জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে
climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।
জলবায়ু নীতি নিয়ে আলোচনা উঠলেই সাধারণত কার্বন নির্গমন কমানো, প্রাকৃতিক দুর্যোগ বা তার সঙ্গে মানিয়ে নেওয়ার কথাই বেশি শোনা যায়। কিন্তু জলবায়ু পরিবর্তন যে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তিকে ভিতর থেকে নাড়িয়ে দিতে পারে—তা নিয়ে কথা হয় খুব কম। ভবিষ্যতের এই আর্থিক বৃদ্ধি মূলত নির্ভর করবে সার্বিক উৎপাদন দক্ষতার উপর, অর্থাৎ শ্রমিক ও পুঁজিকে একটি দেশ কতটা কার্যকরভাবে উৎপাদনে কাজে লাগাতে পারছে।
সমস্যা হলো, জলবায়ু পরিবর্তন একসঙ্গে শ্রমিক, কলকারখানা-পরিকাঠামো এবং প্রাকৃতিক ভারসাম্য—সব কটিকেই আঘাত...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






