SIR-এ নাম বাদ যাওয়া মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না! যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইতোমধ্যেই জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে কী করতে হবে?

inscript
৩ মিনিট
SIR-এ নাম বাদ যাওয়া মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না! যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির অন্যতম ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি এই প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে প্রশাসন। ইতোমধ্যেই জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে কী করতে হবে?

যদিও এখনও পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কোনও সরকারি পোর্টাল খোলা হয়নি, এমনকি অফলাইন ফর্ম বিলিও শুরু হয়নি। তবু সম্ভাব্য আবেদনপদ্ধতি এবং প্রয়োজনীয় নথি নিয়ে জল্পনা বাড়ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়? যা জানালেন কলকাতা পুলিশ কমিশনার

কমিশনার জানান, নির্বাচন চলাকালীন গর্গ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেছিলেন, যেখানে ইভিএমে কারচুপির অভিযোগ তোলা হয়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আবেদন করতে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগতে পারে। যেহেতু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক বলেই মনে করা হচ্ছে।

যোগ্যতার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট শর্ত রাখা হতে পারে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যের নতুন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা সমস্ত মহিলাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। তিনি জানান, পুরো প্রক্রিয়াটিই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাকরি চাই? চাকরি আছে, কত দিতে পারবেন?

তদন্তকারীদের হাতে এমন তথ্য এসেছে বলে দাবি, অন্তত ১৫০ জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন সুজিত বসু। গ্রুপ সি, গ্রুপ ডি, সাফাইকর্মী, ড্রাইভার-সহ একাধিক পদে এই নিয়োগ হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

তবে টাকা পাঠানোর আগে একটি বিশেষ যাচাই প্রক্রিয়া চালানো হবে বলেও জানান তিনি। অগ্নিমিত্রা পালের বক্তব্য, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের মধ্যে কেউ এখনও সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মৃত ব্যক্তি বা দেশের নাগরিক নন, এমন কেউ যাতে এই প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করতেই এই বিশ্লেষণ করা হবে। তাঁর কথায়, যাঁরা প্রকৃত উপভোক্তা নন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সরকারি স্তরে এখনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ না হলেও, প্রকল্প ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারগুলির মহিলারা এখন অপেক্ষা করছেন কবে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং কবে প্রথম কিস্তির টাকা পৌঁছবে তাঁদের অ্যাকাউন্টে।

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে মহিলাদের ভোট পেতে সাহায্য করেছিল বলে মনে করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মহিলা (২৫ বছর বয়স থেকে) ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। নির্বাচনে জয় পাওয়ার পর কথাও রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে অনুদানের পরিমাণও বৃদ্ধি পায়। ছাব্বিশের নির্বাচনের আগে দেড় হাজার টাকা করে দেওয়ায় অনুদানের পরিমাণ। পাল্টা বিজেপি বলেছিল, ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। অর্থাৎ তৃণমূল সরকার প্রদত্ত অনুদানের দ্বিগুণ। দু’শোর বেশি আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। আর প্রতিশ্রুতি পূর্বক অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই খবর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলায় ফের ফিরবে বামেরা?

Left politics in West Bengal: আজকের পশ্চিমবঙ্গে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির ভঙ্গুরতা এবং শিল্পের অভাব সবচেয়ে বড় সংকট। এই বাস্তবতায় বামপন্থী রাজনীতি যদি শ্রমিক, কৃষক, ছাঁটাই হওয়া কর্মী এবং তরুণ প্রজন্মের অধিকারের লড়াইকে সঠিকভাবে সামনে আনতে পারে, তবে তা নতুন প্রাসঙ্গিকতা পেতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়—এই পরিবর্তিত অর্থনৈতিক কাঠামোর সাথে বামপন্থীদের প্রথাগত নীতি কতটা সামঞ্জস্যপূর্ণ?

এনসিইআরটি-র নতুন ইতিহাসের বই হিন্দুত্ববাদী ইতিহাসচর্চাকে নতুন জায়গা করে দিচ্ছে?

