তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।
ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত, সাবমেরিন বিদ্যুৎ সংযোগ প্রকল্পটি এখন বৈশ্বিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা ও এশিয়ার ভূরাজনৈতিক পরিসরে একটি অন্যতম আলোচিত বিষয়। প্রায় ২১০০ কিলোমিটার দীর্ঘ এই আন্ডারসি পাওয়ার লিংকটি আরব সাগরের তলদেশ দিয়ে ভারতকে সৌদি আরবের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করবে। এর সম্ভাব্য ক্ষমতা ৩ গিগাওয়াট, যা হাই-ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট (HVDC) প্রযুক্তিতে পরিচালিত হবে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ বিলিয়ন ডলার; কিন্তু সাম্প্রতিক হিসাবে তা বেড়ে ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






