ইরান সংকটে লকডাউনের জল্পনা, কী হতে চলেছে?

India energy crisis: ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরে কি ভারতে ‘এনার্জি লকডাউন’ আসছে? তেল-গ্যাস সরবরাহে বিঘ্ন, হরমুজ প্রণালীর সংকট এবং কম তেল মজুত কি নতুন করে লকডাউনের আশঙ্কা বাড়াচ্ছে? নাকি সরকারের আশ্বাস অনুযায়ী পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে?

inscript
৩ মিনিট
ইরান সংকটে লকডাউনের জল্পনা, কী হতে চলেছে?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ট্রেন্ডিং ‘এনার্জি লকডাউন’ লব্জটি। পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজরায়েল-ইরান সংঘাতের জেরে তেল-গ্যাস সরবরাহে ব্যাঘাতের আশঙ্কায় গুঞ্জন শুরু হয়েছে, ভারতে কি আবার করোনা-কালের মতো লকডাউন আসছে? গুগলে ‘ইন্ডিয়া লকডাউন এগেইন’ সার্চের পরিমাণ বেড়েছে। কথাবার্তা চলছে অফিসে, পাড়ার মোড়ে মোড়ে — কোনো ধরনের লকডাউন বা চলাচল-সংক্রান্ত নিষেধাজ্ঞার পরিকল্পনা নেই।

‘এনার্জি লকডাউন’ আসলে সোশ্যাল মিডিয়ার তৈরি একটি শব্দ। এর অর্থ—জ্বালানি সংকটের সময় সরকারি নির্দেশে বিদ্যুৎ-তেল-গ্যাসের ব্যবহার কমানো, যাত্রা সীমিত করা বা দৈনন্দিন জীবনে পরিবর্তন আনা। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। ভারতের ৮৮ শতাংশ ক্রুড তেল আমদানি হয়, তার মধ্যে ৪০ শতাংশ এই প্রণালী দিয়ে আসে। এলপিজি-র ৬০-৯০ শতাংশও আসে একই পথে। ফলে কিছু শহরে এলপিজি সিলিন্ডারের লাইন পড়েছে, মানুষের উৎকণ্ঠা বেড়েছে। বড় শহরগুলিতে বন্ধ হয়েছে বেশ কিছু রেস্তোরাঁও। পাল্লা দিয়ে বেড়েছে ইনডাকশান কেনা। এদিকে যুদ্ধও থামার নাম নেই। এখান থেকেই শুরু জল্পনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপৎকালীন ভাণ্ডারে ছ'দিনের তেল সঞ্চিত রয়েছে ভারতের কাছে, তারপর?

India oil reserves: ছ’দিনের তেলেই কি চলবে ভারত? পশ্চিম এশিয়ার সংঘাতে সরবরাহ বন্ধ হলে কী হবে জ্বালানি নিরাপত্তা, দাম ও অর্থনীতির ভবিষ্যৎ?

দুটি বক্তব্য এক্ষেত্রে ঘৃতাহুতির কাজ করেছে। প্রথমত, পেট্রোলিয়াম মন্ত্রকের রাজ্যসভায় দেওয়া তথ্য। রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেডের (আইএসপিআরএল) কাছে বর্তমানে ৩৩ লক্ষ ৭২ হাজার টন ক্রুড তেল মজুত রয়েছে যা মোট ধারণক্ষমতার মাত্র ৬৪ শতাংশ। তিনটি ভূগর্ভস্থ ভাণ্ডার (বিশাখাপত্তনম, মঙ্গালুরু, পাদুর) পুরোপুরি ভর্তি হলে ৯.৫ দিনের তেল পাওয়া যায়। বর্তমানে তা মাত্র ৫-৬ দিনের। দ্য ওয়্যার ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদে বক্তব্য। ২৩-২৪ মার্চ তিনি বলেন, “এই যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হবে। করোনার সময়ের মতো আমাদের প্রস্তুত থাকতে হবে।” এখান থেকেই তৈরি হয়েছে প্যারানোইয়া বা অমূলক ভীতি। যদিও মোদি আশ্বাস দিয়েছেন—“ভারতে যথেষ্ট ক্রুড তেলের মজুত রয়েছে, সরবরাহ অব্যাহত। গত ১১ বছরে ৫৩ লক্ষ টন স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি হয়েছে, আরও ৬৫ লক্ষ টন তেল মজুতের কাজ চলছে।” সরকার সাতটি দল গঠন করেছে জ্বালানি ও জোগান পরিকাঠামো দেখভালের জন্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান যুদ্ধ: জিতবে কে, হারবে কে? না কি হারবে সবাই?

Iran Conflict: ইরান-আমেরিকা সংঘাতে আদৌ কি কোনো পক্ষ জিততে পারবে?শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে? এই যুদ্ধের শেষ কোথায়?

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে সরকারি সূত্র জানিয়েছে, “কোনো লকডাউনের পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রীর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি প্রশাসনিক প্রস্তুতি ও সাপ্লাই চেইনের প্রসঙ্গে বলা, চলাচল বন্ধের বার্তা নয়।” বিবৃতি অনুযায়ী, পেট্রোল-ডিজেল-এলপিজি সরবরাহ স্বাভাবিক। চারটি জাহাজ শিগগিরই আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মোট জ্বালানি মজুত (বাণিজ্যিক+স্ট্র্যাটেজিক) প্রায় ৭৪ দিনের চাহিদা মেটাতে পারে। তবে হরমুজ সংকট দীর্ঘায়িত হলে দাম বাড়বে, শিল্প ও কৃষিতে প্রভাব পড়বে। সরকার আমদানির রুট বদল ও দেশীয় উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে। জল্পনার মধ্যেই সরকারি বার্তা একটাই—আতঙ্কিত হবেন না, সরকারি তথ্যের ওপর ভরসা রাখুন। এ কথা ঠিক, পশ্চিম এশিয়ার এই সংকট ভারতকে জ্বালানি সংক্রান্ত পরীক্ষায় ফেলেছে। এখন দেখার বিষয়, মোদি সরকার কত দ্রুত মজুত বাড়িয়ে এবং বিকল্প পথ খুঁজে সাধারণ মানুষের জীবন অক্ষুণ্ণ রাখতে পারে। একথা ঠিক, পেট্রল ডিজেল বা গ্যাস কিনতে ভোগান্তি হলে তা সরাসরি বিপাকে ফেলবে সরকারকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।