সন্তান হারানোর অনুভূতি: প্রতীক উর প্রশ্নে বিষাদের সুর সেলিম কণ্ঠে

Pratik Ur Rahman resignation: প্রতীক উর রহমান প্রকাশ্যে এখনও তৃণমূলে যোগদানের বিষয়ে কোনো মন্তব্য করেননি। মহম্মদ সেলিমও প্রতীক উরের তৃণমূলে যোগদানের গুঞ্জনে স্পষ্ট ভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিতপূর্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

Sangita Ghorai
৫ মিনিট
সন্তান হারানোর অনুভূতি: প্রতীক উর প্রশ্নে বিষাদের সুর সেলিম কণ্ঠে

বামেরা শক্তিশালী হচ্ছে, তাই তাদের থেকে ‘খাবলে’ নিতে হচ্ছে। প্রতীক উর রহমানের ইস্তফা প্রশ্নে অতঃপর এভাবেই মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিমের উবাচ,

ভোটের সিজন আসছে, দলে থেকে কাজ করতে কতজনের দমবন্ধ লাগবে। তারপর তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে যাওয়া-আসা শুরু হবে।

তবে, প্রতীক উর তো সেই স্রোতের অংশ নন, তাহলে তাঁকে কেন আটকানো গেল না, সেলিম উত্তর দিতে চাননি।

তবে, তৃণমূল-বিজেপির যুবনেতা নেই, তাই দলবদল করিয়ে যুবনেতা আনাতে হয় এমন মন্তব্য করতেও শোনা যায় তাঁকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৃজনশীল প্রতীকদের নিজস্ব প্রতীক! প্রতীক উর অভিজিৎ হবেন নাকি কানহাইয়া?

প্রতীক উর বা সৃজন ভট্টাচার্যরা কি সহজ, গানিতিক হিসেব কষা কম ঝুঁকি এবং স্বল্প সময়ে বেশি লাভের বিনিয়োগের বাইরে বেড়িয়ে রাজনীতি করতে পারেন না?

গত কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতি তোলপাড় প্রতীক উর রহমানের সিপিএম থেকে ইস্তফা এবং তৃণমূলে যোগদানের গুঞ্জনে। প্রতীক উর রহমান ইতোমধ্যেই গুটিকয়েক সংবাদমাধ্যমে না নাম করে সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে সরব হয়েছেন। সূত্র বলছে, প্রতীকের দলবদল এখন স্রেফ সময়ের অপেক্ষা। প্রতীক উর যা বলছেন, যেভাবে বলছেন তার সবটাই নিখুঁত চিত্রনাট্যের অংশ। এমনকী তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলছেন তৃণমূল সাংসদের অফিসে বসে। কার সাথে তিনি কথা বলবেন কাকে বাদ দেবেন তা নাকি ঠিক করে দিচ্ছে আইপ্যাক।

প্রতীক উর অভিযোগ করেছেন, দলের ভিতরে প্রশ্ন করে ব্রাত্য হয়েছেন তিনি। রাজ্য সম্মেলন হচ্ছে অথচ তাঁকে ডেলিগেট করা হয়নি। প্রতীক উরের কথায়,

দলে এখন ডর কা মহল, গব্বর সিং আছে কিছু বলা যাবে না।

নাম না করলেও মহম্মদ সেলিমকেই প্রতীক উরের এই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে সিপিএমের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি, ভাষ্যই বলে দিচ্ছে প্রতীক উরের গন্তব্য। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষেও সওয়াল করেন সদ্য প্রাক্তন সিপিআইএম যুবনেতা প্রতীক উর। স্বীকার করেন অতীতে ভুল হয়েছিল। এতে তাঁর তৃণমূল যোগের জল্পনা আরও জোরালো হয়। যদিও প্রতীক উর রহমান প্রকাশ্যে এখনও তৃণমূলে যোগদানের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সূত্রের খবর রাত পোহালেই আমতলায় প্রতীক উরের তৃণমূলে যোগদান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন! সিপিএম থেকে ইস্তফা কেন? যা জানালেন প্রতীক উর রহমান

Pratik-Ur Rahman resignation: সাম্প্রতিক সময়ে পার্টির বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে ইস্তফাপত্রে লেখেন প্রতীক-উর।

এই আবহেই প্রেস কনফারেন্স করেন মহম্মদ সেলিম। প্রতীক উরের তৃণমূলে যোগদানের গুঞ্জনে স্পষ্টভাবে কিছু বলেননি সেলিম,তবে প্রতীক উরের চলে যাওয়া যে সততই বিষাদের তা লুকোননি সিপিএম রাজ্য সম্পাদক। প্রতীক উর প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন,

সন্তানহারা হলে যে অনুভূতি হয়— প্রতীক উর রহমানকে হারানোও একই অনুভূতি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেলিমের মন্তব্য বুঝিয়ে দেয়, প্রতীক ফিরে আসবেন, সিদ্ধান্ত বদল করবেন, এমন কোনো সম্ভাবনাই নেই তা বুঝতে পেরেছেন সেলিম। তাই এই বিলাপ।

সেলিম বলছেন, সিপিআইএম-এর ‘বাংলা বাঁচাও যাত্রা’র সময় থেকেই প্রতীক উরকে দল থেকে দূরে সরানো শুরু হয়। দল বিভিন্ন সূত্রে প্রতীক উরের বিরোধী দলের সঙ্গে যোগের খবর পেয়েই এ কাজ করে, তাঁকে শোধরানোর চেষ্টাও হয় বলে জানান মহম্মদ সেলিম। তিনি বলেন,

যখন তাঁর নামে নির্দিষ্ট অভিযোগ আসে দলের কাছে, তখন থেকে তাঁকে সংশোধন করার চেষ্টা করা হয়। কিন্তু সে আস্তে আস্তে দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, দলের হরেক সূত্রে খবর আসে সে বিরোধী শক্তির সাথে যোগাযোগ গড়ে তুলছে। ঘটনাটা আমার কাছে বেদনাদায়ক।

'২৪-এর লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই কাস্তে-হাতুড়ি প্রতীকে লড়েছিলেন প্রতীক উর রহমান। সূত্র বলছে, রাত পোহালে সেই অভিষেকের ঘাটেই ভিড়বে প্রতীক উরের মান্দাস, এক বৃত্ত শেষ হয়ে শুরু হবে অন্য এক বৃ্ত্ত।

তাঁর এই ইউটার্নে স্বাভাবিকভাবেই হতভম্ভ রাজনীতির কারবারিরা। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই থেকে উত্থান, ইস্তফা দেওয়ার আগে প্রতীক উর সিপিএম রাজ্য কমিটির নেতা ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই বাম যুবনেতার জনপ্রিয়তা ছিল খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে। তাঁর এই দলবদলের ক্ষয় বামেরা কী ভাবে মেরামত করে সেটাই দেখার।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?