গরিব না ধনী, কার কাঁধে বেশি করের বোঝা?
India tax system: ভারতে করের সবচেয়ে বড় উৎস এখন জিএসটি। অর্থনীতিবিদদের একাংশের দাবি, অপ্রত্যক্ষ করের কারণে গরিব ও নিম্নআয়ের মানুষ তাদের আয়ের তুলনায় বেশি কর দেন। অন্যদিকে সমালোচকদের মতে, প্রয়োজনীয় পণ্যে কম বা শূন্য জিএসটি থাকায় এই দাবি পুরোপুরি সঠিক নয়। ফলে করব্যবস্থার ন্যায়সঙ্গততা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে।
জনমানসে অর্থনীতি সংক্রান্ত আলোচনায় একটা বিষয়কে প্রায় স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হয়। তা হলো গরিবরা সরকারকে কোনো ট্যাক্স দেয় না অথচ সমস্ত সরকারি সুযোগ সুবিধা তারাই ভোগ করে। মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা তাদের নিজেদের 'যোগ্যতায়' বেশি উপার্জন করলেও তাদের আয়ের একটা বড় অংশ ট্যাক্স বাবদ সরকার কেটে নেয়। যদিও শেষবারের আয়কর সম্পর্কিত ছাড়ের কারণে চাকুরীজীবিদের একটা বড় অংশ আয়করের আওতার বাইরে চলে গিয়েছেন তবুও কর সংক্রান্ত আলোচনার মূল অক্ষ এটাই থেকে গিয়েছে।
সম্প্রতি লন্ডন স্কুল অব ইকোনমিকসের মুকুলিকা বন্দোপাধ্যায...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








