মহিলা কুস্তিগীরদের হেনস্থা নিয়ে "মোদি চুপ কেন," প্রশ্ন তোলা বক্সার বিজেন্দ্র সিং বিজেপিতে!

Boxer Vijender Singh Switches: মথুরা আসনে কংগ্রেসের হয়ে লড়ার জন্য বিজেন্দ্র সিংয়ের নামই ভাবা হচ্ছিল।

inscript
২ মিনিট
মহিলা কুস্তিগীরদের হেনস্থা নিয়ে "মোদি চুপ কেন," প্রশ্ন তোলা বক্সার বিজেন্দ্র সিং বিজেপিতে!

২৪ ঘণ্টা আগেও রাহুল গান্ধির সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন তিনি। তবে প্রতিটিয়া সকালই তো নতুন। নতুন সকালে জেগে সোজা বিজেপিতে চলে গেলেন বক্সার বিজেন্দ্র সিং। লোকসভা নির্বাচনের আগে বুধবার বিজেপিতে যোগ দিলেন বক্সার ও কংগ্রেস নেতা বিজেন্দ্র সিং। অলিম্পিক পদক বিজয়ী বিজেন্দ্র দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

দিন কয়েক ধরেই মথুরা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী কে হবে এই নিয়ে আলোচনা চলছিল। মথুরা আসনে কংগ্রেসের হয়ে লড়ার জন্য বিজেন্দ্র সিংয়ের নামই ভাবা হচ্ছিল। অভিনেত্রী তথা বর্তমান বিজেপি সাংসদ হেমা মালিনী আবারও এই মথুরা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিজেন্দ্র কংগ্রেসের হাত ছেড়ে চলে এলেন পদ্মফুলে।

অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং। মজার বিষয় হলো, বিজেপির বিরুদ্ধে গিয়ে কুস্তিগীরদের লড়াইয়েও শামিল হয়েছিলেন তিনি। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন কুস্তিগীরদের বড় অংশ। বিজেপির নেতা ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। সেই সময় সাক্ষী মালিকের পাশে দাঁড়ান বিজেন্দ্র। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের দীর্ঘদিনের সহযোগী সঞ্জয় সিং ডব্লিউএফআই নির্বাচনে ৪৭ ভোটের মধ্যে ৪০টি জেতার পরে সাক্ষী মালিক ঘোষণা করেছেন যে খেলা ছাড়ছেন৷ প্রতিবাদী কুস্তিগীরদের হয়ে লড়া, কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা শিওরান মাত্র সাতটি ভোট পেয়েছিলেন।

At jantar mantar

— Vijender Singh (@boxervijender)

সেই সময় বিজেন্দ্র সিং প্রশ্ন তোলেন, "একজন খেলোয়াড় হিসেবে আমি ওঁর কষ্ট বুঝতে পারছি। কুস্তিতে একমাত্র পদকপ্রাপ্ত মহিলা বিচারের দাবি করেছিলেন কিন্তু পাননি। এতে ব্যথিত হয়েই তিনি অবসর নিলেন। এতে সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি বাড়বে নাকি কমবে?” বিজেন্দ্র আরও বলেন, "হরিয়ানায় ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য রয়েছে, মেয়েদের সংখ্যাও কম। এই ঘটনার পরে, অভিভাবকরা কি আর তাঁদের মেয়েদের স্টেডিয়ামে পাঠাবেন?”

শুধু তাই নয়, “এটা নিন্দনীয় যে প্রধানমন্ত্রী এই ইস্যুতে নীরব। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত", এসবও বলেছিলেন বক্সার বিজেন্দ্র। সেই কুস্তিগীরই ২০২৪ লোকসভা ভোটের আগে চলে গেলেন বিজেপিতে যে দলের নেতাই তাঁর সহকর্মী মহিলাদের যৌন হেনস্থা করেছেন। সেই দলে, যার শীর্ষ নেতা দেশের মহিলা কুস্তিগীরদের নিরাপত্তাও দিতে পারেননি!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের চোখে সপ্তমীর চোরবাগান

Chorbagan Durga Puja incident: মণ্ডপের ভিতরে তিল ধারণের জায়গা ছিল না। বাইরে হঠাৎ বৃষ্টি নামায় বাইরের দর্শনার্থীরা ভিতরে ঢুকতে চাইছিলেন কিন্তু ভিতরের দর্শনার্থীরা বাইরে যেতে চাইছিলেন না। প্রবেশ ও প্রস্থান দ্বার ছিল সংকীর্ণ—সব মিলিয়ে তৈরি হয় এক হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। এই ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের, আহত অন্তত ২৫। মণ্ডপে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার ফাঁকফোকরগুলি কীভাবে কেড়ে নিল এতগুলি প্রাণ, তা স্পষ্ট হয়ে ওঠে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ানে।

পুজোয় বইয়ের স্টলে বুলডোজার, যাদবপুরে রাতভর প্রতিরোধ, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

Durga Puja book stall controversy: উৎসবের আবহে বইয়ের স্টল ঘিরে উত্তেজনা কলকাতায়। যাদবপুরে পুরসভার পদক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন বাম কর্মীদের, ভোররাতে ভাঙা হলো এপিডিআর-এর স্টল।

বরাত জোরে বেঁচে গিয়েছেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই চোরবাগানে ছিলেন সম্পূর্ণা

পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরতে গিয়ে ভিড় সামলানোর অব্যবস্থা দেখে আগেই উদ্বেগ তৈরি হয়েছিল সম্পূর্ণার মনে। হাওড়ার বেলুড়ের বাসিন্দা, ৩০ বছর বয়সি সম্পূর্ণার কথায়, চোরবাগানে যা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ।

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।