ভারত ন্যায় যাত্রা: মণিপুর থেকে মহারাষ্ট্র, কেন এই রুটম্যাপ বাছলেন রাহুল গান্ধী?

Bharat Nyay Yatra: নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী পরিকল্পনা করেছেন 'ভারত ন্যায় যাত্রা'র। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই যাত্রা। চলবে ৬২০০ কিলোমিটার জুড়ে। ১৪ টি রাজ্য ও ৮৫টি জেলার উপর দিয়ে যাবে যাত্রাটি

Sindhu Som
২ মিনিট
ভারত ন্যায় যাত্রা: মণিপুর থেকে মহারাষ্ট্র, কেন এই রুটম্যাপ বাছলেন রাহুল গান্ধী?

শিয়রে ২০২৪-এর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী পরিকল্পনা করেছেন 'ভারত ন্যায় যাত্রা'র। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই যাত্রা। চলবে ৬২০০ কিলোমিটার জুড়ে। ১৪ টি রাজ্য ও ৮৫টি জেলার উপর দিয়ে যাবেন যাত্রায় অংশগ্রহণকারী মানুষ। এই বিশাল পরিকল্পনা বাস্তয়াবিত হলে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক নির্বাচনে লাভবান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথমে 'ভারত জোড়ো যাত্রা' নামটিই ঠিক ছিল। পরে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি নামটি পরিবর্তিত করে রাখে 'ভারত ন্যায় যাত্রা'। রাহুল গান্ধীকে দায়িত্ব দেওয়া হয় দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই মহাযাত্রা পরিচালনা করার। এই নির্দেশ মেনে নিয়েছেন কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী।

এই যাত্রার বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, "রাহুল গান্ধীর এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তিনি 'ভারত জোড়ো যাত্রা' পরিচালনা করেছিলেন। এই যাত্রাকালীন রাহুল ও অন্যান্য দলীয় কর্মীরা আলাপ করবেন দেশের ছাত্র-যুবা, নারী ও প্রান্তিক মানুষের সঙ্গে।" তিনি আরও জানান, ভারত ন্যায় যাত্রা-র উদ্বোধন করবেন মল্লিকার্জুন খারগে। যাত্রা হবে মূলত বাসেই। তবে মাঝে মাঝে হাঁটার পরিকল্পনাও রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির নয়, এ পরাজয় আঞ্চলিক মনসবদারদের

Assembly Election 2023: তেলেঙ্গানায় রেবন্ত পারলেন, অথচ পারলেন না কমল নাথ, ভূপেশ বাগেলের মতো অভিজ্ঞ নেতারা। কোথায় কোথায় ভুল থেকে গিয়েছিল কংগ্রেসের? আলোচনায় সাংবাদিক সুমন ভট্টাচার্য

এই যাত্রার মধ্যে দিয়েই ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস। ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তোলার প্রচেষ্টাও রয়েছে। এই যাত্রা যে রাজ্যগুলির উপর দিয়ে মহারাষ্ট্রের দিকে এগোবে, সেই রাজ্যগুলির আঞ্চলিক দলেরা ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করতে পারে বলেই খবর। তাদের সঙ্গে বোঝাপড়ায় আসাও এই যাত্রার উদ্দেশ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির সংকটে 'পাশে আছি'! দেশকে ভালোবাসার নতুন পাঠ শেখাচ্ছেন রাহুল গান্ধী

Rahul Gandhi and Narendra Modi: মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।

'ভারত ন্যায় যাত্রা'র পরিকল্পিত পথ

ভারত ন্যায় যাত্রা আরম্ভ হচ্ছে মণিপুর থেকে। মুম্বইয়ে এসে যাত্রা-সমাপ্তি। ১৪টা জেলার উপর দিয়ে যাবেন যাত্রাকারীরা। নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট হয়ে মহারাষ্ট্র—এই হল যাত্রার রুটম্যাপ। প্রধানত বাসযাত্রা হিসাবেই ভারত ন্যায় যাত্রা-র আয়োজন করছে কংগ্রেস। তাদের বক্তব্য যাত্রাপথে নানা ধরনের মানুষের সঙ্গে সরাসরি বার্তালাপ হবে অংশগ্রহণকারীদের।

মণিপুরকেই কেন যাত্রা শুরুর জন্য বাছলেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে কেসি ভেনুগোপাল জানিয়েছেন, মণিপুর দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ—এই বার্তা দেওয়াই তাঁদের উদ্দেশ্য। মণিপুরের সমস্যাকে ভারতের সমস্যা হিসেবে দেখতে চাইছেন তাঁরা। পাশাপাশি, উত্তর-পূর্ব রাজ্যগুলির ক্ষত নিরাময় করতে চাইছে কংগ্রেস। সেই উদ্দেশ্যেই এই যাত্রার শুরু মণিপুরে। কুকি এবং মেইতেই কৌমের মধ্যে যে অমানবিক হিংস্র হানাহানির সাক্ষী থেকেছে মণিপুর, গোটা বিশ্বে তেমন নজির খুব কম রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে এ পর্যন্ত মারা গিয়েছেন দু'শো মানুষ। এ বছর ৩ মে, হিংসা ছড়ানোর পর থেকে বাস্তুহারা হয়েছেন প্রায় ৬০০০০ জন।

কংগ্রেসের বক্তব্য, ভারত জোড়ো যাত্রা যাত্রা-র মাধ্যমে দেশের অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক মেরুকরণ, স্বৈরাচারের দিকগুলি তুলে ধরেছিলেন রাহুল। এবার তাঁর লক্ষ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিচার আদায়। তাই যাত্রার নাম 'ভারত ন্যায় যাত্রা'। দলের প্রতিষ্ঠাদিবস পালনে নাগপুরে একটি 'হ্যায় তৈয়ার হাম' মিছিলেরও ব্যবস্থা করেছে তারা।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?