৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!
Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।
আগামী ৩ আগস্ট, সোমবার থেকে ভারতের শেয়ার বাজারে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ফিউচারস অ্যান্ড অপশনস (F&O) অন্তর্ভুক্ত স্টকগুলির জন্য নতুন 'ক্লোজিং অকশন সেশন' (CAS) চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে শেয়ার বাজারের দৈনিক লেনদেনের সময়সীমা এবং শেয়ারের শেষ বা চূড়ান্ত দর(Closing Price) নির্ধারণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন বিনিয়োগকারী ও ট্রেডাররা।
এই নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত। এরপর বিকেল ৩:১৫ থেকে ৩:৩৫ মিনিট পর্যন্ত চলবে সিএএস। বিকাল ৩:৪০ পর্যন্ত স্টক ও সূচক এফএন্ডও ট্রেডিং চলবে। মূলত ক্যাশ মার্কেটের এই নতুন নিলাম ব্যবস্থার সঙ্গে ডেরিভেটিভস মার্কেটের সামঞ্জস্য বজায় রাখতে এনএসই ইক্যুইটি ডেরিভেটিভসের লেনদেনের সময় বিকেল ৩:৩০ থেকে ১০ মিনিট বাড়িয়ে ৩:৪০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে। এরপর বিকেল ৩:৫০ থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত যথারীতি পোস্ট-ক্লোজিং সেশন পরিচালিত হবে।
শুধু সময় নয়, এফএন্ডও স্টকগুলির শেষ মূল্য নির্ধারণের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন; আগের 'ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস' (VWAP) পদ্ধতির বদলে এখন থেকে নিলাম ব্যবস্থার উপর ভিত্তি করে একক ক্লোজিং প্রাইস নির্ধারিত হবে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।
৩:১৫-তে মূল লেনদেন শেষ হওয়ার পর ৩:৩৫ পর্যন্ত অর্ডার সংগ্রহ করে ম্যাচ করা হবে।
কেন এই সময়ের পরিবর্তন?
জেরোধার (Zerodha) সহ-প্রতিষ্ঠাতা নিতিন কামাথ সহ বাজার বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিলাম পদ্ধতি বাজারের শেষ মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়াবে। এর ফলে ইনডেক্স ফান্ড এবং এক্সচেঞ্জ ট্র্যাডেড ফান্ডের (ETF) মতো বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিশাল অঙ্কের লেনদেন করা অত্যন্ত সহজ হবে এবং তাদের ট্র্যাকিং ত্রুটি (Tracking Error) অনেকাংশে কমে যাবে।
কাদের উপর বেশি প্রভাব পড়বে?
এই নিয়মের কারণে সাধারণ বা দীর্ঘমেয়াদি খুচরো বিনিয়োগকারীদের দৈনন্দিন কেনাবেচায় সরাসরি কোনো বড় প্রভাব না পড়লেও, সক্রিয় ট্রেডার, ব্রোকার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত সময়সীমা ও নতুন নিলাম ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে ট্রেডারদের তাঁদের দৈনন্দিন ট্রেডিং কৌশল ও কার্যক্রমে বড় বদল আনতে হবে।






