রেল হকার উচ্ছেদ: উন্নয়নের নামে কার স্বার্থ রক্ষা?
Rail Hawker Eviction: রেলের নতুন নির্দেশে বিনা অনুমতিতে হকারি করলে জরিমানা হবে ২,০০০ টাকা। এই সিদ্ধান্ত কি সত্যিই যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য, নাকি রেলের আধুনিকীকরণ ও বেসরকারিকরণের আড়ালে লক্ষ লক্ষ রেল হকারের জীবিকা কেড়ে নিয়ে ক্ষুদ্র ব্যবসার জায়গা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ?
সম্প্রতি জন বিশ্বাস বিধি (Jan Vishwas Act 2026) অনুযায়ী নির্দেশিকা জারি করে ভারতীয় রেল বোর্ড জানিয়ে দিয়েছে, এখন থেকে বিনা অনুমতিতে রেলে হকারি করলে ২,০০০ টাকা জরিমানা করা হবে। একদিকে যখন ধারাবাহিক ভাবে রেলস্টেশন এবং স্টেশন চত্বর থেকে হকারদের উচ্ছেদ অভিযান চলছে, উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে হকাররা কান্নায় ভেঙে পড়ছেন তখন রেল বোর্ডের নতুন নির্দেশিকায় রুজি-রুটি হারানোর আতঙ্ক ছড়িয়েছে ভ্রাম্যমান রেল হকারদের মধ্যে। সৎপথে উপার্জনের বিকল্প পথ খুঁজে না পেয়ে একদিন যাঁরা রেল হকারিকেই পেশা হিসেবে বেছে নিতে ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







