"দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য..." পশ্চিমবঙ্গ নয়, রাহুলের ন্যায় যাত্রার নিশানায় যে রাজ্য

Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra : রাহুলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা নিজে, তাঁর সন্তান, এবং স্ত্রী- সবাই কোনও না কোনও দুর্নীতির সঙ্গে জড়িত।

inscript
৩ মিনিট
"দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য..." পশ্চিমবঙ্গ নয়, রাহুলের ন্যায় যাত্রার নিশানায় যে রাজ্য

'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র অসম পর্ব শুরু হয়েছে। আর এই পর্বের প্রথম দিনেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, দেশের মধ্যে একমাত্র অসম রাজ্যেই সম্ভবত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী রয়েছেন। নাগাল্যান্ড থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমে ঢুকেছে। শিবসাগর জেলার হ্যালোটিংয়ে একটি জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে স্বাভাবিকভাবেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং বিজেপির আদর্শ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে সারা দেশে ঘৃণা ছড়ানো এবং জনসাধারণের টাকা লুট করার অভিযোগ এনেছেন। বিজেপিরই শাসনে রয়েছে অসম। আর এই অসম প্রশাসন চূড়ান্তভাবে দুর্নীতিতে ডুবে রয়েছে বলে দাবি রাহুলের।

রাহুল গান্ধি বলছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার আদিবাসী, চা শ্রমিক এবং অসমের অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে অবিচার করছে। আসামে দুর্নীতি প্রবল এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুরো পরিবারই দুর্নীতিতে জড়িত। রাহুলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা নিজে, তাঁর সন্তান, এবং স্ত্রী- সবাই কোনও না কোনও দুর্নীতির সঙ্গে জড়িত। রাহুল বলছেন, "হিমন্ত ভাবছেন, টাকা দিয়ে অসমের মানুষ কেনা যায়। কিন্তু অসমের মানুষকে কেনা যায় না।"

বরাবরই বিজেপির আক্রমণের সামনের সারিতে রয়েছে কংগ্রেস। রাহুলের এমন আক্রমণের পর তাই স্বাভাবিকভাবেই হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি গান্ধি পরিবারই আসলে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। "শুধু দুর্নীতিগ্রস্ত নয়, ওরা নকলও। ওদের পরিবারের পদবি গান্ধীও নয়, কিন্তু সবাই নকল পদবি বয়ে চলেছে,” বলছেন হিমন্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত জোড়ো ন্যায় যাত্রা: কোন পথে মন জিততে চাইছেন রাহুল?

Bharat Jodo Nyay Yatra: বৃহস্পতিবার এই যাত্রার নাম আবার পরিবর্তিত করে রাখা হয়, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। অরুণাচলপ্রদেশ সহ ১৫টি রাজ্য জুড়ে এই যাত্রা চলবে।

মণিপুর থেকে শুরু হয়েছিল রাহুলের এই ন্যায় যাত্রা। রাহুল জানাচ্ছেন, গত বছরের ৩ মে থেকে জাতি হিংসার ফলে সেই রাজ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে। মণিপুর ভাগ হয়ে যাচ্ছে অথচ প্রধানমন্ত্রী একবারও সেই রাজ্যে যাননি। কয়েক মাস ধরে সেখানে হিংসা চলছে, মানুষ মারা যাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, শান্তি ফিরে আসেনি।

অসমের পুরনো বিদ্রোহের হিংসার দিকে ইঙ্গিত করে রাহুক গান্ধি বলছেন, কংগ্রেস জনগণের পক্ষেই দাঁড়িয়েছিল তখনও, কংগ্রেসই রাজ্যে রক্তপাতের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বেরই আরেক রাজ্য নাগাল্যান্ডে নাগা রাজনৈতিক সমস্যার সমাধান আনতে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি নয় বছর আগে স্বাক্ষরিত হয়েছিল। তারপর সেই চুক্তির কী হলো কেউ জানে না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্পর্কে একটি কথাও বলেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত ন্যায় যাত্রা: মণিপুর থেকে মহারাষ্ট্র, কেন এই রুটম্যাপ বাছলেন রাহুল গান্ধী?

Bharat Nyay Yatra: নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী পরিকল্পনা করেছেন 'ভারত ন্যায় যাত্রা'র। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ অবধি চলবে এই যাত্রা। চলবে ৬২০০ কিলোমিটার জুড়ে। ১৪ টি রাজ্য ও ৮৫টি জেলার উপর দিয়ে যাবে যাত্রাটি

রাহুল রাজ্যে রাজ্যে মানুষের সঙ্গে সংযোগ গড়ার কাজ করছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি এর আগে যে ভারত জোড়ো যাত্রা হয়েছিল তা বিশাল প্রভাব ফেলেছে বলেই দাবি রাহুলের। কিন্তু বিজেপি মনে করছে এই ধরনের পদযাত্রায় কংগ্রেসের শিকে ছিঁড়বে না।

রাহুল বলছেন সমস্ত বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবিচার চলছে, আর তার একমাত্র শিকার হচ্ছেন দরিদ্র এবং প্রান্তিক শ্রেণির মানুষরাই। তাই মণিপুর থেকে মুম্বই এই যাত্রার উদ্দেশ্য শুধু ভারতের প্রতিটি ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে একত্রিত করা নয়, ন্যায়বিচার দেওয়াও এই যাত্রার লক্ষ্য। আর এই ন্যায় যাত্রার নেপথ্যে তিনি রাখছেন মধ্যযুগীয় বৈষ্ণব সাধক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে। অসমের একজন বিখ্যাত মানুষ শঙ্করদেব। সেই শঙ্করদেবের আদর্শেরই যাত্রা কংগ্রেসের এই 'ন্যায় যাত্রা'। শঙ্করদেব যে পথ দেখিয়ে গেছেন সবাইকে একজোট করার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, কংগ্রেস শুধু অসমের সেই ইতিহাসের শিকড় ধরেই এগোচ্ছে, দাবি রাহুলের।

ন্যায় যাত্রায় বেকারত্ব নিয়ে কথা বলছেন রাহুল। প্রতিশ্রুতি দিচ্ছেন, ক্ষমতায় এলে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুনরুজ্জীবিত করে সর্বাধিক সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন তিনি। প্রধানমন্ত্রী ২ কোটি চাকরির কথা বলে আসলে ২-৩ জন শিল্পপতির জন্যই কাজ করছেন। বিমানবন্দর, বন্দর, কৃষি, পরিকাঠামোর মতো সমস্ত গুরুত্বপূর্ণ সম্পদ গৌতম আদানির কাছে বিক্রি করে ফেলছেন।

কিন্তু দুর্নীতির প্রশ্নে কংগ্রেসেরই গলায় বিঁধে আছে কয়লা কেলেঙ্কারি, ২জি স্পেক্ট্রাম থেকে শুরু করে সত্যম কেলেঙ্কারি অবধি বিবিধ দুর্নীতির অভিযোগ। ইন্ডিয়া জোটের অংশ দলগুলির, এমনকী তৃণমূলের বিরুদ্ধে যে লাগামহীন দুর্নীতির অভিযোগ, তাকে ঢাকা যাবে কোন ন্যায় দিয়ে? কংগ্রেস কি দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখাতে পারবে দেশকে, আদৌ?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।