খালিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত, কে এই নিখিল গুপ্ত?

nikhil gupta: খালিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত দিল্লির ব্যবসায়ী নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। মার্কিন বিচার বিভাগের নথিতে উঠে এসেছে, কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের যোগসূত্রও। ভারত সরকারি ভাবে এই বিষয়ে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও, আরেক অভিযুক্ত বিকাশ যাদবের প্রত্যর্পণ নিয়েও বাড়ছে কূটনৈতিক জটিলতা।

inscript
৪ মিনিট
মার্কিন পুলিশের হেফাজতে খালিস্তানি নেতা পান্নুন খুনে অভিযুক্ত নিখিল গুপ্ত

মার্কিন পুলিশের হেফাজতে খালিস্তানি নেতা পান্নুন খুনে অভিযুক্ত নিখিল গুপ্ত

মার্কিন ফেডারেল আদালত শুক্রবার দিল্লির ব্যবসায়ী নিখিল গুপ্তকে খালিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ২৩৫ মাস অর্থাৎ ১৯ বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছে। বিচারপতি ভিক্টর মাররেরো এই রায়টি দেন। ৫৫ বছর বয়সি নিখিল গুপ্ত এবছর ফেব্রুয়ারিতে তিনটি অভিযোগে নিজের দোষ স্বীকার করেন—হত্যার বিনিময়ে চুক্তি (মার্ডার-ফর-হায়ার), সেই চুক্তির এবং অর্থ পাচারের ষড়যন্ত্র।

আদালতে দাঁড়িয়ে নিখিল গুপ্ত বলেন,

'আমি মি. পান্নুনের কাছে ক্ষমা চাইছি। আমি যে সম্প্রদায়গুলিকে আঘাত করেছি, তাদের কাছে ক্ষমা চাইছি। আমি আমার নিজের পরিবারের কাছেও ক্ষমা চাইছি।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
RAW-কে নিষিদ্ধ করে ভারতকে দুর্বল করতে চাইছে 'বন্ধু' আমেরিকা?

RAW: গত প্রায় আড়াই দশক ধরে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শরিক ভারত। সেই ভারতের অন্যতম প্রধান সরকারি গোয়েন্দা সংস্থাকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।

তিনি স্বীকার করেছেন, তিনি মহাত্মা গান্ধীর অহিংস পথ থেকে বিচ্যুত হয়েছেন।

মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের কর্মী বিকাশ যাদব, যিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র'য়ের সঙ্গে সংশ্লিষ্ট বলেও অভিযোগ, সেই ব্যক্তিই পান্নুনকে হত্যার জন্য নিখিল গুপ্তকে নিয়োগ করেন। পান্নুন একজন মার্কিন-কানাডীয় নাগরিক ছিলেন, যিনি ‘শিখস ফর জাস্টিস’-সংস্থার প্রধান এবং ভারত সরকারের কট্টর সমালোচক ছিলেন।

নিখিল গুপ্ত একজন পরিচিতর সাহায্য নেন, যিনি আসলে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) একজন গোপন তথ্যদাতা ছিলেন। সেই তথ্যদাতা নিখিল গুপ্তকে পরিচয় করিয়ে দেন একজন ‘ভাড়াটে খুনি’র সঙ্গে, যিনি নিজে ছিলেন মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একজন আন্ডারকভার অফিসার। বিকাশ যাদবের পক্ষ থেকে ওই অফিসারকে, পান্নুন হত্যার জন্য ১ লাখ ডলার দেওয়ার চুক্তি হয়। তাকে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়। নিখিল গুপ্ত সেই অফিসারকে পান্নুনের নিউইয়র্কের বাড়ির ঠিকানা, ফোন নম্বর, দৈনন্দিন রুটিন এবং নজরদারির ছবিও সরবরাহ করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে সিনেমাকে আটকাতে চেয়েছিল রাষ্ট্র, সেই ‘সতলুজ’ আজ মানুষের সিনেমা

Punjab 95 Review: ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটি মুছে ফেলার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ নিজ ব্যক্তিগত উদ্যোগে এটি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করছেন। এমনকী কিছু কিছু গুরুদোয়ারাতেও এটি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রসিকিউটর অ্যাশলে নিকোলাস আদালতে বলেছেন,

'এই মামলাটি আমেরিকান মূল্যবোধের একেবারে কেন্দ্রে আঘাত করেছে। এই দেশে স্বাধীন মতপ্রকাশকে স্তব্ধ করতে, সহিংসতা ব্যবহার করাকে আমরা কখনোই সমর্থন করি না।'

এই মামলার সবচেয়ে বিস্ফোরক দিকটি হলো, কানাডার সঙ্গে এর যোগ। ২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারার পার্কিং লটে গুলি করে হত্যা করা হয় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে। যিনি পান্নুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং একইভাবে ভারত সরকারের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খালিস্তানি হত্যায় সত্যিই জড়িয়ে ভারত? কেন ৬ কূটনীতিককে বহিষ্কার করল কানাডা?

