ইরানে যুদ্ধ শেষ হোক, কেন চায় না উপসাগরীয় দেশগুলি

US-Iran Conflict: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ইরানের সামরিক শক্তি দুর্বল হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায় কেন? ট্রাম্প প্রশাসন কি তাদের সতর্কবার্তা মানবে?

inscript
৩ মিনিট
ইরানে যুদ্ধ শেষ হোক, কেন চায় না উপসাগরীয় দেশগুলি

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের সাতাশতম দিনে উপসাগরীয় দেশগুলির অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর আগে তারা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিল—আক্রমণ করা উচিত হবে না, এই মর্মে। কিন্তু ইরানের প্রত্যাঘাতের পর এখন তারা চাইছে, যুদ্ধ চলুক। ইরানের সামরিক শক্তি যথেষ্ট দুর্বল না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ না হোক, এমনটাই মতামত তাদের। ওয়াশিংটন পোস্ট আজ লিখেছে, “উপসাগরীয় দেশগুলি ট্রাম্পকে বলছে—ইরান যুদ্ধ শেষ করুন, তবে এখনই নয়।” সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী আশঙ্কা করছে, তাড়াহুড়ো করে শান্তি চুক্তি হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল, আরও ভারসাম্যহীন হয়ে পড়বে।

আজ, বৃহস্পতিবার যুদ্ধের সাতাশতম দিনে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে চারজন উচ্চপদস্থ উপসাগরীয় কর্মকর্তা বলেছেন, “ইরান এখন যে অস্ত্র দিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলিকে আক্রমণ করছে, সেগুলি হাতে রেখে যুদ্ধ শেষ করা হবে একটি কৌশলগত বিপর্যয়।” তাঁরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন ও কাতার বিশেষভাবে চাইছে ইরানের সামরিক শক্তি এমনভাবে খর্ব করা হোক যাতে ভবিষ্যতে প্রতিবেশীদের জন্য হুমকি না হয়। এক কর্মকর্তা বলেছেন, “আমরা চাই এই যুদ্ধ শেষ হোক ইরানের প্রতিবেশীদের ক্ষতি করার ক্ষমতা ছিনিয়ে নিয়ে।” পাশাপাশি একটি পক্ষ বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত—যাতে “প্রজন্মের পর প্রজন্মের ক্ষতি” বন্ধ হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কত যুদ্ধ থামালেন বিশ্বগুরু?

Narendra Modi Vishwaguru: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ভারত কেন মধ্যস্থতা করতে পারছে না? বিশ্বগুরু হিসেবে তাঁর ভূমিকা শুধুই কল্পনা?

যুদ্ধ শুরুর আগে উপসাগরীয় দেশগুলির অবস্থান ছিল ভিন্ন। তারা ট্রাম্পকে বলেছিল, সামরিক আক্রমণের বদলে কূটনৈতিক পথে সমাধান খোঁজা উচিত। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান পালটা বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। এতে পরিকাঠামোর ক্ষতি হয়, তেল-গ্যাস উৎপাদন ব্যাহত হয়, দুবাই-কেন্দ্রিক পর্যটন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়। ইরান ভেবেছিল, এতে উপসাগরীয় দেশগুলি ট্রাম্পের ওপর চাপ দেবে যুদ্ধ থামাতে। কিন্তু ফল হয় উলটো। এখন এইসব দেশের শীর্ষকর্তারা বলছেন, “ইরানের আক্রমণ আমাদের চোখ খুলে দিয়েছে—সশস্ত্র ইরানকে ছেড়ে দিলে ভবিষ্যতে আরও বড় বিপদ।” যদিও স্বাভাবিক ভাবেই, ট্রাম্প এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সক্ষম কিনা সে প্রশ্ন উঠছে বারবার।

যুদ্ধের প্ৰশ্নে ভিন্নমতও রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ‘দ্য ইকোনমিস্ট’-এ লিখেছেন, “ইরান ও আমেরিকা উভয়ের জাতীয় স্বার্থে যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত।” কিন্তু সৌদির মতো দেশগুলি মনে করে, ইরানের সামরিক শক্তি খর্ব না করে শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালী, তেলের পরিকাঠামো ও বাণিজ্যিক কেন্দ্রগুলি চিরকাল ঝুঁকিতে থাকবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান সংকটে লকডাউনের জল্পনা, কী হতে চলেছে?

India energy crisis: ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরে কি ভারতে ‘এনার্জি লকডাউন’ আসছে? তেল-গ্যাস সরবরাহে বিঘ্ন, হরমুজ প্রণালীর সংকট এবং কম তেল মজুত কি নতুন করে লকডাউনের আশঙ্কা বাড়াচ্ছে? নাকি সরকারের আশ্বাস অনুযায়ী পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে?

ট্রাম্প প্রশাসন এখন ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে। তার উপসাগরীয় মিত্ররা চাইছে, আলোচনার আগে ইরানকে আরও চাপে ফেলা হোক। কয়েকটি দেশ এমনকী যুদ্ধে যোগ দেওয়ার কথাও ভাবছে। তবে তারা জানে, যুদ্ধ দীর্ঘায়িত হলে নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।

উপসাগরীয় দেশগুলি চায় যুদ্ধ শেষ হোক—কিন্তু এমনভাবে যাতে ইরান আর কখনও তাদের ওপর হামলা করার সাহস না পায়। এখন দেখার বিষয়, ট্রাম্প এই সতর্কবার্তায় কতটা গুরুত্ব দেন। সর্বোপরি, ইরান কী পদক্ষেপ করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।