জমিদারগিন্নির অপমানের জবাব দিতেই শুরু পাঞ্জা বাড়ির দুর্গাপুজো
Panja family Durga Puja: এক বর্ষামুখর দুর্গাষ্টমীর দিনে জমিদারবাড়ির মহিলারা, জমিদারগিন্নির সঙ্গে, বাড় সিউড়ির দুর্গাপ্রতিমা দর্শনে যান। ফেরার পথে কর্দমাক্ত রাস্তা পেরোনোর সময় দামি শাড়ি কাদা থেকে বাঁচাতে তাঁরা শাড়ির পাড় কিছুটা তুলে হাঁটছিলেন। কথিত আছে, তা দেখে পাড়ার কয়েকজন কটূক্তি করে বলেন— “পাঞ্জা বাড়ির বউ কাপড় উঠিয়ে চলছে!”
আনুমানিক ১২৭০–১২৭১ বঙ্গাব্দের কথা। অবিভক্ত মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত শহরের অদূরে, রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চলে অবস্থিত বর্ধিষ্ণু গ্রামগুলি—বাড় সিউড়ি, নুন্নান, মথুরি, বিশ্বাস এবং বামনআরা—তখন ছিল নিজস্ব ঐতিহ্য ও সামাজিক বন্ধনে সমৃদ্ধ। এই বামনআরা গ্রামেই ছিল পাঞ্জা পরিবারের জমিদারবাড়ি। পরিবারের পঞ্চম রাস উৎসবও একসময় সমগ্র এলাকায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। সেই সময় পরিবারের জমিদার ছিলেন স্বর্গীয় গগনচন্দ্র মহাশয়।
বংশপরম্পরায় প্রচলিত কথা অনুযায়ী, পাশের বাড় সিউড়ি গ্রামে পাঞ্জা পরিবারের দ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







