্য পরোক্ষে ভারতকেই দায়ী করেছেন তিনি। এই বক্তব্য ভারত-নেপাল সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বটে। তবে, আন্তর্জাতিক মহলে এখনও পর্যন্ত নেপালের অশান্তির পিছনে ভারতের হস্তক্ষেপের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এই আলোড়নের মধ্যে থেকেই উঠে এসেছে নেপালের নতুন অন্তর্বর্তী নেত্রী সুশীলা কার্কির নাম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যেন একই চিত্রনাট্যে পুনরাভিনয়, বাংলাদেশের মতোই নেপালে জেল ভাঙল অপরাধীরা

Nepal Prisoners Escape: বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৫টি কারাগার ১৫ হাজারেরও বেশি বন্দি পালিয়েছে। খুব অল্প সংখ্যক বন্দি স্বেচ্ছায় ফিরে এসেছে বা ধরা পড়েছে।

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দেশের বিচার বিভাগে একটি গ্রহণযোগ্য মুখ তিনি। তাঁর জীবনের নানা অধ্যায় ভারতের সঙ্গে তাঁর সংযোগ বেশ স্পষ্ট। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, ভারতের সঙ্গে সখ্যর পক্ষে অবিরাম সওয়াল করেছেন সুশীলা। এইসবই তাঁকে নেপালের ভারত-‌কন্যা করে তুলেছে। সাম্প্রতিক কালে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সৌহার্দ্যমূলক মন্তব্য কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিচারপতি পদে আসীন থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে একাধিক মামলায় কঠোর রায় ঘোষণার ফলে জনমানসে তাঁর বিশ্বাসযোগ্যতা চক্রবৃদ্ধি হারে বেড়েছে। যদিও বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করে, সুশীলা যা করেছেন তা কোনও ভাবেই সরাসরি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং নেপালের বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনার এক রাজনৈতিক কৌশল।

বিশেষজ্ঞদের মতে, নেপালে যা কিছুই ঘটেছে, তা সে দেশের অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন। যেখানে লাগামছাড়া দুর্নীতি, তরুণ সমাজের ক্ষোভ, বিচারবিভাগে আস্থাহীনতা এবং প্রশাসনিক দুর্বলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেপাল ২০০৮-২০২৫ || কী ভাবে পড়ব এই সময়কে?

Nepal's mass movement: সারা পৃথিবী জুড়ে যখন কমিউনিস্ট পার্টিগুলি হারের সম্মুখীন হচ্ছিল, তখন নেপালে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শাসন ক্ষমতা দখল করা বামপন্থীরা নতুন আশার সঞ্চার ঘটিয়েছিল।

এদিকে, নেপালের এই পট পরিবর্তনের আবহে সবচেয়ে আলোচিত বিষয়টি হল ভারতের ভূমিকা। কেপি শর্মা ওলি বরাবরই রাষ্ট্রক্ষমতার কেন্দ্র থেকে ভারত-‌বিরোধী অবস্থান নিয়ে চলেছিলেন। সীমান্ত নিয়ে আপত্তি, বাণিজ্যে বাধা, ধর্মীয় বিতর্ক -‌ এই সবই তাঁর ভারতের বিরুদ্ধে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখেছেন অনেকে। মনে রাখতে হবে, ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ভারত পণ্য সরবরাহে নেপালকে চাপ দেয়। ২০১৫ সালের খাদ্য ও জ্বালানি সংকটের সময় ভারতীয় নীতির কঠোরতা নেপালের সাধারণ মানুষের অসন্তোষ বাড়ায়। তলে তলে রাজতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কমিউনিস্টদের হাতে চলে যাওয়ায় ভারতের হিন্দুত্ববাদী মহলে অস্বস্তির সঞ্চার হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেতরে অখুশির কারণ নেই বলেই মনে করা হচ্ছে।

এমতাবস্থায় ভারতের জন্য পড়শি দেশের এই পরিস্থিতি একদিকে যেমন চ্যালেঞ্জের, তেমনই সুযোগেরও বটে। নেপালের অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে সীমান্ত বাণিজ্যে। রুপাইদিহা, জগবানি-‌সহ বিভিন্ন সীমান্ত শহরে ট্রাক চলাচল বন্ধ, পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে এবং মানুষের যাতায়াতে বাধা তৈরি হয়েছে। ফলে স্থানীয় বাজারে প্রতিদিনের লোকসান এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় সমস্যা বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারতকে একদিকে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় হতে হচ্ছে, অন্যদিকে নেপালের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে অযাচিত হস্তক্ষেপ এড়িয়ে চলতে হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক অতীতে পড়শি দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। শ্রীলঙ্কার আর্থিক সংকটে চিনের প্রভাব বাড়লেও ভারত সাহায্য দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। গতবছর আগস্টের পর সম্পর্কে বরফ জমলেও ইদানিং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সংযোগ বাড়ছে। তবে, সীমান্ত ইস্যু এখনও আলোচনার স্তরে রয়ে গিয়েছে। নেপালের ক্ষেত্রেও একই ধরনের সংবেদনশীল ভারসাম্য বজায় রাখা জরুরি। অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সাহায্য, পরিকাঠামো উন্নয়ন — এই সবকে কেন্দ্র করে রোটি-‌বেটির সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা নেপালের স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, নেপালের বর্তমান সংকট দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শুধুমাত্র রাজনৈতিক পালাবদলেই সীমাবদ্ধ নয়। এই অশান্তির পিছনে রয়েছে গভীরতর সামাজিক অসন্তোষ। সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। সুশীলা কার্কির মতো গ্রহণযোগ্য মুখ সাময়িকভাবে শান্তি ফিরিয়ে আনতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজন স্বচ্ছ নির্বাচন, প্রশাসনিক জবাবদিহিতা এবং বাস্তবসম্মত ও মানবিক সীমান্তনীতি।

তাহলে ভারতের কী করণীয়?‌ প্রমাণভিত্তিক কূটনীতি, সহযোগিতার হাত বাড়ানো এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা। অযাচিত হস্তক্ষেপের পরিবর্তে বিশ্বাসযোগ্য সহযোগিতা তৈরি করাই হবে নেপালের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখার একমাত্র পথ। তবেই ‘‌রোটি-বেটি’‌ র ঐতিহ্য নতুন যুগেও অবিচল থাকবে। অন্যথায় সন্দেহ, বিভেদ আর অস্থিরতা দুই দেশের দীর্ঘ সম্পর্ককে বিপন্ন করে তুলবে। এমন এক সময়ের বাঁকে এসে ভারতের রাজনৈতিক সংবেদনশীলতা, অর্থনৈতিক সহানুভূতি এবং মানবিক দায়িত্ববোধই নির্ধারণ করবে আগামী দিনের দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইতিহাস।

লিখেছেন
Rajib Dey
Rajib Dey
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?