NCERT Class 9 Book controversy: নবম শ্রেণির সমাজবিজ্ঞান বই 'আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি'-র 'রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিলিয়েন্স' অধ্যায়ে সপ্তম শতক থেকে ভারতীয় উপমহাদেশে আরব, তুর্কি, মুঘল ও ইউরোপীয় আক্রমণের ধারাবাহিকতা, ধর্মীয় উদ্দেশ্য ও হিন্দু রাজাদের দেবী-প্রদত্ত তলোয়ারের উল্লেখ রয়েছে। মুসলিমদের বিরুদ্ধে জাঠ-শিখ-রাজপুত-অহোম প্রতিরোধের বর্ণনা। হিন্দুত্ববাদী লেখক জে. সাই দীপকের 'মধ্যপ্রাচ্যের ঔপনিবেশিকতা'র ধারণা ও হিন্দুত্ববাদী ইতিহাসবিদ মীনাক্ষী জৈনের গবেষণার ছায়ায়, এভাবেই তৈরি হচ্ছে নতুন সাম্প্রদায়িক ইতিহাসচর্চার পরিসর।

‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি থেকে কমিশন ঘেরাও, ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক কী কী হলো?

INDIA Bloc Meeting: ইন্ডিয়া জোটের বৈঠকে এসআইআর ও নির্বাচন কমিশনকে ঘিরে কী আলোচনা হলো? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কী কী নতুন পদক্ষেপ নেওয়া হলো? ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের পর সংসদ ও রাজপথে কী কর্মসূচি নেওয়া হচ্ছে? ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের মাধ্যমে কি আরও বড় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট?

ভুচিচের পদত্যাগ: সার্বিয়ায় জেন-জি নেতৃত্বে বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ?

Serbian protest against the government: সার্বিয়ায় দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষমতার কাঠামোর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ছাত্র আন্দোলন। নোভি সাদ স্টেশন দুর্ঘটনার পর শুরু হওয়া এই আন্দোলন এবার নির্বাচনী রাজনীতিতেও প্রবেশ করেছে। ভুচিচ প্রেসিডেন্ট পদ ছাড়লেও ক্ষমতার কেন্দ্রে থাকার চেষ্টা করছেন। ফলে ২৫ অক্টোবরের নির্বাচন সার্বিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা ও প্রশ্ন সামনে আনছে।

‘গ্রাহক পঞ্চায়েত’-এর সভায় ছুরি কোথা থেকে এল?

SRFTI Kolkata clash: সমাজমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা লক্ষ্য করলেই দেখা যাবে—এক ব্যক্তি হঠাৎ পিছন থেকে এসে এক শিক্ষার্থীকে সজোরে লাথি মারছে। অথচ ঠিক সেই মুহূর্তেও পিছনের দেওয়ালে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া ব্যানারটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঝুলছিল। অর্থাৎ, যে ব্যানার ছেঁড়ার অভিযোগকে সামনে এনে এত প্রচার চালানো হচ্ছে, তখনো পর্যন্ত সেই ব্যানারে কোনো আঁচড়ও পড়েনি।

চার-পাঁচ বছর নিয়েছিল তৃণমূল, বিজেপি মাত্র চারমাস

SRFTI incident: গোটা দেশে যখন মানুষের বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটতে শুরু করেছে, তখন আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এল। অথচ একসময় গর্বের সঙ্গে বলা হতো—“হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো।” আজ তা যেন উল্টে গিয়েছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রভাবেই বদলে গিয়েছিল ভোটের অঙ্ক?

West Bengal SIR and Election Results: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ২১৫ থেকে ৮০ আসনে নেমে যাওয়া এবং বিজেপির ২০৭ আসনে জয়—এই ফলের সঙ্গে SIR-এর প্রভাব কতটা?

প্রযুক্তির যুগেও কেন জরুরি বিজ্ঞানমনস্কতা, দাভোলকার যে প্রশ্ন তুলে দেয়

Narendra Dabholkar: নরেন্দ্র দাভোলকারের হত্যার ১৩ বছর পরেও কেন প্রাসঙ্গিক বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদ? কুসংস্কার, ভুয়ো তথ্য ও অন্ধ আনুগত্যের বিরুদ্ধে কীভাবে গড়ে উঠবে মানবিক, যুক্তিনির্ভর সমাজ?