যেন একই চিত্রনাট্যে পুনরাভিনয়, বাংলাদেশের মতোই নেপালে জেল ভাঙল অপরাধীরা

Nepal Prisoners Escape: বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৫টি কারাগার ১৫ হাজারেরও বেশি বন্দি পালিয়েছে। খুব অল্প সংখ্যক বন্দি স্বেচ্ছায় ফিরে এসেছে বা ধরা পড়েছে।

Sangita Ghorai
২ মিনিট
যেন একই চিত্রনাট্যে পুনরাভিনয়, বাংলাদেশের মতোই নেপালে জেল ভাঙল অপরাধীরা

বাংলাদেশের মতোই নেপালে উত্তাল পরিস্থিতির সুযোগে জেল থেকে পালাল হাজার হাজার বন্দি। জেন জি-র আন্দোলনে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। ছাত্র-যুবদের বিক্ষোভের চাপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশজুড়ে ছড়িয়েছে হিংসা, চলছে লুটপাট। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগে নেপালে কারাগার ভেঙে পালিয়েছে ১৫ হাজারেরও বেশি বন্দি।

ধানগাড়ি শহরের কারাগার থেকে ৬৮২ বন্দি পালিয়ে যায়। অবাক করা বিষয়, পালিয়েও ফিরে এসে একজন আত্মসমর্পণ করে। কারণ তার মনে আশঙ্কা জাগে যে, পালিয়ে যাওয়ার অপরাধে নতুন সরকার গঠনের পর তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হতে পারে। ধানগাড়ি কারাগারে মোট ৬৯৭ বন্দি আটক ছিল। এখন সেখানে মাত্র পাঁচজন বন্দি রয়ে গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেপাল ২০০৮-২০২৫ || কী ভাবে পড়ব এই সময়কে?

Nepal's mass movement: সারা পৃথিবী জুড়ে যখন কমিউনিস্ট পার্টিগুলি হারের সম্মুখীন হচ্ছিল, তখন নেপালে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শাসন ক্ষমতা দখল করা বামপন্থীরা নতুন আশার সঞ্চার ঘটিয়েছিল।

অন্যদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত আটজন বন্দির মৃত্যু হয়েছে। পিটিআই-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর করে একাধিক কারাগার থেকে হাজার হাজার বন্দি পালিয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট-এর দেওয়া তথ্য অনুযায়ী, জেন জি আন্দোলনকারীরা কারাগারের প্রশাসনিক ভবন জ্বালিয়ে দেয়, মূল দরজা ভেঙে দেয় এবং বন্দিদের একযোগে মুক্ত করে। প্রাথমিক হিসেব অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৫টি কারাগার ১৫ হাজারেরও বেশি বন্দি পালিয়েছে। খুব অল্প সংখ্যক বন্দি স্বেচ্ছায় ফিরে এসেছে বা ধরা পড়েছে।

সবথেকে বেশি বন্দি পলাতক কাঠমান্ডুর সেন্ট্রাল জেল থেকে। সুন্দরহারা কারাগার থেকে পালিয়েছে ৩,৩০০ জন বন্দি। এছাড়া বানকে জেলা কারাগার থেকে পালিয়েছে ৪৩৬ জন। বানকে জুভেনাইল রিফর্ম সেন্টার থেকে ১২২ জন বন্দি পালিয়েছে। ললিতপুরের নাখখু কারাগার থেকে ১,৪০০ জন এবং দিল্লিবাজার কারাগার থেকে পালিয়েছে ১,১০০ জন বন্দি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৭ বছরে ১৪ বার সরকার বদল, কেন কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না নেপাল?

Nepal's Political History: ২০০৬ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হয়। নেপাল হয় একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় সেদেশের পাঁচটি কারাগার থেকে জেল ভেঙে পালিয়ে যায় ২,২৪১ বন্দি। সেই বন্দিদের ৭২১ জন এখনও পলাতক। তাদের মধ্যে ৭ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং ৯ জন উগ্রপন্থী। তাদের কাছে রয়ে গিয়েছে চাইনিজ রাইফেল ও শটগানের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। বাংলাদেশের ক্ষেত্রেও পলাতক বন্দিদের মধ্যে কয়েকজন আত্মসমর্পণ করলেও এখনও অনেকেই পলাতক এবং তাদের হাতে রয়েছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। ফলে তাদের নিয়ে উৎকণ্ঠা বাংলাদেশে। প্রশ্ন, সব বন্দিকে কারাগারে ফেরানো যাবে তো?

একইরকমভাবে নেপালের পরিস্থিতিও উদ্বেগজনক। নেপাল আর্মির দাবি, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২০০ বন্দিকে পুনরায় ধরা গেছে, যা পালিয়ে যাওয়া হাজারও বন্দির তুলনায় নগণ্য। দেশজুড়ে জেন জি বিক্ষোভে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে নেপালের নিরাপত্তা বাহিনী ও পুলিশ। ইতোমধ্যেই ভেঙে গিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা, বৈঠক চলছে। কে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? তা নিয়েও উৎকণ্ঠার সীমা নেই নেপালবাসীর। সমগ্র পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।