যমুনার জল ঠিক কতটা দূষিত? ফেনা সরালেই কমবে বিষ?

Yamuna river pollution Delhi: দিল্লির যমুনা নদীতে বিষাক্ত সাদা ফেনা ও মরা মাছ ভাসার নেপথ্যে আসল কারণ কী? জল ঠিক কতটা দূষিত যমুনা?

inscript
৩ মিনিট
যমুনার জল ঠিক কতটা দূষিত? ফেনা সরালেই কমবে বিষ?

প্রতি বছর ছটপুজোর সময় দিল্লির যমুনা নদীর ছবি সংবাদমাধ্যমে উঠে আসে। নদীর জলের উপর জমে থাকে সাদা বিষাক্ত ফেনার আস্তরণ। কোথাও সেই ফেনার মধ্যে দাঁড়িয়েই মানুষকে পুজোর আচার পালন করতে দেখা যায়। নদী পরিষ্কারের প্রতিশ্রুতি, কোটি কোটি টাকার প্রকল্প এবং ফেনা সরানোর জন্য রাসায়নিকের ব্যবহার—কোনো কিছুই অবশ্য যমুনার চেহারা বদলাতে পারছে না। বরং সাম্প্রতিক কিছু ঘটনা নদীর দূষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নদীতে ভেসে উঠেছে মরা মাছ। সেই ছবি তুলে ধরার পর এক সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনাও ঘটেছে। খোলসা করা যাক, যমুনার জল আসলে কতটা দূষিত? নদীর উপর থেকে সাদা ফেনা সরিয়ে দিলেই কি দূষণের সমস্যা মিটে যায়?

যমুনার দূষণের মাত্রা বুঝতে গেলে শুধু নদীর জলের রং কিংবা ফেনার দিকে তাকালে হবে না। জলের মধ্যে কী পরিমাণ দূষিত পদার্থ রয়েছে, তা বোঝার জন্য কয়েকটি বৈজ্ঞানিক মাপকাঠি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি এবং দ্রবীভূত অক্সিজেন বা ডিও। জলে থাকা জৈব বর্জ্য ভাঙতে অণুজীবের কতটা অক্সিজেন প্রয়োজন, বিওডি তার পরিমাপ। বিওডি যত বেশি, জলে জৈব দূষণের মাত্রাও সাধারণত তত বেশি। অন্যদিকে, জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন কমে গেলে মাছ-সহ অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।

নিউজলন্ড্রির ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির (ডিপিসিসি) জল পরীক্ষার তথ্য তুলে ধরা হয়েছে। ৭ সেপ্টেম্বর সংগৃহীত নমুনার ভিত্তিতে তৈরি ওই পরীক্ষার ফল ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। তাতে দেখা যায়, দিল্লিতে প্রবেশের আগে পাল্লা এলাকায় যমুনার বিওডি ছিল প্রতি লিটারে ২ মিলিগ্রাম। কিন্তু দিল্লির আইএসবিটি সেতুর কাছে সেই মাত্রা বেড়ে দাঁড়ায় ৩০ মিলিগ্রামে। অর্থাৎ নির্ধারিত ৩ মিলিগ্রামের সীমার তুলনায় তা ১০ গুণ বেশি। একই সঙ্গে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পাল্লায় প্রতি লিটারে ৬.৫ মিলিগ্রাম থেকে কমে আইএসবিটি এলাকায় দাঁড়ায় ২.৯ মিলিগ্রাম। অথচ নির্ধারিত মান অনুযায়ী এই পরিমাণ অন্তত ৫ মিলিগ্রাম হওয়া প্রয়োজন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হরিদ্বারে চলল গঙ্গা সাফাই অভিযান, কদিন থাকবে এই স্বচ্ছতা?

