পৃথিবীর মতো দেখতে এই গ্রহ থেকেই আসছে রহস্যময় তরঙ্গ! শেষ হবে প্রাণের সন্ধান?

Mysterious Signal from Earth Like Planet : সেখানেও ঘুরে বেড়াচ্ছে আমাদেরই মতো অজানা প্রাণীরা? আপাতত সেই সম্ভাবনার দিকেই নজর রাখছেন বিজ্ঞানীরাও।

inscript
২ মিনিট
পৃথিবীর মতো দেখতে এই গ্রহ থেকেই আসছে রহস্যময় তরঙ্গ! শেষ হবে প্রাণের সন্ধান?

দেখতে ঠিক যেন পৃথিবীরই মতো। রয়েছে নিজস্ব নক্ষত্র, পরিবেশ, আরও অনেক অজানা রহস্য। ‘পৃথিবীর মতো’ – এই কথাটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মাথায় চলে আসবে আরও একটি প্রশ্ন। তাহলে কি এখানে রয়েছে প্রাণের অস্তিত্ব? সত্যিই কি পৃথিবীর পরিধির বাইরেও রয়েছে আরও একটি সভ্যতা? সেখানেও ঘুরে বেড়াচ্ছে আমাদেরই মতো অজানা প্রাণীরা? আপাতত সেই সম্ভাবনার দিকেই নজর রাখছেন বিজ্ঞানীরাও।

আমেরিকার দুই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সেবাস্তিয়ান পিনেদা এবং জ্যাকি ভিলাদসেন সম্প্রতি এই বিশেষ গ্রহটির ব্যাপারে গবেষণা শুরু করেছেন। আর সেই খবরই বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’-তে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই বিজ্ঞানীদের নজর পড়েছে এই বিশেষ গ্রহটির দিকে। আমাদের পৃথিবী থেকে মাত্র ১২ আলোকবর্ষ দূরে রয়েছে লাল রঙের YZ Ceti নক্ষত্র। তারই এক্সোপ্ল্যানেট YZ Ceti B যাবতীয় আলোচনার কেন্দ্রে। আমেরিকার ওই দুই বিজ্ঞানীর বিশেষ রেডিও টেলিস্কোপে সম্প্রতি ধরা পড়েছে বিশেষ কিছু রেডিও তরঙ্গ। পরীক্ষা করে দেখা গিয়েছে, YZ Ceti B গ্রহ থেকেই এই তরঙ্গ ভেসে আসছে। বারবার একই রেডিও তরঙ্গ ভেসে আসার রহস্য কী? তারই সন্ধান করছেন বিজ্ঞানীরা।

তবে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে YZ Ceti B গ্রহটি। কেন একে ঘিরেই সমস্ত আশার আলো দেখছেন বিজ্ঞানীরা? কলোরাডো ও বাকনেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সেবাস্তিয়ান আর জ্যাকির বক্তব্য, প্রথমত পৃথিবীর থেকে খুব বেশি দূরে নয় এটি। উল্লেখ্য, বিজ্ঞান ও আমাদের চিরাচরিত হিসেব দিয়ে দিক দিয়ে দেখলে ১২ আলোকবর্ষের পরিমাপ অনেকটাই। হয়তো কয়েকশো বা কয়েক হাজার বছর লেগে যেতে পারে অত দূরে পৌঁছতে। তবুও বিজ্ঞানীরা আশা রাখছেন। কারণ? YZ Ceti B-এর চরিত্র, তার আকার অনেকটাই পৃথিবীর মতো।

গ্রহের অন্দরে ঠিক কী রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে একটি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য পাওয়া গিয়েছে। সেবাস্তিয়ান আর জ্যাকির গবেষণা বলছে, এই YZ Ceti B গ্রহের নিজস্ব বায়ুমণ্ডল যেমন রয়েছে, তেমনই রয়েছে নিজস্ব চৌম্বকক্ষেত্র। এই দ্বিতীয় জায়গাতেই গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, পৃথিবীর বুকে জীবন তৈরি হওয়া ও এখনও অবধি টিকে থাকার পেছনে বায়ুমণ্ডল ও চৌম্বকক্ষেত্র দায়ী। কেন? সূর্য এবং অন্যান্য নক্ষত্র, মহাজাগতিক বস্তু থেকে প্রতিনিয়তই বিভিন্ন বিকিরণ হচ্ছে। বিভিন্ন কণা মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলি পৃথিবীর বুকে নেমে এলে আখেরে সভ্যতারই ক্ষতি। ক্ষতিকারক বিকিরণের ফলে কোনও জীবনই টিকে থাকবে না।

কিন্তু সেসব কিছু প্রতিহত করছে পৃথিবীর নিজস্ব চৌম্বকক্ষেত্র। একের পর এক সৌরঝড়ের ক্ষতির হাত থেকেও এই চৌম্বকক্ষেত্রই বাঁচাচ্ছে। পৃথিবীর চারদিকে ঢাল হয়ে আছে এটি। অন্যদিকে উল্কা, গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে বায়ুমণ্ডলের ঘর্ষণের জেরেই সেসব শেষ হয়ে যায়। ঠিক এই কারণটিকেই সামনে রাখছেন বিজ্ঞানীরা। YZ Ceti B-র নিজস্ব চৌম্বকক্ষেত্র যে রয়েছে, তা অইও রেডিও তরঙ্গ বিশ্লেষণ করেই পাওয়া গিয়েছে। আর যদি সত্যিই তা থাকে, তাহলে ক্ষতিকর বিকিরণ, কণার হাত থেকে নিজেকে রক্ষা করবে গ্রহটি। সেইসঙ্গে আছে নিজস্ব বায়ুমণ্ডল। তাহলে কি জীবনের অস্তিত্বও থাকতে পারে সেখানে? এখন না থাকলেও, ভবিষ্যতের বাসযোগ্য স্থান হতে পারে YZ Ceti B? আপাতত এইসব প্রশ্নের উত্তরই বিশদে খুঁজছেন বিজ্ঞানীরা।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?