চওড়ায় ২৪০০ ফুট! বিশাল পাথর ধেয়ে আসছে পৃথিবীর দিকে, মহাপ্রলয়ের আশঙ্কায় বিজ্ঞানীরা?

Giant Asteroid Coming towards Earth : বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, বিশাল বড় একটি পাথরের টুকরো, অর্থাৎ গ্রহাণু পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে।

inscript
২ মিনিট
চওড়ায় ২৪০০ ফুট! বিশাল পাথর ধেয়ে আসছে পৃথিবীর দিকে, মহাপ্রলয়ের আশঙ্কায় বিজ্ঞানীরা?

একসময় মহাপ্রলয়ের দাপটে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় ডাইনোসর। হারিয়ে যায় বিশাল লম্বা দাঁতওয়ালা হাতি ‘ম্যামথ’। তাদের জীবাশ্ম এখন পৃথিবীর বিভিন্ন কোণায়, বিভিন্ন মিউজিয়ামে সজ্জিত রয়েছে। আমাদের, মানে মনুষ্যজাতিও কি সেরকমই বিপদে পড়তে চলেছে। ‘মহাপ্রলয়’ কি ফের একবার কড়া নাড়ছে দরজায়? সম্প্রতি বিজ্ঞানীদের রিপোর্ট দেখে সেই ভয়টাই পাচ্ছেন সবাই। কেন? বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, বিশাল বড় একটি পাথরের টুকরো, অর্থাৎ গ্রহাণু পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে।

এই মহাবিশ্বের কোথায় যে কী রয়েছে, তার সম্পূর্ণ হদিশ আজও কোনও বিজ্ঞানী পাননি। নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ছায়ামণ্ডলের ভিড়ে আরও বেশ অনেকগুলি মহাজাগতিক বস্তু ঘোরাফেরা করছে মহাকাশে। সবাই যে ঘুরছে তা নয়, ব্ল্যাক হোলের মতো কেউ কেউ এক জায়গায় বসে তাণ্ডবলীলা ঘটাচ্ছে। যাই হোক, এই মহাজাগতিক বস্তুগুলির মধ্যেই একটি হল গ্রহাণু।

আদতে গ্রহের কোনও অংশ, পাথরের টুকরো বলা চলে। মহাকাশের নানা জায়গায়, নানা ভাবে ছড়িয়ে রয়েছে এগুলি। পৃথিবীর দিকে এই গ্রহাণুদের ধেয়ে আসা নতুন কিছু নয়। পৃথিবীর বায়ুমণ্ডলে হামেশাই ছোট, মাঝারি গ্রহাণু ঢুকে পড়ে। তারপর বায়ুমণ্ডলের ঘর্ষণে সেগুলি জ্বলতে জ্বলতে মাটির দিকে নেমে আসে। আমরা একে বলি ‘উল্কাপাত’। অধিকাংশ গ্রহাণুই বায়ুমণ্ডলের ওই ঘর্ষণের জন্য জ্বলেপুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীর ওপর ক্ষতিকারক প্রভাব পড়ে না।

কিন্তু সমস্ত গ্রহাণুই তো আর ছোট নয়! এদের মধ্যে বেশকিছু পাথর রয়েছে, যা দানবীয়। বিশাল বড় তার আকার। সেরকমই একটি গ্রহাণু হল 2005 YY128। এই বিশেষ গ্রহাণুটা নিয়েই ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ? বিস্তর গবেষণা করে ও লাগাতার পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ গ্রহাণুটি প্রায় ২৪০০ ফুট চওড়া! মানে, আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও দ্বিগুণ বড়। ঘণ্টায় প্রায় ৮৮,৭৩৫ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এটি।

সংঘর্ষ হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে? বিজ্ঞানীরা বলছেন, ফেব্রুয়ারিতেই এই গ্রহাণু পৃথিবীর কাছে আসতে পারে। অবশ্য তাঁদের দাবি, আপাতত যা মনে হচ্ছে, তাতে পৃথিবী থেকে ৪.৫ মিলিয়ন কিলোমিটার দূরত্ব রেখে চলে যাবে। কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে এই গ্রহে এসে পড়বে। কারণ, আপাতদৃষ্টিতে ৪.৫ মিলিয়ন কিমি দূরত্বটি অনেকটা বেশি মনে হলেও, মহাকাশের বিচারে সেটি ‘নগণ্য’! কিন্তু এরকম বড় গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে সেখানে পুরোপুরি শেষ হয়ে যাবে না। অবধারিতভাবে মাটির সঙ্গে সংঘর্ষ হবে। তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

তবে এসব আশঙ্কার বাইরেও রয়েছে আরও একটি বিষয়। নাসার বিজ্ঞানীরা বলছেন, এই বছর আরও বেশ কয়েকটি দানবীয় গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সেগুলির একটির সঙ্গেও সংঘর্ষ হলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া ‘বেনোউ’ নামের আরও একটি গ্রহাণুর সন্ধান পাওয়া গিয়েছে। সেটি এখনও অনেকটা দূরে। কিন্তু গতিপথ পৃথিবীর দিকে। সেটি এই গ্রহের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। যদিও ২১৭৫ থেকে ২১৯৫ সালের মধ্যে সেই ঘটনা ঘটবে বলে জানিয়েছে নাসা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।