রাজ্যে রাজ্যে আসছে রাহুলের 'মহব্বত কি দুকান'! চড়তে পারেন আপনিও

Bharat Jodo Nyay Yatra: জাতিহিংসায় ছাড়খার মণিপুর দিয়েই এবারের ভারত জোড়ো যাত্রার সূচনা করছেন রাহুল। আর সেই গোটা যাত্রায় সঙ্গে থাকছে রাহুলের 'মহব্বত কি দুকান'।

Sohini Das
২ মিনিট
রাজ্যে রাজ্যে আসছে রাহুলের 'মহব্বত কি দুকান'! চড়তে পারেন আপনিও

লোকসভা ভোট আসতে আর দেরি নেই। তার আগে শাসক দলের তুরুপের তাস যেমন অযোধ্যায় রামমন্দির, দেশের প্রান্তিক মানুষের মন পেতে প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, তেমন ভাবেই পিছিয়ে নেই কংগ্রেসও। সামনের রবিবার থেকেই রাহুল গান্ধী বেরিয়ে পড়ছেন তাঁর ভারত জোড়ো যাত্রা। যাত্রা শুরু হচ্ছে সেখান থেকে, ২০২৩ সালকে সরগরম করে রেখেছিল যে রাজ্য। জাতিহিংসায় ছাড়খার মণিপুর দিয়েই এবারের ভারত জোড়ো যাত্রার সূচনা করছেন রাহুল। আর সেই গোটা যাত্রায় সঙ্গে থাকছে রাহুলের 'মহব্বত কি দুকান'।

বিজেপির 'ঘৃণা'-র বিরুদ্ধে বারবার ভালোবাসার দোকান খোলার কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার ভারত জোড়ো যাত্রায় সেই 'মহব্বত কে দুকান' নিয়েই পথে নামছেন রাহুল। গোটা ভারত জোড়ো যাত্রার সময় রাহুলের সঙ্গে সঙ্গেই থাকবে তাঁর এই 'মহব্বত কি দুকান'।

আসলে এটি একটি ভলভো বাস। তবে যে সে বাস নয় এটি। ভারত জোড়ো যাত্রার জন্য বিশেষ ভাবে বানিয়ে তোলা হয়েছে। তাক লাগানো রূপ তার। পনেরোটি রাজ্য জুড়ে এই ভারত জোড়ো যাত্রা করবেন রাহুল। সব মিলিয়ে প্রায় ৬৭০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব ওই বাসে করেই যাত্রা করবেন কংগ্রেস নেতা। প্রচারের কাজে ব্যবহারের পাশাপাশি সমাবেশে যাতে গাড়ি থেকেই ভাষণ দিতে পারেন রাহুল গান্ধী, তার জন্য থাকছে বাসে একটি হাইড্রোলিক লিফট। বাসের পিছনে থাকছে রাহুল গান্ধী, সনিয়া গান্ধি এ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুল খাড়্গের ক্য়ারিকেচার ছবি। আর বাসের গায়ে বড় বড় লেখা রয়েছে 'মহব্বত কি দুকান' কথাটি। বাসের সামনে লেখা থাকছে 'ভারত জোড়ো যাত্রা' কথাটিও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত ন্যায় যাত্রা: মণিপুর থেকে মহারাষ্ট্র, কেন এই রুটম্যাপ বাছলেন রাহুল গান্ধী?

Bharat Nyay Yatra: নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী পরিকল্পনা করেছেন 'ভারত ন্যায় যাত্রা'র। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই যাত্রা। চলবে ৬২০০ কিলোমিটার জুড়ে। ১৪ টি রাজ্য ও ৮৫টি জেলার উপর দিয়ে যাবে যাত্রাটি

भारत जोड़ो न्याय यात्रा में

जिस 'मोहब्बत की दुकान' बस से चल रहे हैं, यह उस बस की टिकट है। पिछले 10 साल के अन्याय काल के ख़िलाफ़ न्याय की इस यात्रा में जो लोग राहुल गांधी से मिलना चाहते हैं और उनसे बातचीत करना चाहते हैं, उन्हें ऐसी टिकट देकर बस में बुलाया है।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত জোড়ো ন্যায় যাত্রা: কোন পথে মন জিততে চাইছেন রাহুল?

Bharat Jodo Nyay Yatra: বৃহস্পতিবার এই যাত্রার নাম আবার পরিবর্তিত করে রাখা হয়, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। অরুণাচলপ্রদেশ সহ ১৫টি রাজ্য জুড়ে এই যাত্রা চলবে।

— Jairam Ramesh (@Jairam_Ramesh)

ইতিমধ্যেই নাগাল্যান্ডে পৌঁছে গিয়েছে এই 'মহব্বত কি দুকান' বাসটি। আপাতত কোহিমাতে নিজেদের প্রচারকর্মসূচি সারছেন কংগ্রেসের নেতাকর্মীরা। উত্তরপূর্ব থেকে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে প্রবেশ করবে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা। সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে যাবে মুম্বইয়ের দিকে। তবে শুধু কংগ্রেস নেতা-কর্মীরাই নয়। এই বাসে চাইলে কিন্তু উঠতে পারেন আপনিও। অবাক হচ্ছেন নিশ্চয়ই। শুধু বাসে চড়াই নয়, দেখা হতে পারে খোদ রাহুল গান্ধীর সঙ্গেও। এমনকী কংগ্রেস নেতার সঙ্গে একই বাসে চড়ে বেশ কিছুটা রাস্তা ভ্রমণও করতে পারেন আপনি।

তেমনই পরিকল্পনা নিয়েছে দল। ইতিমধ্যেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে কংগ্রেস। যোগাযোগের দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সম্প্রতি সোশ্যাল মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাঁর হাতে রাহুল গান্ধীর ছবিযুক্ত একটি বাদামী রঙের টিরিট দেখা যাচ্ছে। তিনি টুইট করে জানিয়েছেন, গত দশ বছরের অন্য়ায় বিরুদ্ধে ন্যায়বিচারের এই যাত্রায় যাঁরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে বা কথা বলতে চান, তাঁদের জন্য এই টিকিট। তাঁরা বাসে উঠে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

ইতিমধ্যেই দুর্দান্ত ভাবে ছড়িয়ে পড়েছে রাহুল গান্ধীর বলা এই মহব্বত কি দুকান কথাটি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে চালু হয়েছিল কংগ্রেসের উদ্যোগে 'মহব্বত কা দুকান' নামে একটি স্টল। যেখানে যুব কংগ্রেসের নেতা ও সদস্যেরা পাইকারি দামে সবজি-আনাজ বিক্রি শুরু করেছিলেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মূলত খোলা হয়েছিল ওই দোকান। দোকানের পর এবার খোদ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আয়োজনে রাজ্য থেকে রাজ্যে সফর করবে 'মহব্বত কি দুকান' বাস। এবার সেই ভালোবাসার দোকান 'ভারত জোড়ো যাত্রা'-তে ভালোবাসা বিলোতে পারে কিনা, সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।