মুকুল প্রয়াণে যা বলছেন রাজনৈতিক নেতারা

Mukul Roy passes away: দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। এক সময় তৃণমূল কংগ্রেসের অঘোষিত ‘নম্বর টু’ এবং দুঁদে সংগঠক হিসেবে পরিচিত এই মানুষটি গত কয়েক বছর ধরেই অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে।

inscript
৫ মিনিট
মুকুল প্রয়াণে যা বলছেন রাজনৈতিক নেতারা

বাংলার রাজনীতির এক বর্ণময় ও দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। এক সময় তৃণমূল কংগ্রেসের অঘোষিত ‘নম্বর টু’ এবং দুঁদে সংগঠক হিসেবে পরিচিত এই মানুষটি গত কয়েক বছর ধরেই অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

বাবার দীর্ঘ লড়াইয়ের কথা জানান ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেন,

উনি প্রায় কোমাতেই ছিলেন। চলাফেরা করতে পারতেন না, কিছু বলতে পারতেন না। এমনকি চোখের পাতাও পড়ত না। খুবই কষ্টে ছিলেন। প্রচুর লড়াই করেছিলেন, শেষ যুদ্ধটা জিততে পারলেন না।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে।

মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবিরের নেতারা। মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন,

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি'র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।

মোদিজী মুকুলের পরিবার এবং অনুগামীদেরও সমবেদনা জানিয়েছেন।

বিজেপির সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধার সহসা প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় লেখেন-

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুকুল রায়: ফিরে দেখা রাজনৈতিক জীবন

Mukul Roy Political journey: মুকুল রায় প্রথমবার সরাসরি ভোটের ময়দানে নামেন জগদ্দল কেন্দ্র থেকে। যদিও ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসের কাছে তিনি হেরে যান, কিন্তু পরাজয় তাঁকে সংগঠন থেকে দূরে সরাতে পারেনি।

প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।

সোশ্যাল মিডিয়া 'X'-এ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,

মুকুল রায়ের প্রয়াণে শেষ হল বঙ্গ রাজনীতির ইতিহাসের একটা অধ্যায়। একজন অভিজ্ঞ প্রবীণ নেতা। এই রাজ্যের সাধারণ জনগণের তথা রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টির অন্যতম সেনানি। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। শুরু দিন থেকেই যিনি দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দলের সাংগঠনিক বিস্তারে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অভিষেক।

আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে গভীর শোক প্রকাশ করেছেন।

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

বরিষ্ঠ রাজনীতিবিদ মুকুল রায়ের দুঃখজনক মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি হার্দিক সমবেদনা। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।

দিলীপ ঘোষ স্মরণ করেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বিজেপিতে থাকাকালীন মুকুল রায়ের অবদানের কথা।

বিজেপিতে থাকার সময় তাঁকে অনেক সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯-২০২১ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। পরে টিএমসিতে চলে যান। শেষ ২-৩ বছর অসুস্থ ছিলেন। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।

তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক ও রাজনৈতিক সহকর্মী হিসেবে মুকুল রায়ের স্মৃতিচারণা করে বলেন, মমতাদির পরম অনুগত হিসেবে দলের কঠিন সময়ে তিনি তৃণমূল ভবন আগলে পড়ে থাকতেন।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

মুকুল রায় প্রয়াত, চিরশান্তিতে থাকুক। দীর্ঘকাল চিনি। সাংবাদিক হিসেবে বা পরে রাজনৈতিক সহকর্মী হিসেবে। মমতাদির পরম অনুগত। দলের কঠিন সময়েও তৃণমূলভবন আগলে পড়ে থাকত।

মুকুল রায়ের মৃত্যু কেবল একটি পরিবারের ক্ষতি নয়, বরং বাংলার রাজনীতির একটি ঘরানার অবসান। দল নির্বিশেষে সকলের কাছেই তিনি ছিলেন ‘দাদা’ বা ‘মুকুল দা’। পর্দার আড়ালে থেকে সংগঠন সাজানো বা বিবাদ মিটিয়ে ফেলার অসামান্য দক্ষতা তাঁর ছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?