ভারত জোড়ো ন্যায় যাত্রা: কোন পথে মন জিততে চাইছেন রাহুল?

Bharat Jodo Nyay Yatra: বৃহস্পতিবার এই যাত্রার নাম আবার পরিবর্তিত করে রাখা হয়, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। অরুণাচলপ্রদেশ সহ ১৫টি রাজ্য জুড়ে এই যাত্রা চলবে।

Sindhu Som
৩ মিনিট
ভারত জোড়ো ন্যায় যাত্রা: কোন পথে মন জিততে চাইছেন রাহুল?

সারা দেশের বরিষ্ঠ কংগ্রেস নেতারা গত বৃহস্পতিবার দিল্লিতে একটি বৈঠক করেছেন। বৈঠকে আলোচনার বিষয় ছিল—আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল, আসন সমঝোতা এবং মণিপুর থেকে মহারাষ্ট্র যাত্রার প্রস্তুতি। বৃহস্পতিবার এই যাত্রার নাম আবার পরিবর্তিত করে রাখা হয়, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। অরুণাচলপ্রদেশ সহ ১৫টি রাজ্য জুড়ে এই যাত্রা চলবে। দিল্লির এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) সদর দফতরে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ঘোষণা করেছেন, যাত্রার নাম আরেকবার পরিবর্তন করা হয়েছে। আগে এর নাম রাখা হয়েছিল 'ভারত ন্যায় যাত্রা'। ওইদিন দলের বিভিন্ন রাজ্যস্তরীয় নেতা থেকে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে পর্যন্ত উপস্থিত ছিলেন সেই বৈঠকে।

বৈঠকের পর, কংগ্রেস ৬৬ দিনের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র রুটম্যাপ প্রকাশ করেছে। ১৫টি রাজ্যের ১১০টি জেলার উপর দিয়ে যাবে যাত্রাটি। ১৪ই জানুয়ারি, মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়ে যাত্রা চলবে মুম্বই পর্যন্ত। জয়রাম রমেশ বলেন, এই যাত্রায় অংশগ্রহণের জন্য ইন্ডিয়া ব্লকের (I.N.D.I.A) সমস্ত নেতাদের কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেককে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। এটি একটি হাইব্রিড যাত্রা। যাত্রাপথের একটি অংশ বাসে যাবেন যাত্রাকারীরা। বাকি অংশ পায়ে হেঁটে যাওয়া হবে। মণিপুরের ১০৭ কিমি যাত্রাকারীরা অতিক্রম করবেন ১ দিনে। চারটি জেলার উপর দিয়ে যাবেন তাঁরা। নাগাল্যান্ডের ২৫৭ কিমি পথের জন্য সময় বরাদ্দ ২ দিন। পাঁচটি জেলা ছুঁয়ে এগিয়ে যাবে যাত্রা। আসামের ১৭ টি জেলা, মোট ৮৩৩ কিমি পথ পেরোতে যাত্রাটি সময় নেবে ৮ দিন। আরুণাচলের ১টি জেলা, অতিক্রম করতে হবে ৫৫ কিমি। বরাদ্দ ১ দিন। এরপর মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গ। বাংলার পাঁচটি জেলা, ৫২৩ কিমি পথ বেছে নিয়েছে কংগ্রেস। বাংলা হয়ে বিহার। বিহার হয়ে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ১৩টি জেলার ৮০৪ কিমি পথ অতিক্রম করতে যাত্রা সময় নেবে ৮ দিন। এরপর উড়িষ্যার ৩৪১ কিমি, সাকুল্যে চারটি জেলা যাত্রাকারীরা পার হবেন চারদিনে। ছত্তিশগড়ের ৫৩৬ কিমি পাঁচ দিনে পেরোবেন তাঁরা। এরপর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যাত্রার দীর্ঘতম পথ অতিক্রম করবেন যাত্রাকারীরা। ১০৭৪ কিমি। ২০টি জেলা পেরোতে সময় লাগবে ১১ দিন। উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশ, রাজস্থান হয়ে গুজরাট। গুজরাটে সাতটি জেলা ৪৪৫ কিমি পথের জন্য বরাদ্দ ৫ দিন। সবশেষে মহারাষ্ট্র। ৬টি জেলায় ৪৭৯ কিমি পথ অতিক্রম করে যাত্রা শেষ হবে মুম্বইতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত ন্যায় যাত্রা: মণিপুর থেকে মহারাষ্ট্র, কেন এই রুটম্যাপ বাছলেন রাহুল গান্ধী?

Bharat Nyay Yatra: নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী পরিকল্পনা করেছেন 'ভারত ন্যায় যাত্রা'র। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই যাত্রা। চলবে ৬২০০ কিলোমিটার জুড়ে। ১৪ টি রাজ্য ও ৮৫টি জেলার উপর দিয়ে যাবে যাত্রাটি

দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, কেন্দ্র সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে স্পর্শকাতর বিষয়গুলি উত্থাপন করছে। তিনি আরও বলেন, "I.N.D.I.A ব্লকের প্রধান শক্তি আঞ্চলিক দলগুলি। যাদের বিপুল কর্মীসংখ্যা এবং আদর্শ এই জোটের ভিত্তি।" তাঁর অভিযোগ, আধুনিক ভারত গঠনে কংগ্রেসের অবদানকে অবিরত উপেক্ষা করে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এর জবাব দেওয়া প্রয়োজন বলেই মনে করছেন তিনি। সংসদীয় গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনে কংগ্রেসের অবদান আরেকবার দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দেন খাড়গে।

গত বৃহস্পতিবার, ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রতিষ্ঠাতা এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যা, ওয়াইএস শর্মিলা কংগ্রেসে যোগ দেন। রাজশেখর রেড্ডি পরপর দু'বার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০০৮-এ সালে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি। গত এক বছর ধরে শর্মিলার সঙ্গে বোঝাপড়ায় আসার চেষ্টা করছিল কংগ্রেস। গত বছরের সেপ্টেম্বর মাসেই হায়দরাবাদে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তখনো পর্যন্ত কোনও চূড়ান্ত বোঝাপড়া না হওয়ায় সমাবেশে আসেননি তিনি। তার যোগদান নির্বাচনে প্রভূত সাহায্য করবে কংগ্রেসকে─এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।