'গান করে অর্থের আশা করিস না'— মহীনের ঘোড়াগুলিকে বলেছিলেন মোহিনী মোহন চৌধুরী
Mohiner Ghoraguli Gautam Chattopadhyay: এক আড্ডায় জেনেছিলাম প্রখ্যাত গীতিকার মোহিনী মোহন চৌধুরী ছিলেন মণিদার সম্পর্কে মেসোমশাই। ইনি সেই মোহিনী চৌধুরী যিনি 'মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান' বা 'পৃথিবী আমারে চায়'-এর মতো কালজয়ী গান লিখেছিলেন। এক ঘরোয়া আলোচনায় মোহিনীবাবু মণিদাদের (মহীনের ঘোড়াগুলি) নাকি বলেছিলেন যে, 'গান করে অর্থ প্রত্যাশা করিস না। ভবিষ্যতে যদি বিনিময়ে কিছু আসে তা হবে উপরি পাওনা।'
সে সময় একটা বড় প্রশ্ন ছিল যে গান গেয়ে, গান বেঁধে কি টাকা রোজগার করা যায় অর্থাৎ কোনো বিনিময় মূল্য কি আশা করা যায়? শুধু গান নয়, সমস্ত শৈল্পিক মাধ্যমের ক্ষেত্রেই এই আলোচনা ঘুরে ফিরে এসেছে সংস্কৃতির পাঠশালায়। প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড়িয়ে এই প্রশ্ন বারবার উত্থাপিত হয়েছে শতকের পর শতকে, দশকের পর দশকে নানা শিল্পীর জবানিতে। এই বিষয়ে তেমন চটজলদি উত্তর সেভাবে দেওয়া সম্ভব নয়। এখানে শুধুমাত্র চাহিদা ও যোগানের সরল পাটিগণিতের বাইরে কৃষ্টি ও সৃষ্টির সঙ্গে স্বাধীন মনোভাবনার একটি সুনির্দিষ্ট দ্বান্দ্...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে





