মণিদার চোখে সিনেমার ব্যাকরণ ছিল প্রচলিত ব্যাকরণ ভাঙার লড়াই
Gautam chattopadhyay: শুটিংয়ের সময় মণিদা অত্যন্ত কঠোর মনোভাব নিত। এমনকী সিনেমার চলতি ব্যাকরণের ক্ষেত্রেও কোনো আপস করত না। চলচ্চিত্রকার হিসেবে সে যা ভেবেছে এবং চিত্রনাট্যে লিখেছে, ঠিক সেভাবেই চিত্রগ্রহণ করতে হবে—তার কোনো অন্যথা হবে না।
প্রায় দু’দশক ধরে মণিদার সঙ্গে কাজ করেছি নানা ধরনের ফিল্ম ও টেলিভিশনের ছবিতে। তাই নতুন প্রজন্মের সঙ্গে কথা হলে তারা জানতে চায় তার বিভিন্ন কাজ নিয়ে, প্রয়োগ-কৌশল নিয়ে, শুটিংয়ের ধরনধারন নিয়ে। কিন্তু সমস্যা হলো, সেই সময় করা তাঁর ছবিগুলি এখন আর দেখানোর কোনো উপায় নেই। নেই কোনো যথাযথ সংরক্ষণ। ফলে শুরু করেও আলোচনা আটকে যায়, কথা আর বেশি দূর এগোয় না। তাই, ছবির প্রয়োগ-কৌশল নিয়ে কথা না বলে শুটিংয়ের গল্প নিয়ে বরং কিছু লেখা যাক।
ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল বলেই মণিদার ভাবগতিকও ছিল আর পাঁ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








