প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতাকে বারবার হেনস্থা, কীসের মাশুল?

NewsClick Journalists Harassed : পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে।

inscript
৪ মিনিট
প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতাকে বারবার হেনস্থা, কীসের মাশুল?

দিল্লিজুড়ে হুলুস্থূল! ভোরবেলা একাধিক সাংবাদিকদের বাড়িতে অভিযান ও জিনিসপত্র বাজেয়াপ্ত করার ঘটনায় আরও একবার যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, নির্বাচন আসছে, আর তাই 'পথের কাঁটা' উপড়ে ফেলতে মরিয়া কেন্দ্র। দিল্লি পুলিশের স্পেশাল সেল মঙ্গলবার ভোরে শহরের ৭ সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অভিযোগ? এই সাংবাদিকরা নাকি অবৈধ বিদেশি অনুদান ব্যবহার করছেন। বেশিরভাগ সাংবাদিকই নিউজ পোর্টাল নিউজক্লিকের সঙ্গে যুক্ত। পুলিশ এখানে একেবারে মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে! এই নিউজ পোর্টালের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বা ইউএপিএ-এর অধীনে মামলা দায়ের করে দিয়েছে ইতিমধ্যেই।

নিউজক্লিক নিউজ পোর্টালে কর্মরত এক সাংবাদিককে আটকও করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউজক্লিকের সঙ্গে যুক্ত ওই ৭ সাংবাদিকের বাসভবন সহ ৩৫টি জায়গায় এই বিশেষ সেল অভিযান চালিয়েছে। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন সম্পাদক, প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী এবং ভাষা সিং, রয়েছেন কৌতুকাভিনেতা সঞ্জয় রাজৌরা। সাংবাদিক ভাষা সিং, সাংবাদিক অভিসার শর্মার বাড়ি থেকে তাঁদের ল্যাপটপ এবং মোবাইল ফোন কেড়ে নেয় দিল্লি পুলিশ। ইডি এর আগে অভিযোগ করেছিল যে, এই নিউজ পোর্টালটি চিনের সঙ্গে যুক্ত সংস্থাগুলির কাছ থেকে প্রায় ৩৮ কোটি টাকা অনুদান পেয়েছে এবং এই এত টাকা কীভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। যারাই নিউজক্লিক থেকে বেতন বা পারিশ্রমিক পেয়েছেন তাদের নজরে রাখা হয়েছে। তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, ল্যাপটপ এবং ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Finally last tweet from this phone. Delhi police seizure my phone.

— bhasha singh (@Bhashak)

হঠাৎ একটি পোর্টালের বিরুদ্ধে এত কেন তৎপর পুলিশ? কোন অবৈধ টাকার লেনদেনের কথাই বা বলা হচ্ছে? নিউজক্লিকের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে অনেকদিন থেকেই রয়েছেন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউজক্লিক টাকা নিয়েছে নেভিল রায় সিংঘমের কাছ থেকে। এই নেভিল রায় সিংঘম আসলে চিনের সরকারি মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। ইডি, নিউজক্লিকের প্রবর্তক এবং অন্যান্যদের বিরুদ্ধে নেভিল রায় সিংঘমের সঙ্গে যুক্ত সংস্থাগুলি থেকে নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেডে ৮৬ কোটি টাকারও বেশি বিদেশি অনুদান আসার অভিযোগ তদন্ত করছে। ইডি আরও দাবি করে যে, ২০২০ সালের ২৬ জানুয়ারি নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং ট্রাইকন্টিনেন্টাল এক্সিকিউটিভ ডিরেক্টর বিজয় প্রসাদকে নেভিল রায় সিংঘম একটি ইমেল পাঠান যেখানে একটি চিনা প্রচারমূলক চলচ্চিত্রের সাবটাইটেলিংয়ের কথা বলা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের দলের সাংসদকে অশ্লীল ভাষায় আক্রমণ, তবু কেন চুপ মায়াবতী?

Ramesh Bidhuri vs Danish Ali : গোলওয়ালকর বলেন, "থ্রি বিগেস্ট ইন্টারনাল এনিমিস অফ হিন্দুস আর মুসলিমস, ক্রিশ্চানস অ্যান্ড কমিউনিস্টস"। এই ভদ্রলোক মোদিজির গুরু।

তদন্তকারী এই সংস্থা নিউজক্লিক থেকে কর্মী তিস্তা শীতলাবাদের পরিবারের সদস্যদের কাছে প্রায় ৪০ লক্ষ টাকার ফান্ড ট্রান্সফার, সাংবাদিক ও লেখক পরঞ্জয় গুহ ঠাকুরতা, নিউজক্লিকের কিছু কর্মচারী এবং আরও কয়েকজনকে প্রায় ৭২ লক্ষ টাকা পাঠানোর অভিযোগও তদন্ত করছে। অভিযোগ, নিউজক্লিক জেলবন্দি কর্মী গৌতম নাভলাখাকে বেতন হিসাবে ১৭.০৮ লক্ষ টাকা, নিউজক্লিকের শেয়ারহোল্ডার এবং সিপিআই(এম)-এর আইটি সেলের সদস্য বাপ্পাদিত্য সিনহাকে ৯৭.৩২ লক্ষ টাকা দিয়েছে৷

