আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

Anindya Jana
৩ মিনিট
ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ পিঙ্কি প্রামাণিক

ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ পিঙ্কি প্রামাণিক

ঝড়ের মতো তাঁর জীবন। দেশের হয়ে একের পর এক সোনার পদক জেতা। আবার ধর্ষণের অভিযোগে কারাবাস। একের পর এক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য। আবার তারই পাশাপাশি জুতোর ফিতে বাঁধতে বসার আগে ট্র্যাক থেকে বিতাড়িত হওয়া। তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর পাশে থেকেছে তাঁর পরিবার। থেকেছেন পাড়া-প্রতিবেশি। থেকেছে তাঁর কর্মস্থল। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

প্রশ্ন: আপনার ছোটবেলাটা কেমন ছিল? পরিবারে কে কে আছেন?

উত্তর: আমরা পাঁচ বোন এক ভাই। আমার থেকে দুটো বড় দিদি রয়েছে। আর দুটো ছোট বোন। মাঝখানে আমি। দাদা হচ্ছে সবার বড়। দাদার বিয়ে হয়ে গিয়েছে। আপাতত আমি এখন সিঙ্গল। মা আমার সঙ্গে থাকে। বাবা এখানেও আসে, গ্রামের বাড়িতেও থাকে। যেহেতু দাদা-বৌদি রয়েছে গ্রামে।

প্রশ্ন: আপনার গ্রাম পুরুলিয়া শহর থেকে কত দূরে?

উত্তর: পুরুলিয়া শহর থেকে ৭৮ কিলোমিটার। সুইসা তিলকডি আমার গ্রাম।

প্রশ্ন: সেখানে ছোটবেলাটা কেমন ছিল?

উত্তর: ছোটবেলায় বিদ্যুতের আলো দেখিনি। কিন্তু ছোটবেলাটা বেশ ভালো কেটেছে। আজও আমি আমার গ্রামকে ভীষণ মিস্ করি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁর গলায় কি শুভেন্দু বকলস পরিয়ে রেখেছেন? ইনস্ক্রিপ্টের পডকাস্টে কী বললেন ঋতব্রত?

Ritabrata Bandyopadhyay: ইনস্ক্রিপ্টে প্রকাশিত হয়েছে ‘অনিন্দ্য এবং’ পডকাস্টের নতুন পর্ব। এই পর্বে অনিন্দ্য জানার মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদ্য রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়া ঋতব্রত কথা বলেছেন তাঁর রাজনৈতিক উত্থান, তৃণমূলের অন্দরের টানাপোড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দলীয় প্রতীক নিয়ে চলা বিতর্ক নিয়ে।

প্রশ্ন: আপনি দৌড় শুরু করলেন কেন?

উত্তর: একদিন টিভিতে অলিম্পিক্স চলছিল সম্ভবত। সেটা দেখে আমার খুব ভাল লেগেছিল। ভাবলাম, আমিও যদি দৌড়ই, আমাকেও টিভিতে দেখা যাবে। প্রথম আমাকে দৌড়তে দেখা গেল ২০০২ সালে। আমাদের পুরুলিয়াতে। ডিস্ট্রিক্ট মিট হল। তারপরে আমি ইন্টার স্টেট মিট করতে গেলাম চন্দননগর-চুঁচুড়ায়। তখন আমাকে টিভিতে প্রথমবার দেখা যায়।

প্রশ্ন: ছোটবেলা থেকে রেকর্ড-টেকর্ডের বিষয়গুলি বুঝতেন?

উত্তর: না। যখন প্রথমবার রেকর্ড করি, তখন বুঝতে পারলাম, বেঙ্গলের আগের রেকর্ড ভেঙে দিলাম। তারপর থেকেই সেটা আমার একটা টার্গেট হয়ে গেল।

প্রশ্ন: আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তখন কারা আপনার পাশে ছিলেন?

উত্তর: প্রথমদিকে তো কাউকেই কাছে পাইনি। তারপরে আমি আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতা পেয়েছিলাম। তারপর প্রীতীশ দাশগুপ্ত, পয়োসিনী মিত্র পাশে দাঁড়ান। আমাদের স্থানীয় সাংসদ কথা বলেছিলেন। আমাদের পুরো গ্রাম আমার সঙ্গে ছিল। আমাদের অফিসের লোকও পাশে দাঁড়ায় আমার।

প্রশ্ন: কলকাতা শহরে এত ক্যুইয়ার মানুষ বসবাস করেন। এত রংধনু মিছিল হয়। প্রাইড ওয়াক হয়। আপনি যান কখনো?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা-অভিষেকের দল পরিচালনায় বিরাট গ্যাপ তৈরি হয়েছিল: ইনস্ক্রিপ্ট পডকাস্টে আর কী বললেন কুণাল?

Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

উত্তর: ২০১২ সালে যখন প্রথমবার হয়, তখন আমি, পয়োসিনী, দেবলীনা আর মালবিকা শুরু করেছিলাম। প্রথম দু’তিনটে। এক মাসে আমরা তিনটা করে করতাম। সেই সময় আমি হাঁটতাম। তারপরে দেখি অনেক মানুষ আসছেন। যখন মনে হলো, আমি না গেলেও মানুষ আসবেন, সেই সময় থেকে যাওয়াটা একটু কম করে দিয়েছি। এখনও যাই। কিন্তু খুব কম।

প্রশ্ন: পিঙ্কি, আপনার জীবনে এখন কোনো প্রেম-টেম আছে?

উত্তর: আপাতত তো আছে।

প্রশ্ন: আপনি তাঁর সঙ্গে সংসার পাতছেন না কেন?

উত্তর: এখনও সেসব নিয়ে আলোচনা করিনি। দেখি কী হয়। একজনের ইচ্ছেয় তো সবকিছু হয় না। দু’জনের সহযোগিতা থাকতে হবে। বাড়িতে আগে এই নিয়ে কথা হয়েছিল। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি পরিষ্কারভাবে সবকিছু বলে দিয়েছি। মা’র সঙ্গে কথা বলেছি। তার বাড়িতে বলতে পারছি না। তবে আমাদের বাড়িতে সমস্যা নেই। সেটা আমি জানি।

প্রশ্ন: তিনি নারী তো?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: আপনি কোনোদিন না কোনোদিন তো নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকার একটা স্বপ্ন দেখেন। এক ছাদের তলায় থাকার স্বপ্ন দেখেন। বিবাহও করতে পারেন।

উত্তর: হ্যাঁ। ওর বাড়ির লোক মেনে নিলে বিয়েও করতে চাই। সে আমার জীবনের সমস্ত ঘটনা জানে। সে-ও মাঠের মানুষ। সব জেনেও সে আমাকে গ্রহণ করেছে। আমরা পাঁচ বছর ধরে

সম্পর্কে আছি।

প্রশ্ন: পাঁচ বছর তো অনেক সময়। এবার আপনাদের বিয়ে করে ফেলা উচিত। আপনার জীবনের স্বপ্ন কী?

উত্তর: স্বপ্ন একটাই— আমি অলিম্পিক্সে মেডেল দিতে পারিনি দেশকে। আমি আমার অ্যাকাডেমির কাজ শেষ করতে পারলে চাইব অ্যাথলিট তৈরি করতে। আমি যেখান থেকে মেডেল

নিয়ে আসতে পারিনি, সেখান থেকে সেই মেডেলটা ভারতকে দেওয়ার চেষ্টা করব। এই একটাই স্বপ্ন আমি প্রতিদিন দেখি। এটা করতে পারলে ভাবব আমার জীবন সফল হয়েছে। সার্থক হয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।