যে কারণে সিচুয়েশনশিপ জেন জি-র বাস্তববাদী রাজনীতিরও প্রতীক
Politics of situationship: জার্মান আইন-তাত্ত্বিক কার্ল শমিট মনে করতেন, সব আইনই আসলে ‘সিচুয়েশনাল’। অবস্থার প্রেক্ষিতে তৈরি হওয়া। ওঁর আরেকটি বিখ্যাত কথা আছে— "সার্বভৌম তিনিই, যিনি ব্যতিক্রমী অবস্থা (state of exception) নির্ধারণ করেন।" তার মাধ্যমে আইন ও রাষ্ট্রকে রক্ষা করে সার্বভৌমত্ব।
নিজের ফেসবুক প্রোফাইলে 'বিবাহিত', 'সিভিল ইউনিয়ন', এমনকী 'একটি জটিল সম্পর্কে আছেন' ইত্যাদি অবধিও জানানো যায় বহুকাল। কিন্তু লক্ষ করলে দেখবেন, 'সিচুয়েশনশিপে আছেন'— এটা জানানো যায় না। আমরা যারা চাকরির জন্য টাইপরাইটার এবং শর্টহ্যান্ড শেখা প্রজন্ম, তারা 'সিচুয়েশনশিপ' শুনলে আঁতকে উঠি। এ আবার কেমনতরো প্রেম? আদৌ কি প্রেম?
একটু খোঁজ নিলে জানা যায়, এ সম্পর্কে একসঙ্গে সময় কাটানো, গল্প-আড্ডা-বিনিময়, কখনো একত্রে থাকা থেকে যৌনতা— সবই আছে; শুধু নির্দিষ্ট কোনো দায়বদ্ধতা বা কমিটমেন্ট নেই। অর্থাৎ, ঘোষিত প্রেমিক-প...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








