দাবি মানতে গড়িমসি স্বাস্থ্যভবনের! আরজি কর কাণ্ডে আরও বাড়বে চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ?

R G Kar Protest: । এদিন বিক্ষোভকারীদের অনেকের হাতেই দেখা গিয়েছে 'প্রিন্সিপ্যাল হাওয়া' লেখা পোস্টার। কেন নবনিযুক্ত অধ্যক্ষ আরজিকরে নেই, প্রশ্ন আন্দোলনকারীদের।

Sohini Das
৪ মিনিট
দাবি মানতে গড়িমসি স্বাস্থ্যভবনের! আরজি কর কাণ্ডে আরও বাড়বে চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ?

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফেটে পড়েছে গোটা রাজ্য। রাজ্যের সীমা পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাইরেও। গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালের বক্ষ বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সেই ঘটনায় মামলার জল হাইকোর্ট থেকে পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনার পরেই আন্দোলনে নেমেছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তারেরাও। যার ফলে বিপাকে পড়েন রাজ্য জুড়ে অসংখ্য রোগী। কলকাতা হাইকোর্ট তো বটেই, সুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরতে রাজি হয়নি জুনিয়র চিকিৎসকেরা। নির্যাতিতার সুবিচার পাওয়া ও পরিকাঠামোগত উন্নতি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। বুধবারও জারি রয়েছে তাঁদের সেই আন্দোলন। আর এদিনের কর্মসূচীতে ফের স্বাস্থ্যভবন অভিযানের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে স্বাস্থ্যভবনে পৌঁছনোর পর সেখানকার কর্তাদের সঙ্গে বৈঠক করেন চিকিৎসক-প্রতিনিধিরা। নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন। তবে আদৌ কি সাড়া মিলল সেই বৈঠকে? স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে তেমন কোনও আশার খবর শোনাতে পারলেন না চিকিৎসকদের প্রতিনিধি দল। বরং শুধুমাত্র বিবেচনার আশ্বাসটুকু নিয়েই ফিরতে হল চিকিৎসকদের। এর পর কোন পথে যেতে চলেছে তাঁদের আন্দোলন?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা বুধবার সল্টলেকের সিবিআই দফতর থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলের ডাক দেন। চিকিৎসকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তাঁদের সহকর্মীর ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে পূর্ণ শক্তি দিয়ে মিছিল করবেন তাঁরা। সেই মতোই বুধবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দফতরের সামনে জমায়েত শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের সঙ্গে সেই জমায়েতে যোগ দেন বহু সিনিয়র চিকিৎসকও। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এদিনের কর্মসূচিতে সমর্থন জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও। ডাক্তারদের মিছিলের খবর পেতেই নিরাপত্তা বাড়ানো হয়েছিস সিজিও কমপ্লেক্সের বাইরে। আশপাশ ঘিরে ফেলা হয় পুলিশি ব্যারিকেডে। সিজিওর ভিতরের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

গত সপ্তাহেই আরজি কর মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই সেই মামলার তদন্তও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার চিকিৎসকদের জমায়েত থেকে সিবিআই তদন্তে গতি আনার দাবি তোলা হয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা-ও জানতে চাওয়া হয়। যেহেতু সিজিও কমপ্লেক্স থেকেই এই মামলার তদন্ত করছে সিবিআই, তাই বুধবার সেখান থেকেই জমায়েত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এখন সর্বসমক্ষে মৃতার ময়নাতদন্তের রিপোর্ট, কীভাবে করা হয় ময়নাতদন্ত?

RG Kar Post Mortem Report: আগে কেবল দিনের আলোতেই ময়নাতদন্ত করা হতো। ২০২১ সাল থেকে স্বাস্থ্যমন্ত্রক সেই নিয়মে পরিবর্তন আনে।

দুপুর সাড়ে বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্যভবনে পৌঁছন চিকিৎসকেরা। এই মিছিলে যে শুধু আরজি করের চিকিৎসকেরাই ছিলেন, তা নয়। কলকাতার অন্যান্য় বড় সরকারি হাসপাতালের চিকিৎসক, চিকিৎসক পড়ুয়ারাও মিছিলে যোগ দেন। মিছিলের পুরোভাগে ছিলেন আরজিকরের চিকিৎসকেরাই। সেই মিছিলের বিকাশ ভবন পেরিয়ে স্বাস্থ্যভবনে পৌঁছতে সময় লাগেনি। কার্যত আড়েবহরে ততক্ষণে আরওই লম্বা হয়েছে মিছিল। একাধিক দাবি নিয়ে এদিন স্বাস্থ্যভবনের উদ্দেশ্য়ে রওনা হন চিকিৎসকেরা। খোদ স্বাস্থ্যঅধিকর্তাদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ডেপুটেশন দিতে চেয়েছিলেন তাঁরা।

আরজিকর কাণ্ডের পরেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁর জায়গায় সুহৃতা পালকে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষা নিযুক্ত করে রাজ্য সরকার। সেই নবনিযুক্ত অধ্যক্ষেকরও পদত্যাাগ দাবি করেন চিকিৎসকেরা। তাঁদের অভিযোগ, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না। কারণ তিনি আরজি করে আসছেন না। স্বাস্থ্য ভবন থেকেই কোনও মতে দায়িত্ব সামলাচ্ছেন। এমন অধ্যক্ষ তাঁদের চাই না বলেই তাঁর ইস্তফা দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এফআইআরে এত দেরি! অধ্যক্ষ কী করছিলেন? রাজ্যকে যে যে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট

RG Kar Rape Case Supreme Court: প্রধান বিচারপতি বলেন, “একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?”

