মাটির নীচে ১৫টি দুর্লভ খনিজের ভাণ্ডার! এবার বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের ছবিটাই?

Andhra Pradesh Rare Elements Found : বিশেষজ্ঞদের মতে, ঠিকমতো এই পদার্থগুলিকে ব্যবহার করলে ব্যাপক বদল আসতে পারে ভারতের অর্থনীতিতে।

inscript
২ মিনিট
মাটির নীচে ১৫টি দুর্লভ খনিজের ভাণ্ডার! এবার বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের ছবিটাই?

মাত্র কয়েকমাস আগের কথা। ভারতের গণমাধ্যমে ফের একবার শিরোনামে কাশ্মীর। তবে এবারের কারণটা অন্যান্যবারের থেকে অনেকটাই আলাদা। জম্মু-কাশ্মীরে নাকি বিরাট বড় লিথিয়ামের খনি পাওয়া গিয়েছে। এই খবর রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। লিথিয়াম পাওয়া মানে ভারতের শিল্প মানচিত্রের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। আর সেটাই আশার আলো দেখাল ভারত সরকারকে। কাশ্মীরের সেই লিথিয়ামের পর ওড়িশায় সোনার খনি, খবর পরপর আসতেই থাকে।

এবার সেই তালিকায় নতুন সংযোজন অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি দক্ষিণ ভারতের এই রাজ্যের মাটির নীচে বিরল, দুর্লভ খনিজের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। তাও একটা দু’টো নয়, মোট ১৫টি বিরল খনিজ! আর এই বিষয়টিই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদের ন্যাশনাল জিওফিজিকাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের মাটির নীচে এই আবিস্কার করেছেন। বিশেষজ্ঞদের মতে, ঠিকমতো এই পদার্থগুলিকে ব্যবহার করলে ব্যাপক বদল আসতে পারে ভারতের অর্থনীতিতে। শিল্পও তরতরিয়ে বাড়বে বলে আশা তাঁদের।

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ন্যাশনাল জিওফিজিকাল রিসার্চ ইনস্টিটিউট বা NGRI অধ্যাপক ও বিজ্ঞানী ডঃ পিভি সুন্দর রাজু জানিয়েছেন, এই ১৫টি খনিজ মৌল এমনিতেই বেশ দুর্লভ। পৃথিবীর সব জায়গায় এটি পাওয়া যায় না। একসঙ্গেও খুবই কম জায়গায় পাওয়া যায়। অনন্তপুরের ওই নির্দিষ্ট জায়গার পাথর ভালো করে পরীক্ষা নিরীক্ষার পরই এই ব্যাপারে গবেষকরা নিশ্চিত হয়েছেন। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, পর্যায় সারণীর অ্যাক্টিনাইড ও ল্যান্থানাইড সিরিজের মধ্যে পড়ে এই মৌলগুলি। এবং আরও একটা ব্যাপার হল, এরা প্রায় প্রত্যেকেই তেজস্ক্রিয়।

ঠিক কী কী পাওয়া গিয়েছে? NGRI-এর গবেষকরা বলছেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে মোট ১৫টি বিরল বা দুর্লভ খনিজ মৌল পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে সেরিয়াম, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম, হাফনিয়াম, ট্যান্টালামের মতো পদার্থ। কিন্তু এই মৌলগুলি পেলে কী সুবিধা হবে? বিজ্ঞানীরা বলছেন, সাধারণত এই ধরনের খনিজ পদার্থ বিদেশ থেকে আমদানি করে ভারত। আগে লিথিয়ামও বাইরে থেকেই আমদানি করা হতো। কিন্তু কাশ্মীরে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টন লিথিয়ামের খনি আবিষ্কার হওয়ায় নতুন সম্ভাবনা উঠে এসেছে। ঠিকঠাকভাবে সেগুলি তোলা হলে আর ব্যবহার করা হলে ভারতের শিল্পজগতের ছবিটাই বদলে যাবে।

ঠিক সেভাবেই এই ১৫টি বিরল খনিজ দ্রব্যও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অস্ত্র তৈরির কাজে তো লাগেই; এছাড়াও মহাকাশ গবেষণা, মেডিকেল টেকনোলজি, বিমান ও জেট তৈরি সহ বিভিন্ন শিল্পে অন্যতম প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখনও অবধি ঠিক কত পরিমাণ খনিজ মৌল রয়েছে, তা জানা যায়নি। কিন্তু এর ফলে আর বিদেশ থেকে আর এসব খনিজ আমদানি করতে হবে না ভারতকে। নিজেদের ঘরের জিনিসই ব্যবহার করতে পারবে। ফলে দেশের অর্থনীতির বৃদ্ধিতেও সাহায্য হবে। আপাতত সেদিকেই চোখ গোটা ভারতের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।