এবার টার্গেট অরুন্ধতী রায়! ভোটের আগে পথের কাঁটা সরানোই লক্ষ্য?

Arundhati Roy : ২০১০ সালে বুকারজয়ী সাহিত্যিক অরুন্ধতী ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেন একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা উস্কানিমূলক দাবি করে দায়ের হয়েছিল এফআইআর।

Sohini Das
৩ মিনিট
এবার টার্গেট অরুন্ধতী রায়! ভোটের আগে পথের কাঁটা সরানোই লক্ষ্য?

বিরোধীকে বলতে না দেওয়াই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে এ দেশের রাজনীতিতে। এবার রাজরোষের মুখে বুকারজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়। কিছুদিন আগেই আমরা দেখেছি স্বাধীন সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাজরোষের ফলাফল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে গ্রেফতার করা হয় স্বাধীন সংবাদমাধ্যম নিউজক্লিকের একাধিক সাংবাদিক ও কর্তাব্যক্তিকে। এবার রাজরোষ এসে পড়ল প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায়ের উপরে। মাটি খুঁড়ে তুলে আনা হল তেরো বছর আগের একটি মামলা।

২০১০ সালে বুকারজয়ী সাহিত্যিক অরুন্ধতী ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেন একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা উস্কানিমূলক দাবি করে দায়ের হয়েছিল এফআইআর। তেরো বছর পর সেই মামলা শুরু করার অনুমতি দিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।

মামলাটি দায়ের করেছিল সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মীর’ নামের এক কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন। বুকারজয়ী সাহিত্যিক ও অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। 'আজাদি: দ্য অনলি ওয়ে' নামের ওই অনুষ্ঠানে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল বলে অভিযোগ করেছে এই সংগঠনটি। ওই ভাষণকে উস্কানিমূলক বলেও অভিযোগ করেছে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অপরের জন্য লিখে সাহিত্যে নোবেল, কে এই জন ফসে?

Nobel Prize in Literature 2023: ফসে তাঁর ভাষার জনপ্রিয়তম সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখাতে তাঁর অবাধ যাতায়াত। উপন্যাস, কবিতা থেকে নাটক, প্রায় সব শাখাতেই তুখোড় তাঁর কলম।

বিরোধিতা করলেই তার বিরুদ্ধে নামছে রাজদণ্ড। এ যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে আজকের ভারতে। সংবাদমাধ্যম হোক, বুকার জয়ী সাহিত্যিক। যে কোনও বিরোধীস্বরকে কোণঠাসা করাটাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে শাসকদলের। কখনও তা উস্কানিমূলক ভাষণের অভিযোগ, তো কখনও চিনের থেকে অর্থসাহায্য নেওয়ার নালিশ।

দিল্লির একটি অনুষ্ঠানে অরুন্ধতীদের ওই ভাষণের পরেই তাঁদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও কাশ্মীরের বিচ্ছিন্নতার সমর্থনে মুখ খোলার অভিযোগ তোলা হয়। সেই মামলা দায়ের হয়েছিল ২০১০ সালের নভেম্বর মাসে। প্রায় ১৩ বছর পর ২০২৩ সালের অক্টোবর মাসে ইতিহাস খুঁড়ে তুলে আনা হল সেই মামলা। কারণ কি সেই বিরোধীস্বর। যাকেই এতদিন ধরে আমরা বিরোধীস্বর বলে জেনে এসেছি। অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দাবি করেছিলেন যে, ‘কাশ্মীর কোনও দিনই ভারতের অংশ ছিল না। তাকে জোর করে সেনা পাঠিয়ে দখল করা হয়েছিল।’

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতাকে বারবার হেনস্থা, কীসের মাশুল?

NewsClick Journalists Harassed : পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে।

জানা গিয়েছে, সাহিত্যিকের বিরুদ্ধে অভিযোগপত্রে নাকি ১২৪এ ধারা প্রয়োগেরও চেষ্টা করা হয়েছিল। তবে যেহেতু দেশদ্রোহ সংক্রান্ত ওই আইনে আপাতত মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, তাই সেই ছাড়টুকু দেওয়া হয় এফআইআরে। দোষী সাব্যস্ত হলে এই মামলায় সাত বছর পর্যন্ত জেল হতে পারে বিশিষ্ট এই সাংবাদিকের।

১৯৯৭ সালে 'গড অব স্মল থিংস' বইয়ের জন্য বুকার পুরস্কার জেতেন অরুন্ধতি। তাঁর একাধিক লেখা আজও বেস্টসেলার। এরই মধ্যে আবার অরুন্ধতীর লেখা ‘আজ়াদি: ফ্রিডম, ফ্যাসিজ়ম, ফিকশন’-এর ফরাসি অনুবাদ ৪৫তম ‘প্রি অয়রোপিন দ্য লেসাই’ পুরস্কার পেয়েছে। ভারতীয় লেখকদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কারে ভূষিত হলেন। এক বিবৃতিতে জুরি জানায়, ‘অরুন্ধতী রায় প্রবন্ধকে হাতিয়ার করে লড়েছেন। আজকের জীবনে অন্যতম বড় সমস্যা ফ্যাসিজ়মের স্বরূপ উদ্ঘাটন করেছেন নানা স্তরে।

নভেম্বরেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরাম, তেলঙ্গানা ও মধ্যপ্রদেশে বিভিন্ন দফায় ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। ভোটের ফলাফল আগামী ৩ ডিসেম্বর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, পাঁচ রাজ্যের ভোটের আগে কি জাতীয়বাদের ধুয়ো তুলতে চাইছে ভারতের শাসকদল। উসকে তুলতে চাইছে মেরুকরণের রাজনীতি! আজ থেকে নয়, বহু বছর ধরেই বিরোধীস্বরকে সমূলে নির্মূল করতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। কখনও আর্বান নকশাল তকমা দিয়ে, তো কখনও উস্কানিমূলক ভাষণের অভিযোগ, যে ভাবে ফ্যাসিবাদকেই রাজনীতির পথে পাথেয় করেছে বিজেপি সরকার, তা নিয়ে উদ্বিগ্ন সমাজের বিভিন্ন স্তরের শুভচেতনাসম্পন্ন মানুষই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?