লাইনে অনীহা? এইভাবে বাড়ি বসেই বুক করুন ট্রেনের টিকিট

Sourish Das
৪ মিনিট
লাইনে অনীহা? এইভাবে বাড়ি বসেই বুক করুন ট্রেনের টিকিট

এই শীতের মরশুমে কোনো রেল ট্রিপ প্ল্যান করছেন? কিন্তু ভাবছেন ট্রেনের টিকিট বুকিং এর ঝক্কি থেকে রেহাই পাবেন কী ভাবে? স্টেশনে গিয়ে টিকিট কাটা মানেই একটা বিরাট কাজ। লম্বা লাইনে দাঁড়িয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে তারপর পাওয়া যায় টিকিট। অনেক সময় তো আবার লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়া যায় না। আর বাইরের কাউন্টার থেকে টিকিট কাটলেই তারা টিকিট পিছু চার্জ করে অতিরিক্ত টাকা। রয়েছে করোনার ভয়। এসব চিন্তা করতে করতেই কপালে চিন্তার ভাঁজ? টেনশন নট। ভারতীয় রেলওয়ে আপনাদের জন্য নিয়ে এসেছে এমন একটা ব্যবস্থা যার ব্যবহারে বাড়িতে বসেই আপনি আপনার পছন্দসই টিকিট কেটে নিতে পারবেন, তাও আবার অতিরিক্ত কোনও টাকা না দিয়েই। চলুন জেনে নিই কী ভাবে আপনি এই কাজটি করতে পারবেন।

এর জন্য আপনাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি অফিশিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে। তবে এই সিস্টেমটি ব্যবহার করা খুব একটা সহজ নয়। নিজে থেকে প্রথমে এই অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করতে গেলে আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই আপনার যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই আমরা এখানে আজ জানাব কী ভাবে আপনি আইআরসিটিসি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই আইআরসিটিসি অ্যাকাউন্ট এর মাধ্যমে কিভাবে টিকিট বুক করতে পারবেন।

কী ভাবে খুলবেন আইআরসিটিসি অ্যাকাউন্ট ?

১. এর জন্য প্রথমে আপনাকে আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইট irctc.co.in এ যেতে হবে।

২. আপনার কাছে যে ওয়েবপেজটি খুলবে, তারা একেবারে উপর দিকে একটি রেজিস্টার অপশন আপনি দেখতে পাবেন। সেই বাটনে ক্লিক করুন।

৩. এবার আপনাকে আইআরসিটিসি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।

৪. আপনি প্রথমে নিজের ইউজার নেম দিন। তবে এই ইউজার নেম তৈরি করার একটি বিশেষ পদ্ধতি আছে। ৩ থেকে ৩৫ ক্যারেক্টারের মধ্যে আপনাকে ইউজারনেম তৈরি করতে হবে। আপনি ইংরেজি অক্ষর, সংখ্যা ব্যবহার করে আপনার ইউজার তৈরি করতে পারেন। তবে অবশ্যই এই ইউজারনেম কখনো ভুলে যাবেন না, নতুবা আপনি পরেরবার লগইন করতে পারবেন না আইআরসিটিসি ওয়েবসাইটে।

৫. ইউজারনেম তৈরি হয়ে গেলে, আপনি নিজের সিকিউরিটি প্রশ্নটি বেছে নিন এবং তার উত্তর দিন। এটি সম্পূর্ণরূপে গোপনীয় থাকবে এবং আপনি ছাড়া এই প্রশ্নের উত্তর অন্য কেউ জানতে পারবেন না

৬. নিজের নাম, লিঙ্গ, বৈবাহিক অবস্থান, কাজ এবং আপনার জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় পূরণ করুন।

৭. আপনি আপনার ইমেইল আইডি দিন। তারপর আপনি মোবাইল নাম্বার ব্যবহার করুন আপনার লগইন পাসওয়ার্ড দেওয়ার জন্য।

৮. আপনি নিজের সম্পূর্ণ ঠিকানা নির্দিষ্ট জায়গায় ভরুন। আপনার এলাকার পিনকোড দিন।

৯. এবার আপনার কাছে একটি ক্যাপচা আসবে। সেখানে যা লেখা থাকবে, তা নির্দিষ্ট জায়গায় সঠিক ভাবে পূরণ করুন এবং তারপর 'সাবমিট' বাটনে ক্লিক করুন।

