একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে
Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।
একটা রেলগাড়ি। বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা চারপাশ, তবু দূরে তাকালে বিভ্রম লাগে। আঁধার বাড়লে একপাশে জলছবির উপর দিব্যি ভেসে ওঠে নিজের মুখ—যে অবয়ব আজকের, যে অবয়ব বিষাদের। যে অবয়ব জল মাখত আশৈশব, যে জলে ভেসে যায় কত রঙিন নৌকা।
টিনের চালের উপর একঘেয়ে সুর, রেডিওর ঘ্যাসঘ্যাস। সেই যে বারান্দায় জল চুঁয়ে পড়া নীল-সাদাটা শুকিয়েছে কি না বারবার খোঁজ নেওয়া, তারপর বিকেলে মাঠে নেমে পড়া... কাদা মেখে ট্যাকেল! তারপর সন্ধ্যার ধূসর রং মেখে উপুড়ঝুপড়ি লাফ ডোবায়।
আমাদের কত প্রেম নেমে গিয়েছে পরবর্তী স্টেশনে, আমরা বাদাম হাতে একা ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






