দক্ষিণ এশিয়ায় অস্ত্রের জোরে ধর্মান্তর, ঘটনা না কি রটনা?
Spread of Islam in South Asia: সমসাময়িক ঐতিহাসিক উপাত্ত এবং জনবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যাপক ‘জোরপূর্বক ধর্মান্তর’-এর ঐতিহাসিক ভিত্তি অত্যন্ত দুর্বল। এ সংক্রান্ত তথ্যপ্রমাণ যেমন অপ্রতুল, তেমনই অসংলগ্ন। রিচার্ড এম. ইটন, রোমিলা থাপার এবং পিটার হার্ডির মতো প্রখ্যাত ইতিহাসবিদরা যুক্তি দেখিয়েছেন সামরিক বিজয় মূলত একটি রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো স্থাপন করেছিল মাত্র; এটি ধর্মান্তরের কোনো প্রত্যক্ষ উদ্দেশ্য দিয়ে পরিচালিত হয়নি।
দক্ষিণ এশিয়ায় ইসলামের আগমন ও বিস্তার ইতিহাসের এক অত্যন্ত আলোচিত ও বিতর্কিত বিষয়। দীর্ঘসময় ধরে একটি বিশেষ আখ্যান জনমানসে এবং রাজনৈতিক আলোচনায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো ‘অস্ত্রের জোরে ধর্মান্তর’ বা ‘Conversion by the Sword’। এই তত্ত্ব অনুযায়ী, মধ্যযুগীয় মুসলিম শাসকরা কেবল বলপ্রয়োগের মাধ্যমেই স্থানীয় হিন্দু ও বৌদ্ধদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন। তবে ঐতিহাসিক তথ্যের নিবিড় বিশ্লেষণ এই সরলীকৃত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং এর পিছনে থাকা ঔপন...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