Clean ganga: আপার গঙ্গা খাল ২০ দিন বন্ধ থাকায় হর কি পৌড়ি-সহ হরিদ্বারের ঘাটগুলির নদীতল উন্মুক্ত হয়, সেখান থেকে ১৫০ মেট্রিক টন আবর্জনা সরানো গিয়েছে। গঙ্গা সেবা ও ইন্ডিয়ান রিভার কাউন্সিলের ২০০-র বেশি স্বেচ্ছাসেবক এই প্রক্রিয়ায় অংশ নেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বচ্ছ জলও পানযোগ্য নয়, স্নানের জন্যও নিরাপদ নয়। ২০২৭-এর অর্ধকুম্ভের আগে, হরিদ্বারের গঙ্গায় ট্র্যাশ বুম বসানোর পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফিকাল কোলিফর্ম বা মলের সঙ্গে সম্পর্কিত ব্যাকটেরিয়ার উপস্থিতি। এই ব্যাকটেরিয়া জলে নিকাশি বর্জ্য মেশার ইঙ্গিত দেয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ডিপিসিসির পরীক্ষায় আইএসবিটি এলাকায় প্রতি ২০০ মিলিলিটার জলে ফিকাল কোলিফর্মের পরিমাণ ছিল ৩৫ হাজার এমপিএন। অথচ নির্ধারিত সর্বোচ্চ সীমা ২,৫০০। অর্থাৎ এই ক্ষেত্রে দূষণের মাত্রা নির্ধারিত সীমার ১৪ গুণ। ফসফেট এবং অ্যামোনিয়াকাল নাইট্রোজেনের পরিমাণও পাল্লার তুলনায় আইএসবিটি এলাকায় অনেক বেড়ে গিয়েছে।

তাহলে নদীর জলে এত ফেনা তৈরি হচ্ছে কেন? বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত নিকাশি জল, শিল্পবর্জ্য এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ নদীতে মিশে যাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে জলে ফসফেট এবং অন্যান্য রাসায়নিকের উপস্থিতি ফেনা তৈরিতে ভূমিকা নেয়। দিল্লির বিভিন্ন নিকাশি নালা দিয়ে এই বর্জ্য যমুনায় এসে মিশছে। ২০২৬-২৭ সালের গ্রিন বাজেটে যমুনা পুনরুজ্জীবন, নিকাশি পরিশোধন এবং নদীর পাড়ের রক্ষণাবেক্ষণের জন্য দিল্লি জল বোর্ডকে ৬,৪৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ফেনা কমানোর রাসায়নিক কেনার জন্য প্রায় ৩০ হাজার কেজির পরিকল্পনা এবং নদীতে ফেনা তৈরির কারণ অনুসন্ধানে ৯১ লক্ষ টাকার একটি সমীক্ষার কথাও বলা হয়েছে। অথচ এত আয়োজনের পরেও ফেনা ফিরে আসছে।

পরিবেশকর্মীদের বক্তব্য, ফেনা সরানোর রাসায়নিক নদীকে দূষণমুক্ত করে না। এই রাসায়নিক ব্যবহার করলে সাময়িকভাবে ফেনা অদৃশ্য হয়ে যায়। কিন্তু জলের মধ্যে থাকা দূষিত পদার্থ থেকে যায়।

এই দূষণের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা বোঝা যায় সম্প্রতি যমুনায় প্রচুর মাছ মরে ভেসে ওঠার ঘটনায়। ১২ নভেম্বর সোনিয়া বিহার এলাকায় মরা মাছের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। দিল্লি সরকারের জলসম্পদ দফতর রাসায়নিক ছড়ানোর অভিযোগকে মিথ্যা তথ্য বলে দাবি করে। অন্যদিকে, দিল্লির জলমন্ত্রী পরভেশ সাহিব সিং অভিযোগ করেন, সরকারকে বদনাম করতে আম আদমি পার্টি মাছ ফেলে দিয়েছে। আম আদমি পার্টি এই অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানায়। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করা স্বাধীন সাংবাদিক সুরেন্দ্র কুমার আজাদকে গ্রেফতার করে পরে জামিন দেওয়া হয়। দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস এই পুলিশি পদক্ষেপের নিন্দা করে নিরপেক্ষ বৈজ্ঞানিক তদন্তের দাবি জানিয়েছে।