India Canada Conflict: মার্কিন এবং কানাডিয়ান কর্মকর্তারা বলছেন, নিজ্জর হত্যাকাণ্ড এবং পান্নুনের বিরুদ্ধে ষড়যন্ত্র একই গোষ্ঠীর কর্মকর্তাদের কাজ ছিল।

মার্কিন বিচার বিভাগের নথি অনুযায়ী, নিজ্জর নিহত হওয়ার পরের দিনই অর্থাৎ ১৯ জুন, নিখিল গুপ্ত ওই আন্ডারকভার অফিসারটিকে জানান, নিজ্জর 'আমাদের তালিকায় ছিলেন' এবং ' আরও অনেকগুলি লক্ষ্য আছে'। তিনি আরও ইঙ্গিত দেন যে নিজ্জর খুন হয়ে যাওয়ায় পান্নুনকে হত্যার জন্য এখন আর অপেক্ষা করার দরকার নেই। এর আগে নিখিল গুপ্তকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জুন ২০২৩-এর ওয়াশিংটন সফরের সময় হত্যাকাণ্ডটি না ঘটানো হয়।

এই বয়ান কানাডার জন্য গুরুত্বপূর্ণ। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টরা জড়িত থাকতে পারে। যে অভিযোগকে ভারত তীব্রভাবে অস্বীকার করে এসেছে। নিখিল গুপ্তের দোষ স্বীকারের পর, ট্রুডোর সেই অভিযোগ আরও জোরালো ভিত্তি পায়। কানাডায় নিজ্জর হত্যার বিচার আগামী অগাস্টে শুরু হওয়ার কথা রয়েছে, এবং নিখিল গুপ্ত সেখানে প্রসিকিউশনের সাক্ষী হিসাবে হাজির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত সরকার নিখিল গুপ্তের রায়ের পরেও কোনো সরাসরি মন্তব্য করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়আগেই বলেছিল, এই ধরনের কোনো হত্যার ষড়যন্ত্র ভারতের সরকারি নীতির পরিপন্থী। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১০ নভেম্বর সাংবাদিকদের বলেন,

'আমি নিশ্চিত করছি যে তিনি (বিকাশ যাদব) এখন আর ভারত সরকারের কর্মচারী নন।'

ভারতের যুক্তি হলো, যদি বিকাশ যাদবের এবিষয়ে কোনো সম্পৃক্ততা থাকে, তবে সেটা একপ্রকারের স্বেচ্ছাচারী অভিযান, যা ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত নয়। ২০২৩ সালে ভারতে গঠিত একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি দাবি করেছে, বিকাশ যাদবের অপরাধমূলক সংযোগ ছিল, কিন্তু ঘটনাটি কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল না। তবে মার্কিন প্রসিকিউটররা সরাসরি বলছেন, বিকাশ যাদব ক্যাবিনেট সচিবালয়ে কর্মরত ছিলেন। যা সরাসরি গোয়েন্দাসংস্থা র’কে তদারকি করে।

নিখিল গুপ্তের রায়ের পর সমস্ত নজর, এখন বিকাশ যাদবের দিকে। তাকে মার্কিন আদালতে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তিনি মার্কিন হেফাজতে নেই। দিল্লি পুলিশ ২০২৩ সালের ডিসেম্বরে তাকে একটি পৃথক অপহরণ ও তোলাবাজির মামলায় গ্রেফতার করে। তিনি ২০২৪ সালের এপ্রিলে জামিনে মুক্তি পেয়েছেন এবং ভারতেই আছেন বলে মনে করা হচ্ছে। তার বর্তমান অবস্থান অজানা। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করতে হলে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ প্রয়োজন হবে। নিখিল গুপ্তের বিষয়ে এই রায়, ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। মার্কিন প্রসিকিউটররা সরাসরি ভারতীয় সরকারি কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন, যদিও ভারত তা অস্বীকার করেছে। অন্যদিকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক নিজ্জর হত্যার অভিযোগের পর থেকেই তলানিতে। নিখিল গুপ্তের বয়ান সেই অভিযোগকে আরও শক্তিশালী করেছে, কারণ তার কথা প্রমাণ করতে পারে, ভারতের বিরুদ্ধে অভিযুক্ত ‘সীমান্তোত্তীর্ণ দমন-পীড়ন’ কেবল মার্কিন মাটিতে নয়, কানাডার মাটিতেও সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। নিখিল গুপ্ত শেষ পর্যন্ত কারাদণ্ডের মেয়াদ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হবেন। কিন্তু বিকাশ যাদবের আইনি ভবিষ্যত, খালিস্তানি নেতা নিজ্জরকে হত্যার বিচার, ভারতের বিরুদ্ধে আগ্রাসী আন্তর্জাতিক মহল, এই তিনটি বিষয়ই নির্ধারণ করবে ‘নিখিল গুপ্ত কে’। এই প্রশ্নের উত্তর মিললে, এই সামগ্রিক কর্মকাণ্ডের পিছনের কুশীলবদেরও দেখা মিলবে।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আন্তর্জাতিক আদালতের রায়ের পরে, রোহিঙ্গাদের নিয়ে কী ভাবছে চীন, ভারত, বাংলাদেশ?