প্রসঙ্গত, পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে টানা লিখে গেছেন পরঞ্জয়। হিন্ডেনবার্গও তাঁর নাম উল্লেখ করেছে আদানির কীর্তিফাঁসে। মিডিয়া এথিক্স, ফেসবুক মুখ ও মুখোশের মতো বিতর্কিত বইয়ের লেখক সাংবাদিক পরঞ্জয় দীর্ঘকাল ধরেই আদানি গোষ্ঠী, ও তাদের শাসক ঘনিষ্ঠতার বিরুদ্ধে সরব। রবি নায়ার ও পরঞ্জয়ের বই 'দ্য রাফাল ডিল: ফ্লাইং লাইজ?’ নিয়েও প্রভূত তর্ক হয়। শাসকের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়েও নিবিড় কাজ করেছেন তিনি। ইনস্ক্রিপ্টে নিয়মিত লেখালিখি এবং 'বাংলা যা ভাবছে' অনুষ্ঠানেও নিয়মিত নিজের বক্তব্য রাখেন পরঞ্জয়।

Delhi police landed at my home. Taking away my laptop and Phone...

— Abhisar Sharma (@abhisar_sharma)

  • আপনার জন্য আরও কিছু লেখা
সারা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির নির্বুদ্ধিতা

Narendra Modi on Manipur: নরেন্দ্র মোদি ভোট এলে তিনি ছোট রাজ্য, বড় রাজ্য সর্বত্র ঘন ঘন চলে যান ঠিকই, তবে এবারে তিনি আর মণিপুরের পথে যাননি।

পরঞ্জয় গুহ ঠাকুরতা নিজেই জানিয়েছিলেন ২০১৮ সালের মে মাস থেকে নিউজক্লিক পোর্টাল পরিচালনা, মালিকানা এবং পরিচালনাকারী সংস্থার পরামর্শদাতা (কনসালট্যান্ট) ছিলেন তিনি। এই পাঁচ বছর ধরে তাঁর সাম্মানিকই তিনি গ্রহণ করেছেন। তিনি করও দেন, নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। পরঞ্জয়ের দাবি, তিনি PPK নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেডের কর্মচারী নন, সম্পাদক মণ্ডলী বা পোর্টালে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশও তিনি নন।

The PCI stand in solidarity with the journalists and demand the government to come out with details.

— Press Club of India (@PCITweets)

নিউজক্লিকের অফিস এবং এর প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থর বাড়িতে ২০২১ সালের সেপ্টেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালায়। গত বছর, দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় অবস্থিত ৪.৫২ কোটি টাকার একটি ফ্ল্যাট এবং ৪১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ঘিরে অভিযোগ ওঠে প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) অনুযায়ী, এই সাড়ে চার কোটি টাকার সম্পত্তি সোজা পথে উপার্জিত আয়ের অংশ নয় বলে অভিযোগ। ইডির মতে, ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত নিউজক্লিক জাস্টিস অ্যান্ড এডুকেশন ফান্ড ইনক ইউএসএ, দ্য ট্রাইকন্টিনেন্টাল লিমিটেড ইনক ইউএসএ, জিএসএএন এলএলসি ইউএসএ, সেন্ট্রো পপুলার, ডি মিডাস থেকে ৭৬.৮৪ কোটি, ১.৬১ কোটি, ২৬.৯৮ লাখ এবং ২.০৩ লাখের 'এক্সপোর্ট রেমিট্যান্স' গ্রহণ করেছে। অথচ এই সংস্থাগুলিতে নিউজক্লিক কোনও পরিষেবাই দেয়নি। ইডির সন্দেহ, জাস্টিস অ্যান্ড এডুকেশন ফান্ড ইনকর্পোরেটেড ইউএসএ-এর মাধ্যমে পাঠানো অনুদানগুলি আসলে সিংঘমের। সিংঘম প্রবীর পুরকায়স্থের 'ঘনিষ্ঠ' এবং 'চিনের বিশ্বস্ত'। ইডির অভিযোগ, সিংঘম এই নিউজ পোর্টালের বিষয়বস্তুকে প্রভাবিত করছে এবং 'পেইড নিউজ' প্রচার করা হচ্ছে। সাকেতের ওই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য বিপুল অনুদানও চিনেরই সৌজন্যে।

এবার নিউজক্লিকের সাংবাদিকদের উপর এমন অভিযান ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সরকারকে এই ধরপাকড়ের বিস্তারিত জানানোর দাবিও করেছে প্রেসক্লাব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।