যমুনার দূষণ নিয়ে এবার সুপ্রিম কোর্টও কড়া অবস্থান নিয়েছে। নদীর জল যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেখানে জলের গুণমান খারাপ হলে সংশ্লিষ্ট প্রশাসনকে তার দায় নিতে হবে বলে জানিয়েছে আদালত। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে নদীর প্রতিটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলার প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জায়গায় জলের গুণমান পরীক্ষা করে জরিমানার হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, নদীর দুই তীরের শহর, গ্রাম ও এলাকার নাগরিক পরিষেবার ব্যর্থতার প্রতিফলন দেখা যাচ্ছে যমুনার স্বাস্থ্যে। নদীতে ৫২০টি নালা দিয়ে বর্জ্য জল এসে মিশছে। উল্লেখযোগ্যভাবে, দিল্লির মধ্যে দিয়ে যমুনা মাত্র ২২ কিলোমিটার প্রবাহিত হলেও নদীর দূষণে দিল্লির অবদান সবচেয়ে বেশি।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

গিগ কর্মীদের অধিকার রক্ষায় নতুন পথ দেখাচ্ছে তেলঙ্গানা, কেন্দ্রের আইন কতটা পিছিয়ে?

Telangana Gig Workers Rules 2026: সুইগি, জোম্যাটো, ওলা-উবেরের মতো সংস্থার গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে নতুন বিধি কার্যকর করল তেলঙ্গানা সরকার। কেন্দ্রের 'কোড অন সোশ্যাল সিকিউরিটি'-র তুলনায় তেলঙ্গানার এই আইন কতটা বিস্তৃত এবং কী কী সুবিধা পাবেন কর্মীরা?

বিলকিস বানো মামলা: কার বিরুদ্ধে কী অভিযোগ, কেন দুই দণ্ডিতকে জামিন দিল সুপ্রিম কোর্ট?

Bilkis Bano case: বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় ১১ জন দণ্ডিতের মধ্যে ২ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। কেন যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখা হলো?

এটা শুধু রাজনীতির যুদ্ধ নয়, এটা দেশের সাধারণ মানুষের লড়াই: মহুয়া মৈত্র

Mahua Moitra: ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ, কংগ্রেসের সঙ্গে জোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনের ভূমিকা এবং স্বামী পিনাকী মিশ্রের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

‘এসআইআর চালুর সিদ্ধান্ত কার?’ কমিশনের কাছে ৪৮টি প্রশ্নের জবাব চেয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস

Special Intensive Revision: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ইসিআইনেট এবং পশ্চিমবঙ্গে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতায় প্রশ্ন তুলল ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ কর্তাদের কাছে ৪৮টি প্রশ্নের হলফনামা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা।

বাবা মায়ের দাম্পত্য, বিচ্ছেদের যন্ত্রণা, যেভাবে উঠে এল রাহুলের কথায়

Belonging: A Journey of Love: রাজনীতির বাইরেও এক আবেগঘন পারিবারিক গল্প রয়েছে রাহুল গান্ধীর জীবনে। মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে বাবা রাজীব ও মায়ের প্রেম, দাম্পত্যের মিষ্টি মুহূর্ত, একমাত্র ঝগড়া এবং পরিবারের জীবনে নেমে আসা দুই বড় শোকের স্মৃতি ভাগ করে নিলেন তিনি। কী বললেন রাহুল?

বিজেপির বঙ্গে পুলিশি এনকাউন্টারই তবে ন্যায়বিচার?

Sujat Bhadra Interview: পুলিশ কি একাধারে তদন্তকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিতে পারে? সত্তরের দশকের নকশাল নিধনের স্মৃতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও আসামের সাম্প্রতিক পরিসংখ্যান—বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতির শিকড় ঠিক কোথায়? ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৯ তম পর্বে এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়েই কথা বলেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।

ছ’মাসে পাঁচ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু পাঁচ অভিযুক্তের পরিবারের প্রতিক্রিয়া কী?

Police Encounter: ছ’মাসে পাঁচটি এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর থেকে নানুর—প্রতিটি ঘটনায় মৃতদের পরিবারের প্রতিক্রিয়া ছিল আলাদা। কোথাও পুলিশের উপর আস্থা, কোথাও ছেলের অপরাধে ক্ষোভ, আবার কোথাও এনকাউন্টার নিয়েই উঠেছে প্রশ্ন। কী বলছেন মৃতদের পরিবারের সদস্যরা?