সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর
Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?
সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জে বসানো বিশ্বের সবচেয়ে বড় সৌর টেলিস্কোপ, এনএসএফ ড্যানিয়েল কে ইনোয়ের লেন্সে ধরা পড়েছে এ যাবৎ কালের সৌরপৃষ্ঠের সর্বোচ্চ-রেজোলিউশনের ছবি, যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি সৌর পৃষ্ঠ জুড়ে নেচে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো সূর্যের অশান্ত পৃষ্ঠের একেবারে নিখুঁত ও স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছেন। ছবিগুলি এতটাই নিখুঁত, সেখানে মাত্র ২০ কিলোমিটার চওড়া প্লাজমার ছোট ছোট ঢেউও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সম্প্রতি, ৫ অগাস্ট নেচারে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






