নিভৃতবাসিনী বীণাপাণি: শতবর্ষের প্রাক্কালে অন্নপূর্ণা দেবী
Annapurna Devi surbahar: অন্নপূর্ণা দেবীর পরিচয় যে স্বতন্ত্র এবং, স-তন্ত্র, তা আমার বলার অপেক্ষা রাখে না। সেনিয়া-মাইহার ঘরানার শ্রদ্ধেয়া এই শিল্পী এবং তদুপরি গুরু সারা জীবন সঙ্গীতের চর্চা অব্যাহত রেখেছেন যদিও সকলের অন্তরালে;
শেষ রাত্রে জানালা দিয়ে দমকা হাওয়া এসে যখন ঘুম ভাঙিয়ে দেয়; চারিদিকে নিঝুম অন্ধকার, শুধু হাওয়ার শনশন শব্দ; কান পেতে শুনি সুরবাহারের অস্পষ্ট ঝঙ্কার ভেসে আসে। রাগ কৌশিকী কে বাজায়?
রবীন্দ্রনাথ মেঘদূত প্রসঙ্গে লিখেছিলেন প্রাচীন ভারতবর্ষের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতার কথা। লিখেছিলেন, সেই প্রাচীন ভারতবর্ষই বুঝি কল্পনার অলকাপুরী, যেখানে আজ কবির মেঘকে পাঠানো ছাড়া আমাদের সঙ্গে তার সংযোগের কোনও রাস্তা নেই। সুরবাহারের এই গভীর, গম্ভীর ধ্বনিও কিছুটা সেই সংযোগের কাজ করল না কি? সততই তো আমার মনে ভেসে উঠল এমন এক ভূ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