Rohingya crisis 2026: আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করা হল। আন্তর্জাতিক আদালতের ৮০ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। ঢাকার ‘মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে’র কৌশল, চীনের আন্তর্জাতিক আদালতের প্রতি ‘এখতিয়ারের অপব্যবহার’ সমালোচনা, ভারতের কূটনৈতিক নীরবতা, সব মিলিয়ে রোহিঙ্গাদের নিজভূমে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছেনা।

বারুইপুর-গাইঘাটা-সামশেরগঞ্জ: ৪ মাসে ৩ এনকাউন্টার, যে প্রশ্ন উঠছে

West Bengal police encounter: বারুইপুর, গাইঘাটা থেকে সামশেরগঞ্জ—প্রতিটি ঘটনাতেই অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা এবং পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর একই কাহিনি। এই ঘটনাগুলি নিছক আত্মরক্ষা, নাকি বিচার এড়ানোর কোনো ছক? আদালতের বদলে পুলিশের গুলিতেই শেষ হবে ন্যায়বিচারের পথ?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘মহাকাব্য যদি কোথাও জন্মে থাকে, তবে তা ফুটপাতে’—কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের সঙ্গে 'আড্ডা'য় অত্রি ভট্টাচার্য

The Other Kolkata of krishnapriya Dasgupta: কলকাতার সেই অচেনা ফুটপাতের মানুষরা কীভাবে বেঁচে থাকেন? সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতায় আজকালের প্রাক্তন সাংবাদিক কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত কী দেখেছেন? আর আজকের সংবাদমাধ্যম কেন বদলে গেল তাঁদের দেখার চোখে? তাঁর স্মৃতি, সাংবাদিকতা ও আজকের বদলে যাওয়া শহর নিয়েই তাঁর সঙ্গে আলাপচারিতায় অত্রি ভট্টাচার্য।

১৯৭১ থেকে ২০১১: কলকাতার ফুটপাথে থাকা মানুষদের রোজনামচা কেমন ছিল?

Kolkata pavement dwellers survey: ১৯৭১ থেকে ২০১১—এই চার দশকে কলকাতার ফুটপাথবাসীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ৭০ হাজারে পৌঁছেছে। ফুটপাথবাসীদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কেউ থাকেন উড়ালপুলের নীচে, কেউ রেললাইনের পাশে, আবার কেউ পরিত্যক্ত পাইপের ভিতরে। শহরের অসংগঠিত অর্থনীতিতে ফুটপাথবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের জীবনযাপন, কাজ, শিক্ষা ও স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে অতীতে বেশ কিছু গবেষণা ও সমীক্ষাও হয়েছে।

শুধু আমেরিকা বা আফ্রিকাতেই নয়, বাংলাতেও ছিল দাসপ্রথা

International Day for the Remembrance of the Slave Trade and its Abolition: ২৩ আগস্ট আন্তর্জাতিক দাসব্যবসা স্মরণ দিবস। হাইতির দাসবিদ্রোহের পাশাপাশি স্মরণ করতে হবে, বাংলার মাটি থেকে লক্ষাধিক মানুষকে বলপূর্বক নির্বাসিত করার ইতিহাস। চট্টগ্রাম, হুগলি, সুন্দরবন হয়ে আরব, আফ্রিকা, মরিশাসে পৌঁছেছেন বাংলার দাসেরা। শুধু ইতিহাসে নয়, আজও বাঙালির আন্তর্জাতিকতা চর্চায় দাসেদের উল্লেখ প্রাসঙ্গিক।

ঘাড়ধাক্কা খেয়ে ওপারে, বাংলাদেশে যেভাবে বেঁচে আছেন সাইদা ফকির

Saida Fakir Deportation: বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগের পর কী ভাবে দিন কাটছে সাইদা ফকিরের? বাংলাদেশের কোথায় আছেন? কারা আশ্রয় দিল তাঁকে?