এদিকে, চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযানের খবর পেয়েই এদিন স্বাস্থ্যভবনের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। তবে পথে কোনও বাধা দেওয়া হয়নি মিছিলকে। দুপুর দু'টোর দিকেই স্বাস্থ্যভবনে পৌঁছে যান আন্দোলনকারীরা। ভবনের সামনেই শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানান তাঁরা। মিছিল থেকে ঘোষণা করা হচ্ছে, ‘‘অনেকে আমরা একসঙ্গে এসেছি। আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণ মিছিল করেছি। এখনও শান্তিপূর্ণ ভাবে সব করতে চাই।’

প্রথম থেকেই ঠিক করা হয়েছিল স্বাস্থ্যভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন আন্দোলনরত চিকিৎসকেরা। তবে বুধবার স্বাস্থ্যভবনের সামনে দাঁড়িয়েই তার জন্য চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়। ঠিক হয়, সেই দলে আরজি কর মেডিক্যাল কলেজের প্রতিনিধিরাই বেশি থাকছেন। তবে অন্যান্য মেডিক্যাল কলেজেরও কয়েকজন প্রতিনিধি রাখা হয়। মোট ৩০-৩৫ জন সদস্যের সেই বিশেষ দলটিই দেখা করে স্বাস্থ্যভবনের ভিতরে গিয়ে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে দেখা করারই পরিকল্পনা ছিল তাঁদের। প্রতিনিধি দল যখন ভিতরে যায়, তখন স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেন বাকি চিকিৎসকেরা। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলনে কোনও রকম বলপ্রয়োগ নয়। সেই মতোই এদিন চিকিৎসকদের মিছিল ঘিরে নিরাপত্তা থাকলেও আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা তেমন হয়নি পুলিশের তরফে।

একাধিক দাবি রয়েছে চিকিৎসকদের। তাঁরা সাফ জানিয়েছেন, নিহত চিকিৎসকের সুবিচারের দাবি তাঁরা এখানে জানাতে আসেননি। তা ইতিমধ্যেই বিচারাধীন। এদিন বিক্ষোভকারীদের অনেকের হাতেই দেখা গিয়েছে 'প্রিন্সিপ্যাল হাওয়া' লেখা পোস্টার। কেন নবনিযুক্ত অধ্যক্ষ আরজিকরে নেই, কেন স্বাস্থ্যভবনে বসে রয়েছেন তিনি? প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, তাঁরা তাঁদের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চান। কিন্তু নিজেদের অধ্যক্ষাকে কলেজে পাচ্ছেন না তাঁরা। এই মর্মে নয়া অধ্যক্ষারও ইস্তফা দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ঘটনার সময়ে কর্তব্যে থাকা অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তির বহিষ্কারের দাবিও তোলেন তাঁরা। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানান তিনি। কেন কলেজ কর্তৃপক্ষ এত বড় ঘটনায় কোনও রকম সহানুভূতি দেখালো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিন চিকিৎসকদের তরফে প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকও করা হয়। যেখানে ফের সেই সমস্ত দাবিগুলির কথা সবিস্তারে জানান চিকিৎসক প্রতিনিধি।

তবে আদৌ কি বৈঠক কার্যকরী হবে? স্বাস্থ্যভবন কি আদৌ মানবে চিকিৎসকদের দাবিদাওয়া? সেই প্রশ্নের মধ্যেই একটি সূত্র জানাচ্ছে, জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে এসেছেন ইতিমধ্যেই। তাঁরা জানিয়েছেন, তেমন কোনও আশ্বাস মেলেনি স্বাস্থ্যভবনের তরফে। ফলে তাঁদের এই আন্দোলন চলবে। স্বাস্থ্যভবনের তরফে বিবেচনা করার কথা বলা হয়েছে মাত্র। চিকিৎসকদের এক প্রতিনিধি আলোচনার পর বেরিয়ে জানিয়েছেন, তাঁদের মনে হয়েছে স্বাস্থ্যভবন খুব অসহায়। তাঁদের সামান্য দাবিটুকু পূরণ করতে পারেনি স্বাস্থ্যভবন। এর পরে কি বুধবারের এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছেন চিকিৎসকেরা? কতক্ষণই বা চলবে তাঁদের এই ধর্না? থাকছে একগুচ্ছ প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।