১০. এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে একটি বিশেষ ভেরিফিকেশন কোড পাঠানো হবে আইআরসিটিসি এর পক্ষ থেকে। সেই কোড নির্দিষ্ট জায়গায় পূরণ করুন এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

১১. সব কিছু ঠিকঠাক থাকলে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, এবং আপনার রেজিস্টার করা ইমেইল আইডি অথবা মোবাইল নম্বরে একটি প্রমাণ সূচক মেসেজ আসবে। যদি আপনার কাছে এই মেসেজ আসে তাহলে আপনার অ্যাকাউন্ট সঠিক ভাবে তৈরি হবে।

কী ভাবে আইআরসিটিসি-র মাধ্যমে বুক করবেন ট্রেনের টিকিট?

১. নিজের ডেস্কটপ অথবা মোবাইলে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার খুলে আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইট irctc.co.in - এ যান।

২. হোম পেজের উপরে থাকা লগ-ইন বাটনে ক্লিক করুন।

৩. তারপরে নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সঠিক ভাবে লগইন করুন। যদি আপনি নিজের পাসওয়ার্ড কোনভাবে ভুলে গিয়ে থাকেন, তাহলে নিচে থাকা ফরগট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড নতুন করে তৈরি করতে পারেন।

৪. সঠিক ভাবে লগ-ইন করার পরে যে পেজটি সামনে আসবে, সেখানে থাকা 'বুক ইয়োর টিকিট' বাটনটিতে ক্লিক করুন।

৫. তারপরে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাকে আপনার যাত্রা শুরুর স্টেশন, বোর্ডিং স্টেশন এবং আপনার গন্তব্যস্থলের স্টেশনগুলি লিখুন।

৬. তারপরে নিজের যাত্রার তারিখ এবং ট্রেনের কোন ক্লাসের টিকিট আপনি বুক করতে চান, তা সঠিক জায়গায় পূরণ করুন।

৭. এবার আপনার কাছে একাধিক ট্রেনের তালিকা চলে আসবে, যেগুলি ওই একই রুটে চলে। সেখান থেকে আপনার পছন্দমত ট্রেন এবং টিকিট বেছে নিন।

৮. যদি আপনার পছন্দসই টিকিট খালি থাকে তাহলে আপনি 'বুক নাউ' অপশনটি দেখতে পাবেন। ওই বাটনটিতে ক্লিক করুন।

৯. এবার আপনার কাছে একটি নতুন ডায়ালগ বক্স আসবে, যেখানে আপনাকে টিকিট বুক করার সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানে আপনি আপনার গন্তব্যস্থলের পিন কোড দিন। এই পিন কোড ঠিক না হলে টিকিট বুক হবে না। কারা কারা আপনার সাথে যাত্রা করবেন তাদের সকলের নাম এবং বয়স নির্দিষ্ট জায়গায় পূরণ করুন। এছাড়াও তারা যদি অতিরিক্ত কোনো পরিসেবা গ্রহণ করতে চান, তাহলে তাও নির্দিষ্ট জায়গায় বসান।

১০. নিজের মোবাইল নম্বর দিন এবং ক্যাপচা পূরণ করুন সঠিক ভাবে।

১১. সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার কাছে আসবে পেমেন্ট অপশন। আপনি আপনার টিকিটের মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই-এর মাধ্যমে জমা করতে পারেন। সুরক্ষিত ভাবে টাকা জমা করুন সঠিক পিন দিয়ে। তারপর আপনার টিকিট কনফার্ম করুন।

১২. টিকিট সঠিক ভাবে বুক হয়ে গেলে আপনার রেজিস্টার করা ই-মেল আইডিতে আপনার টিকিট পাঠিয়ে দেবে আইআরসিটিসি। যদি কোনও ভাবে টাকা পেমেন্টের সময় যদি আপনার টাকা আটকে যায়, তাহলে সাধারণত চার দিনের মধ্যে সেই টাকা আপনি নিজের অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। এছাড়া অন্য কোনও সমস্যা যদি হয় তাহলে আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনে থাকা চ্যাটবট এর সঙ্গে কথা বলতে পারেন, কিংবা আইআরসিটিসি সাপোর্ট এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।