১৯৭১ থেকে ২০১১: কলকাতার ফুটপাথে থাকা মানুষদের রোজনামচা কেমন ছিল?
Kolkata pavement dwellers survey: ১৯৭১ থেকে ২০১১—এই চার দশকে কলকাতার ফুটপাথবাসীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ৭০ হাজারে পৌঁছেছে। ফুটপাথবাসীদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কেউ থাকেন উড়ালপুলের নীচে, কেউ রেললাইনের পাশে, আবার কেউ পরিত্যক্ত পাইপের ভিতরে। শহরের অসংগঠিত অর্থনীতিতে ফুটপাথবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের জীবনযাপন, কাজ, শিক্ষা ও স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে অতীতে বেশ কিছু গবেষণা ও সমীক্ষাও হয়েছে।
কলকাতার ফুটপাথ দিনের বেলায় যেমন যাতায়াত ও বাণিজ্যের কেন্দ্র, রাত নামলে সেখানেই ঘুমাতে আসে, এক অন্য অসহায় জনপদ। যাদের নিজের ঠিকানা বলে কিছু নেই, যাদের জীবন কাটে খোলা আকাশের নীচে, উড়ালপুলের ছায়ায়, রেললাইনের পাশে, এরাই কেতাবি ভাষায় 'প্যাভমেন্ট ডুয়েলার্স' বা ফুটপাথবাসী। শহরের চোখে, প্রায় অদৃশ্য এই মানুষগুলিও প্রকৃতপক্ষে কলকাতার অর্থনীতির একটি অপরিহার্য অংশ।
কলকাতায় মোট ফুটপাথবাসীর প্রকৃত সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ এঁরা প্রতিনিয়ত স্থানান্তরিত হতে থাকেন এবং প্রায়ই প্রশাসনের ভয়ে নিজেদে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







