পহেলগাঁও হামলার আগে ২০০০ সাল থেকে যেভাবে জঙ্গিদের নিশানা হয়েছে সাধারণ মানুষ

Pahalgam Attack: কাশ্মীরের মানুষকে ব্যবহার করেই টিআরএফ এমন হামলা চালাল অথচ ভারতের প্রতিরক্ষাবাহিনীর কাছে কোনও খবর নেই?

inscript
৩ মিনিট
পহেলগাঁও হামলার আগে ২০০০ সাল থেকে যেভাবে জঙ্গিদের নিশানা হয়েছে সাধারণ মানুষ

মঙ্গলবার, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। এই বছর পর্যটকদের লক্ষ্য করে সবচেয়ে বড় মর্মান্তিক আক্রমণ তো বটেই, সাম্প্রতিককালে ঘটে যাওয়া সমস্ত জঙ্গিহামলার মধ্যে নৃশংসতম হয়ে উঠেছে এই ঘটনা। কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ত্রাসবাদের অবসান ঘটানোর দাবি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এই ঘটনার পরেও শ্রীনগর যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও সেই দাবি তুলেছেন। X-এ একটি পোস্টে অমিত শাহ বলেছেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের সদস্যদের পাশে আছি। সন্ত্রাসের এই জঘন্য কাজে জড়িতদের রেহাই দেওয়া হবে না। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করব।" প্রশ্ন উঠছে, যে সাধারণ মানুষ সরকারের দাবির উপর আস্থা রেখে 'নিরাপদ' কাশ্মীরে ছুটি কাটাতে গেছিলেন, তাঁদের প্রতিশ্রুতিভঙ্গের দায় সরকার নেবে? কেন এখনও এত দুর্বল কাশ্মীরের নিরাপত্তা? কাশ্মীরের মানুষকে ব্যবহার করেই টিআরএফ এমন হামলা চালাল অথচ ভারতের প্রতিরক্ষাবাহিনীর কাছে কোনও খবর নেই? ২০০০ সাল থেকে টানা হামলা চলছে সাধারণ মানুষের উপর। কাশ্মীর শান্ত হয়নি। কেবল ২০০৬ থেকে ২০১৬, এই ১০ বছরের পর্বে তেমন বড় আক্রমণ ঘটেনি।

২০০০ সাল থেকে কাশ্মীরে সাধারণ নাগরিক ও সেনার উপর যে যে বড় সন্ত্রাসবাদী হামলাগুলি হয়েছে:

২১ মার্চ, ২০০০

অনন্তনাগের ছাটিসিংপোরায় বন্দুকধারী জঙ্গিদের হাতে ৩৬ জনের মৃত্যু হয়। ২১ মার্চ রাতে অনন্তনাগ জেলার ছাটিসিংপোরা গ্রামে সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে জঙ্গিরা হত্যা করে।

অগাস্ট ২০০০

নুনওয়ান বেস ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলায় অমরনাথের তীর্থযাত্রী সহ ৩২ জন নিহত হন জঙ্গিদের গুলিতে

জুলাই ২০০১

আবার নিশানায় অমরনাথ তীর্থযাত্রীরা। অনন্তনাগের শেষনাগ বেস ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ১৩ জনের মৃত্যু হয়।

১ অক্টোবর, ২০০১

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীরে নিরস্ত্র পর্যটকদের উপর মর্মান্তিক হামলার নেপথ্যে TRF! কারা এই গোষ্ঠী?

Pahalgam Terrorist attack TRF: টিআরএফ সোশ্যাল মিডিয়ায় মগজধোলাইয়ের কাজটি করে। ভারতের বিরুদ্ধে গিয়ে এমন সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার জন্য মানুষদের উস্কানি দেয় টিআরএফ, জানিয়েছিল মন্ত্রক।

জম্মু ও কাশ্মীর বিধানসভা ভবনের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ আত্মঘাতী ওই সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হন।

২০০২

চন্দনওয়ারি বেস ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলায় ১১ জন অমরনাথ তীর্থযাত্রী নিহত হন।

২৩ নভেম্বর, ২০০২

শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে লোয়ার মান্ডায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ জম্মু-ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নয়জন নিরাপত্তা বাহিনীর কর্মী, তিন মহিলা এবং দুই শিশু সহ ১৯ জন প্রাণ হারান।

২৩ মার্চ, ২০০৩

কাশ্মীরের দক্ষিণে সোপিয়ান এলাকার নাদিমার্গ গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হন ২৪ জন। হামলার নিশানায় ছিলেন ১১ জন কাশ্মীরি পণ্ডিতের পরিবার। পুলওয়ামা জেলার এই গ্রামে নিহতদের মধ্যে ১১ জন ছিলেন মহিলা এবং ২ জন শিশু।

১৩ জুন, ২০০৫

শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে পুলওয়ামায় একটি আরডিএক্স ভর্তি ট্রাকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। পুলওয়ামার একটি সরকারি স্কুলের সামনে একটি ভিড় বাজারে বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণে দুই স্কুলপড়ুয়া শিশু এবং তিনজন সিআরপিএফ অফিসার সহ ১৩ জন সাধারণ মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হন৷

১২ জুন, ২০০৬

কুলগামে নয়জন নেপালি ও বিহারি শ্রমিক নিহত হন।

১৮ সেপ্টেম্বর, ২০১৬

উরিতে ভারতীয় সেনা ব্রিগেড সদর দফতরে চারজন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী হামলা চালালে ১৯ জন সেনা নিহত এবং ৩০ জন আহত হন।

১০ জুলাই, ২০১৭

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বোয়াটেং গ্রামে পুলিশ এবং জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে সাতজন তীর্থযাত্রী নিহত হন।

১৪ ফেব্রুয়ারি, ২০১৯

পুলওয়ামা জেলার জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের লেথাপোরাতে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা কর্মীদের গাড়ির কনভয়ে আক্রমণ চালায় যাতে ৪০ জন সেনা নিহত হন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?