দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন! সিপিএম থেকে ইস্তফা কেন? যা জানালেন প্রতীক উর রহমান

Pratik-Ur Rahman resignation: সাম্প্রতিক সময়ে পার্টির বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে ইস্তফাপত্রে লেখেন প্রতীক-উর।

inscript
৪ মিনিট
দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন! সিপিএম থেকে ইস্তফা কেন? যা জানালেন প্রতীক উর রহমান

ভোটের মুখে একের পর এক ধাক্কা রাজ্য সিপিএমে। দলের জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব এবং পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নিলেন সিপিএমের অন্যতম পরিচিত যুব মুখ প্রতীক উর রহমান। প্রতীক উর সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর প্রাক্তন সভাপতি। তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। রাস্তার লড়াইয়ে অন্যতম যুব মুখ তিনি। দল থেকে তাঁর সরে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সিপিএম।

সাম্প্রতিক কিছু পদক্ষেপে ঘরে-বাইরে অস্বস্তিতে পড়েছে রাজ্য সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ূন কবীরের সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সিপিএমের জোট হওয়া নিয়ে। হুমায়ূন কবীর আইএসএফ এবং বামেদের সঙ্গে জোট করে লড়তে চান বললেও, মহম্মদ সেলিম বলেন, তিনি মন বুঝতে গেছিলেন। এই ঘটনায় যখন ঘরে বাইরে প্রশ্নের মুখে সিপিএম— কী ভাবে হুমায়ূনের মতো সাম্প্রদায়িক একজন ব্যক্তিত্বের সঙ্গে বামেরা এক মঞ্চে যেতে পারে? এই প্রশ্ন যখন ওঠে, সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ বলেন,

সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি?

সেসময় প্রতীক উর সামাজিক মাধ্যমে লেখেন,

নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এসআইআর মামলাকারী মোস্তারি বানু ভোটের ময়দানেও পা বাড়াবেন?

Mostari Banu SIR case: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানো এই লড়াকু নারীকে নিয়ে জল্পনা তুঙ্গে—যদি শাসকদলের পক্ষ থেকে সক্রিয় রাজনীতির প্রস্তাব আসে?

তাঁর এই পোস্টে অনেকেই মনে করেন যে, শতরূপের কথার পাল্টা হিসেবেই প্রতীক উর এই পোস্ট দিয়েছেন। যদিও ইনস্ক্রিপ্ট প্রতীক উরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান,

সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের মত প্রকাশের জায়গা। মত প্রকাশ করেছি। এখন তো দেওয়াল লিখন কমে গেছে, তাই ফেসবুকের দেওয়ালে লিখে রেখেছি, নিজের জন্য, আগামী প্রজন্মের জন্য। যাতে আয়নার সামনে দাঁড়াতে পারি।

ইনস্ক্রিপ্টের সঙ্গে এই কথোপকথনের ১৩ দিনের মাথায় আয়নার সামনে দাঁড়ালেন প্রতীক উর। সাম্প্রতিক সময়ে পার্টির বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে ইস্তফাপত্রে লেখেন প্রতীক উর।

যদিও খবর, দুই মাস আগেই নাকি পার্টিকে আরও একটি চিঠি দিয়েছিলেন প্রতীক উর। তবে তাঁর এই সরে আসার কারণ কি শুধুই দলের সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়া নাকি দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি? এই প্রশ্নের জবাবে ইনস্ক্রিপ্টকে প্রতীক উর জানান,

যা বলার পার্টির অন্দরে বলেছি। প্রকাশ্যে কিছু বলতে চাই না এখনই। নাহলে সমাজমাধ্যমেই লিখতাম, পার্টিকে চিঠি দিতাম না।

কর্মী হিসেবে না থাকলেও সমর্থক হিসেবে কি প্রতীক উর সিপিএমেই থাকবেন? নাকি অন্য কোনো রাজনৈতিক দলের ছায়ায় রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করবেন? এ নিয়ে অবশ্য কোনো মন্তব্যই করতে চাননি তিনি।

প্রতীক উর মুখ খুলতে না চাইলেও জানা যাচ্ছে, দলের ভূমিকায় দুঃখ ছিল তাঁর। তৃণমূলের আক্রমণে বারবার ঘর ভেঙেছে প্রতীক উরের। আধমরা করে ছেড়ে দিয়েছে শাসকদল। কিন্তু তারপরও লড়াই চালিয়ে গেছেন। সিপিএমের হয়ে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। যা কার্যত বাঘের মুখে পড়ার মতো বলেই মত রাজনৈতিক মহলের। দলের যেভাবে তাঁর পাশে থাকার কথা ছিল, সেভাবে প্রতীক উর দলকে পাশে পাননি। তাই এ নিয়ে দুঃখ ছিল প্রতীক উরের। হুমায়ূন কবীর বা নীতি আদর্শের জন্য নয়, দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাইরে শাসক দলের চাপে খানিকটা ক্লান্ত হয়েই এই সিদ্ধান্ত।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হচ্ছে না, হাত শিবির এবার পশ্চিমবঙ্গে একাই লড়বে। অন্যদিকে, আইএসএফ-কে নিয়ে জোটে যেতে রাজি নয় ফরওয়ার্ড ব্লক। ২০২১ সালেও ফরওয়ার্ড ব্লক ও আরএসপি চায়নি আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট হোক। কংগ্রেসও এর বিরোধী ছিল কারণ নওশাদ সিদ্দিকী এখন শিক্ষা, উন্নয়ন-সহ সংখ্যালঘু, আদিবাসীদের কথা বললেও— প্রথমে তাঁদের সাম্প্রদায়িক দল হিসেবেই দেখছিলেন বাকিরা। তা সত্ত্বেও সিপিএম জোট বেঁধেছিল। এবং সেই জোটের একমাত্র বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। বিধানসভায় প্রবেশ করতে এবার মরিয়া সিপিএমের লক্ষ্য সংখ্যালঘু ভোট বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাই তো তৃণমূল এবং বিজেপি ফেরত হুমায়ূন কবীরের সঙ্গে বৈঠকে যেতেও পিছপা হননি মহম্মদ সেলিম। কিন্তু আদর্শের কথা না ভেবে এভাবে একের পর এক ছকভাঙা সিদ্ধান্তে ঘরের মধ্যেই অসন্তোষ তৈরি করছে না তো সিপিএম? রাজ্যে তৃণমূল-বিজেপির যে বাইনারির কথা তাঁরা বলেন, তা ভাঙতে বিকল্প হিসেবে মানুষের আস্থা অর্জনে বামেদের আরও সচেতনভাবে পা ফেলাটা জরুরি ছিল বলেই ওয়াকিবহাল মহলের মত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।