মারণ রোগে বিশ্বের প্রথম স্থানে ভারত, সমীক্ষায় উঠে এল যে ভয়ানক তথ্য

Cervical Cancer : সার্ভিক্যাল ক্যান্সারের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস

Kankana Mukherjee
২ মিনিট
মারণ রোগে বিশ্বের প্রথম স্থানে ভারত, সমীক্ষায় উঠে এল যে ভয়ানক তথ্য

ক্যান্সার। মারণ রোগ। এই মারণ রোগের বিভিন্ন ধরনের মধ্যে অন্যতম হলো সার্ভিক্যাল ক্যানসার। সমীক্ষা বলছে, এই সার্ভিক্যাল ক্যান্সারে প্রতি বছর ভারতে ৭৭ হাজারের মতো মহিলা মারা যান। সাম্প্রতিক ল্যানসেট সমীক্ষা অনুসারে, এশিয়ার সবথেকে সার্ভিকাল ক্যান্সারের কারণে মৃত্যুর ঘটনা ঘটে ভারতেই। স্বাধীনতার ৭৫ বছর পার করেও দেশের ৪৫ কোটিরও বেশি নারী ও মহিলা এই মারণ রোগের ঝুঁকিতেও রয়েছেন।

এই সার্ভিক্যাল ক্যান্সারের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। মাইল্ড ডিসপ্লাসিয়া সমস্যা হিসেবে শুরু হওয়া এই রোগ ১০ থেকে ২০ বছরের ব্যবধানে সার্ভিক্যাল ক্যানসারের আকার নেয়। মূলত যোনির রক্তপাত থেকেই ছড়ায় এই রোগের টিস্যু। মাসিকের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে সতর্ক হওয়া প্রয়োজন। এমনকী যৌন মিলনের ক্ষেত্রে মহিলারা যদি অতিরিক্ত ব্যাথা উপলব্ধি করেন, তবে সেটিও ইঙ্গিত দিতে পারে ক্যানসারের। প্রাথমিকভাবে টিস্যু ও প্রজনন অঙ্গগুলির কাছাকাছি টিউমার বৃদ্ধি পাওয়ার কারণে সার্ভিক্যাল ক্যানসার হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুসফুসের ক্যানসার নির্মূল করবে রোবট! যুগান্তকারী আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

Medical science : ফুসফুসের ক্যানসার সারাতে হাজির রোবট, যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

এছাড়াও যোনি স্রাবের রং যদি ফ্যাকাসে সাদা, গোলাপি, বা লালচে রঙের হয় বা তাতে যদি দুর্গন্ধ থাকে তবে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজন। এগুলি এড়িয়ে গেলে ডেকে আনতে পারেন সমূহ বিপদ। সার্ভিকাল ক্যানসারের অন্য আরেকটি লক্ষণ হল অবিরাম কোমরে যন্ত্রণা। পাশাপাশি এই রোগে আক্রান্ত ব্যক্তিদের খিদের পরিমাণ কমে যেতেও দেখা যায় যা সার্বিকভাবে ওজন কমিয়ে দেয়। শুধু তাই নয় এর প্রভাব পড়তে পারে শরীরের হাড়ের ওপরও। ফলে হাড় গুলি ধীরে ধীরে দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় অনেকক্ষেত্রেই।

সার্ভিক্যাল ক্যান্সারকে রোখার একমাত্র উপায় হল এইচপিভি ভ্যাকসিন এবং এই রোগের নিয়মিত স্ক্রিনিং। সম্প্রতি একটি আলোচনায় ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন প্রধান ডাঃ এন কে অরোরা জানিয়েছেন, সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভাইরাস খুবই কার্যকরী হতে পারে, এমনকী সঠিক সময়ে রোগটি নির্ণয় করা হলে তা নিরাময়যোগ্য বলেও মনে করেছেন তিনি।

যেহেতু এই রোগের ক্ষেত্রে ভারতের পরিস্থিতি ভয়ানক ছিল তাই প্রয়োজন ছিল শীঘ্র টিকাকরণের।NTAGI-এর তরফে জানানো হয়েছে, আগামী বছর মাঝামাঝি সময়ে ৯-১৪ বছর বয়সী মেয়েদের জন্য টিকাকরণ অভিযান শুরু হবে । ২০২৩-এর এপ্রিল-মে নাগাদ সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা ।

সার্ভিক্যাল ক্যানসার থেকে মুক্তির জন্য এই এ টিকাকরণ পদ্ধতি কতটা জরুরী তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। উপরন্তু বিশ্বের বাজারে এই টিকা একেবারেই নেই তাই ভারতেই টিকা তৈরি হওয়ায় পর্যাপ্ত জোগান মিলবে। অনেক বেশি সংখ্যক নাগরিক এই টিকা নিতে পারবে। বিদেশের উপর নির্ভরশীলতাও অনেকটাই কমবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?